স্বরচিত কবিতাঃ তোমায় অনুভব করি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে আমার অন্তরের অন্তস্থল হতে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম।

আমার নতুন পোস্টে সবাইকে স্বাগতম। আজকে হাজির হলাম নতুন একটি স্বরচিত কবিতা নিয়ে।

Photo_1719143946567.png

এডিট- thumbnail app

হ্যালো বন্ধুরা আজকে আমি আমার লেখা একটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ছোটবেলা থেকেই আমি লেখালেখি করতে পছন্দ করি। সেই ধারাবাহিকতা কবিতাও লিখতাম।

আমি কবিতা পড়তে খুব ভালোবাসি, সেই সুবাদে মাঝে মাঝে কবিতা লিখতে চেষ্টা করি। তবে প্রফেশনালি কবিতা লিখি এমনও না। যখনই সময় সুযোগ হতো তখনই ডায়েরি নিয়ে বসতাম কবিতা লেখার উদ্দেশ্যে।

আমি মনে করি, কবিতা পড়তে সবাই ভালোবাসে। কবিতার ছন্দে মন আনন্দে মেতে ওঠে। আমার যখন মন খারাপ হয় তখন আমি কবিতা পড়ি। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য কবিতা আমি পড়েছি। যাইহোক, আমি একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাহলে শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ তোমায় অনুভব করি।

লিখেছি আমি : @ti-taher


তুমি এসেছিলে বিদ্যুৎ বেশে
হারিয়ে গেলে লোডশেডিংয়ে!
মধ্যখানের কালো আঁধারে
তলিয়ে গেলাম কোন সে অন্ধকারে।

তোমাকে প্রথম দেখা ভালোবেসেছি
হৃদয়ের মাঝে রঙিন স্বপ্ন দেখেছি!
উড়ন্ত ঘুড়ির মত আকাশ চুয়েছি
সুতো কাঁটার প্রতিযোগিতা হারিয়ে গিয়েছি।

তোমায় এক পলক দেখব বলে
অপেক্ষা আছি কতকাল!
পাবো না জানি বলেও
দেখার প্রবণতা পুরাচ্ছেনা কোনকাল।

সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে
তোমাকে খুঁজে পেয়েছি!
যখনই স্পর্শ করতে গেলাম
তখনই তলিয়ে গেলাম গভীরে।

তোমাকে খুঁজেছি প্রকৃতির মাঝে
বাতাসে তোমার শরীরের স্পর্শতা আসে!
তোমাকে পাবো বলে প্রকৃতির মাঝে
বিলীন হয়ে গেলাম নিজের অজান্তে।

শুধু তোমার হাত ধরার অপেক্ষা মেতেছি
তুমি আসনি তাই অপূর্ণ হলো হৃদয়!
তোমাকে পাবোনা জেনেও স্বপ্ন দেখেছি
স্বপ্ন ভাঙ্গার যন্ত্রনা নিয়ে আদোও বেঁচে আছি।


কবিতার মর্ম কথা

এক পলকে দেখা অজানায় একটি মেয়ের প্রেমে পড়ার কল্পনাকে ঘিরে আজকের এই কবিতাটি। আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় যাওয়ার পথে, এক পলকেই অনেককেই পছন্দ হয়ে যায়। আমরা তখন তার প্রেমে পড়ি সাময়িক সময়ের জন্য। ধরুন রাস্তার জ্যামে বাসের মধ্যে জানালার পাশে বসা আমি, অন্য বাসের জানালার পাশে আরেকটি অচেনা মেয়ে বসা। তাৎক্ষণিকই তাকে দেখে ভালো লেগে গেল, যেন এক দেখাতেই প্রেমে পড়ে গেলাম। হঠাৎ জ্যাম ছেড়ে দিল, বাসগুলো নিজ গন্তব্যের ছুটে বেড়াচ্ছেন। আমিও গন্তব্যে পৌঁছালাম, ওই অচেনা মেয়ের প্রেমও উধাও হয়ে গেল।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজ আর নয়, সবার নিকট দোয়া চেয়ে এখানেই বিদায় নিলাম।

নিজেকে নিয়ে কিছু কথা

1000106788.jpg

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

প্রথম দেখাতেই প্রেমে পড়া নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। প্রত্যেকটা লাইন অসাধারণ হয়েছে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতা লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য। আমার কবিতাটি ভালো লেগেছে আপনার জেনে খুশি হলাম।

 2 years ago 

আপনি তো দেখছি বেশ দারুণ কবিতা লিখতে পারেন। ভীষণ ভালো লাগতেছে। প্রতিটা লাইন অসম্ভব সুন্দর ছিল। একদম সাজিয়ে গুছিয়ে কবিতা গুলি আমাদের মাঝে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি উৎসাহ মূলক মন্তব্য করার জন্য। আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি মন্তব্য উপস্থাপন করার জন্য।

 2 years ago 

এই প্লাটফর্মে কাজ করার পরে আমরাও কবিতা লিখতে শিখেছি টুকটাক। আপনিও চেষ্টা করেন আপনার কবিতাগুলো পড়ে ভালো লাগে। তোমায় অনুভব করি কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আশা করি এভাবে প্রতিনিয়ত চেষ্টা করতে করতে আরো ভালো ভালো কবিতা শেয়ার করবেন আমাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর উৎসাহ মূলক মন্তব্য দেওয়ার জন্য। আপনাদের উৎসাহ ফেলে চেষ্টা করব আরো ভালো কিছু করার। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রিয় মানুষটিকে পাবার আশায় হয়ত সবাই স্বপ্ন দেখে। মাঝে মাঝে স্বপ্ন পূর্ণ হয় মাঝে মাঝে অপূর্ণ থেকে যায়। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। কবিতাটি চমৎকার হয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য। আমার কবিতাটি পড়ে খুবই উৎসাহ মূলক মন্তব্য দেয়ার জন্য শুকরিয়া। আপনাদের উৎসাহ পেলে আরো ভালো কবিতা লিখতে মন চাই।

 2 years ago 

এই প্রথম আপনার লেখা কবিতা পড়লাম। আপনি অনেক ভালো কবিতা লিখেন ভাইয়া বেশ ভালো লাগলো পড়ে। অসংখ্য ধন্যবাদ প্রিয় মানুষকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য। আপনার মন্তব্যটি পড়ে উৎসাহিত হলাম। আপনাদের উৎসাহ পেলে আরো ভালো কবিতা লিখতে চেষ্টা করব।

 2 years ago 

কবিতার লাইনে কিছু শব্দের বানান ভুল রয়েছে, এ বিষয়ে আরো যত্নশীল হওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার কবিতাটি পড়ে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। অবশ্যই ভবিষ্যতে বানানের বিষয়ে অনেক বেশি সচেতন থাকবো।

 2 years ago 

আপনি তো দেখছি পেজ দারুন কবিতা লিখতে পারেন ভাইয়া। আপনার লেখা কবিতা আমার অনেক ভালো লেগেছে। আপনি প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আমি তেমন একটা কবিতা লিখতে পারিনা তারপরও চেষ্টা করি একটু ভালো করে লেখার। সুন্দর একটি কবিতা পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38