আমার স্বরচিত কবিতা:-বলো ভালোবাসি।
আমি @tuhin002
from Bangladesh
২৩ কার্তিক মাস ১৪৩০ বঙ্গাব্দ।
২২ রবিউস সানি ১৪৪৫ হিজরি। ০৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
|---|
আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতাটি শেয়ার করবো, কবিতার নাম "বলো ভালোবাসি" আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আর কোনদিন বলবো না ভালোবাসতে।
তপ্ত দুপুরও পা দিতে হবে না আমার জন্য।
তোমকে নিশি রাতে ভিজাতে হবে না আঁখি।
শুধু কান দিয়ে নীরবে আমার কথা শুনো
কতটা ভালোবাসি তোমায় আমি।
আকাশ বাতাস শুনুক আমার প্রতিধ্বনি।
সবাই জানুক কেউ তোমাকে ভালোবাসে।
পোড়া মন আবার সতেজ হয়ে উঠেছে।
তোমার ভালোবাসার সেই পরশে।
আমি চেয়েছি শুধু তোমার মুখ থেকে
একটি বার হলেও শুনবো ভালোবাসার কথা।
শুধু আমার হাতে একবার স্পর্শ করে দেখো
তোমার জন্য আমার হৃদয়টা কেমন কাতর।
কাঁপছে হৃদয়খানি তোমার ভালবাসার জন্য
কতটা ভালোবাসি আমি তোমায় বোঝা তুমি।
আমার হৃদয়ের ডাকে একটু সাড়া দাও,
শুধু এতটুকুই আমি চাই এর বেশি কিছু নয়।
হৃদয়টাকে একটু হলেও সান্তনা দিতে পারবো
এই ভেবে তুমি আসো আমার বুকের ভিতরে।
শুধু একটি বার বল তুমি আমাকে ভালোবাসো।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আবারও বলো ভালোবাসি নিয়ে একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1721842135845232816?t=nId-9L_3jct7bWAKXKeBPA&s=19
প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনি আমাদের সাথে কবিতা নিয়ে উপস্থিত হয়েছেন। বেশ ভালো লাগে আপনার এই কবিতাগুলো। কবিতাটির যথার্থ ভাবার্থ রয়েছে। ভালোবাসা নিয়ে খুব সুন্দর কবিতা রচনা করেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন।আপনার এতো সুন্দর কবিতা গুলো পড়ে দারুণ লাগে। আজকে আপনি অসাধারণ একটা কবিতা লিখেছেন ভাই। কবিতা টা পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করে যাচ্ছি ভাই প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
বাহ আপনি তো অনেক সুন্দর করে বলো ভালোবাসি কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে ভালোবাসা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনি প্রতি সপ্তাহে কবিতা পোস্ট করে থাকেন। আপনার কবিতাগুলো পড়তে এমনি অনেক ভালো লাগে। যাইহোক এই সময় আবার কাকে বলো ভালোবাসি বলে ফেলেছেন। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালোবাসার মানুষের অভাব নেই আপু, যখন যাকে পায় ইচ্ছে হলেই বলে ফেলি😄😄। বলার মধ্যে তো কোন দোষ নেই। চমৎকার মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার কবিতার লাইন গুলো বেশ ভালো ছিল। আমার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য
আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার লেখা সার্থক। আপনার ভালো লেগেছে এটা যেন আমার ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাই।
চমৎকার একটি কবিতা শেয়ার করলেন আপনি। এই ধরনের রোমান্টিক কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। প্রতিনিয়ত আপনার কবিতা পড়তে বেশ ভালোই লাগে। বলো ভালবাসি কবিতা টি খুব আকুতি নিয়ে লিখলেন আপনি প্রিয় মানুষকে কেন্দ্র করে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
ভালোবাসার মানুষের কাছে আকুতি জানালে ভালোবাসাটা একটু সহজ হয়ে যায়। আর খুব সহজে তাদের মন পাওয়া যায়। তা একটু আকুতি নিয়ে এই কবিতাটি লিখেছিলাম। ধন্যবাদ আপনাকে।
বলো ভালোবাসি কবিতাটি অসাধারণ হয়েছে। আপনি চমৎকার কবিতা লিখেছেন। আসলে কবিতার মাধ্যমে খুব সুন্দর করে মনের অনুভূতি প্রকাশ করা যায়। কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। আপনার মত আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি কবিতা পোস্ট করার।খুব সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বেশ ভালো লাগলো আপনিও চেষ্টা করেন প্রতি সপ্তাহে কবিতা লেখার জন্য। আসলে কবি তাহলে একটা মনের তৃষ্ণা। যেন পিপাসা পেলেই কবিতা লিখতে বসে যাই। অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
ভালোবাসা নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন তো। আসলে ভালোবাসা এমন একটি জিনিস যা সবাই পেতে চায়। আপনার এই কবিতাটার নাম ও অসম্ভব দারুণ ছিল। আপনার লেখা কবিতা গুলো আমি বেশিরভাগ সময়ই পড়ার চেষ্টা করি। বলো ভালোবাসি কবিতাটা জাস্ট অসাধারণ ছিল এটাই বলতে হচ্ছে।
আমি বেশ ভালোভাবে লক্ষ্য করে দেখি ভাই আপনি আমার প্রত্যেকটা কবিতা পড়ে থাকেন। আপনার এই ভালোবাসা আমার কাছে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে।