স্বরচিত কবিতা “ নদীর মাঝি” By @titash

in আমার বাংলা ব্লগ2 years ago

digital-art-398342_1280.png

Link

হ্যালো প্রিয়, আমার বাংলা ব্লগের সদস্য বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি প্রেমের কবিতা শেয়ার করবো। কবিতাটির নাম দেয়া হয়েছে নদীর মাঝি। কবিতাটি আমি নিজে রচনা করেছি আমার মনের মানুষকে নিয়ে। আশা করি কবিতাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

কবিতার মর্মার্থ:-
কবিরা সার্বক্ষণিক কল্পনার জগতে বিচরণ করেন। তারা কল্পনার জগতে তার প্রিয় মানুষকেই দেখতে পায়। প্রত্যেক কবিরা তার মনের মধ্যে বিভিন্ন কিছু সৃজন করেন। তারা তার প্রিয় মানুষকে বিভিন্ন রূপে দেখতে পায়। তাদের প্রিয় মানুষকে বিভিন্ন রূপে সাজিয়ে তারা বিভিন্ন কবিতা লেখেন। তেমনি কবি তার প্রিয় মানুষকে একটি নদীর মাঝির সাথে তুলনা করেছেন। কবি যেমন নদী কে ভালোবাসেন, প্রকৃতিকে ভালবাসেন। তেমনি সে প্রকৃতির সাথে তার প্রিয় মানুষকে মাঝির সাথে তুলনা করেছেন। আর কবি তার প্রিয় মাঝিকে নিয়ে প্রকৃতির মাঝে বিচরণ করতে চাই। সে নদীকে অনেক ভালোবাসে। তাই সে নদীতে সার্বক্ষণিক থাকার জন্য নদীর মাঝির প্রেমে পড়ে যায়। কবি তার প্রিয় মানুষটিকে অনেক ভালবাসেন। তাই সে সার্বক্ষণিক নদীর মাঝির সাথে ঘোরাফেরা করতে চাই। কবি মনে মনে চাই নদীর মাঝি বৈঠা টেনে তাকে অনেক দূরে নিয়ে যাবে। যেথায় সাদা বকেরা উড়ায়।পানির ঢেউয়ের সাথে কচুরিপানার উঠানামা খেলা দেখা যায়। কবি নৌকায় বসে সবকিছু দেখতে চান। কবি তার প্রিয় মানুষটিকে নিয়ে শাপলা ফুলেরে বিলে ঘুরে বেড়াতে চান। তাই কবি নদীর মাঝিকে প্রেমময় সুর দিয়ে ডেকে যাচ্ছে। আর অপেক্ষা করছে যে, তার প্রিয় মাঝিম এসে তার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তাকে নিয়ে যাবে। সেই প্রত্যাশা রেখে কবি বসে রয়েছে নদীর পাড়ে।

কবি মাঝির আশায় জনম জনম বসে থাকবে। হয়তো মাঝি আসবে অথবা আসবে না। কিন্তু কবি তার জন্য অপেক্ষা করবে। অপেক্ষা একটি তীব্র যন্ত্রনা। কবি তার প্রিয় মানুষের জন্য সেই যন্ত্রনা ভোগ করবে। প্রিয় মানুষেল জন্য কষ্টকে সুখ হিসাবে গ্রহন করবে। বর্ষা আসে বর্ষা যায়। বৃষ্টি আসে বাতাস আসে। কবি আশা রাখে হয়তো এক বর্ষায় মাঝি রুপে প্রিয় মানুষটি আসবে। তাকে নিয়ে নদীতে ঘূরে বেড়াবে।

নদীর মাঝি

কোথায় যাও হে নদীর মাঝি
আমারে লহো সঙ্গে করে।
আমি যেতে চাই তুমার নৌকায় চড়ে
নাম না জানা ওই ভিনদেশি তীরে।

তুমি যদি হতে চাও আমার প্রিয় মাঝি
পাল তুলা নোকায় বাজিয়ে প্রেমের বাঁশি,
গান গেয়ে তরী বেয়ে চলে এসো পারে
তোমারি জন্যে মাঝি আমি রয়েছি বসে।

আমারে তুমি নিয়া যাও মাঝি
ঐ শাপলা ফুলের বিলে।
একটি শাপলা তুলে দিও আমার চুলে গুঁজে
পানিতে ডুব দিয়ে তোমায় শালুক দেবো তুলে।

ছল ছল এই জলের মাঝে
কচুরিপানা যেমন খেলা করে।
বাঁকা জলের ঢেউ এর উপরে
মিশে যেতে চাই আমিও তাদের সনে।

আমারে নিয়া যাও মাঝি
কাঁটাওয়ালা ওই পানি ফলের বিলে।
যেথায় সাদা বক উড়ে বেড়াই পাখা মেলে
এই দৃশ্য অবলোকন করবো আমি নৌকায় বসে।

নদীর স্রোতে আপন মনে বৈঠা টেনে
গুন গুন গান গেয়ে যাচ্ছো তুমি কোন গাঙ্গে।
আমি করুণ চোখে রয়েছি তাকিয়ে
কখন তুমি আসবে মাঝি আমায় নিয়ে যেতে।

বন্ধুরা এই হলো আমার আজকের স্বরচিত কবিতা। আশা করি কবিতার মর্মার্থ ‍বুঝতে আপনাদের কোন সমস্যা হবে না। আগামীকাল আবার আপনাদের সাথে নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এ প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

আমার পরিচিতি

আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবার করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপ করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5F.png

5QqP4NVdsPNcDeePyfoZLTLv8efTACU5P6GADTBgMgfXR7uJx5fN91AE46tFfFA7GwMq22wjUwwY5XDyUBMksyZSJGUEyK1Re6UWVZ1PqVR2ntgu73qAW8iDh6yPt8YVsiJ7enc87gmY874JVVHPQo6hSZvUs47FymTjqs43bSUF1Wvtd8T.jpg

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPre.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি একজন কবির ভাষায় খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে এই কবিতা টি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আপনি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা আমাদের কে উপহার দেয়ার জন্য।

 2 years ago 

এত বড় মাপের কবির কথা বলেছেন ভাইয়া। আমরা তো কবিতা লেখার চেষ্টা করি। কিন্তু তিনাদের মত এত ভালো কবিতা লেখার মত সাহস আমাদের হবে না। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই অসাধারণ একটা কবিতা লিখেছেন আপু , পরে মনে হচ্ছিলো কোনো এক লেখকের লেখা কবিতা। বেশ সুন্দর ভাবে কবিতার চরণ গুলোকে মিলিয়ে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্যা ধন্যবাদ।

 2 years ago 

আপু কবিদ মতো কি আর আমরা লিখতে পারবো। তবে চেষ্টা করি সুন্দরভাবে কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

চমৎকার লিখেছেন আপু লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর সাবলীল সহজ ভাষায় চমৎকার এই কবিতাটি আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

ভাইয়া আমি যতটা কবিতা লিখি সবগুলোতেই সহজ ভাষা ব্যবহার করি। যাতে সবাই খুব সহজে কবিতার চরণ গুলো পড়ে বুঝতে পারে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62057.21
ETH 1736.41
USDT 1.00
SBD 0.39