স্বরচিত কবিতা : " তুমি আছো বলে "steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আমরা যখন কাউকে ভালোবাসি তখন যেন আমাদের সবকিছুই তার সাথে বাধা পড়ে যায়। বিশেষ করে সেই ভালবাসার বিশ্বাস এ আমরা নিজেদের চলার পথে সবকিছু তেই শক্তি পাই। আর যদি আমরা অনেক বেশি দুঃখের মধ্যে থাকি তখন কিন্তু সেই মানুষটার জন্যই হাসিমুখে কথা বলতে পারি। সেই মানুষটার দিকে তাকালেই জানো কত স্বপ্ন দেখি। আবার তার সাথে কত আনন্দ আর বিনোদনের আড্ডায় মাতি। আমরা যতই কষ্টে থাকি না কেন ওই মানুষটার জন্যই একটুখানি সুখ দেখতে পাই। সারাদিন কত কাজ করি কষ্ট করে কিন্তু নিজের ভালোবাসার মানুষের সাথে থাকে ওই কষ্টটা যেন ভুলে থাকতে পারি। আবার আমরা কিন্তু দুজন একসাথে আছি বলেই পুরো পরিবারটাকেই সুন্দরভাবে গড়ে তুলতে পারছি। সেই মানুষটা আছে বলেই হয়তো সবকিছুতে এক হাতে সামলাতে পারছি।

20230623_142438_0000.jpg

" তুমি আছো বলে "

তুমি আছো বলেই,
হেঁটে চলার শক্তি পাচ্ছি।
তুমি আছো বলেই,
হাসি মুখে কথা বলছি।

তুমি আছো বলেই,
দুচোখে কত স্বপ্ন আঁকছি।
তুমি আছো বলেই,
কত গল্পে আর আড্ডায় সময় কাটাচ্ছি।

তুমি আছো বলেই,
হাতে হাত রেখে চলছি।
তুমি আছো বলেই,
পরিবারের সবাইকে নিয়ে আনন্দে আছি।

তুমি আছো বলেই,
দুঃখ ভুলে সুখ খুঁজছি।
তুমি আছো বলেই,
এত কাজের মাঝে স্বস্তি পাচ্ছি।

তুমি আছো বলেই,
হাত দুটি মেহেদিতে রাঙিয়ে তুলছি
তুমি আছো বলেই,
একা হাতে সব সামলাচ্ছি।

তুমি আছো বলেই,
মুখের ভাষা এত মিষ্টি।
তুমি আছো বলেই,
শত কষ্ট হলেও আনন্দে থাকছি।।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু আসলে ভালোবাসার মানুষগুলোর জন্যই হয়তো আমরা বেচেঁ আছি। বেশ সুন্দর করে গুছিয়ে ভালোবাসার মানুষটিকে নিয়ে একটি কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ভালোবাসা মাখানো কবিতাটির প্রতিটি শব্দে যেন ভালোবাসার মানুষটির প্রতি ভালোবাসা আরও বেশী ছড়িয়ে দিয়েছে । বেশ সুন্দর আর অসাধারন কবিতা শেয়ার করেছেন আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভালোবাসার মানুষগুলোর জন্যই হয়তো আমরা বেঁচে আছি। চেষ্টা করেছি সুন্দর করে কবিতাটা তুলে ধরার। সুন্দর একটা মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে আপনার লেখা স্বরচিত কবিতা শেয়ার করেছেন। আসলে আপনার প্রতিটা কবিতায় আমার কাছে বেশ ভালো লাগে। আসলে কবিতাটি লেখা হয়েছে নিজের সব থেকে কাছের মানুষকে কেন্দ্র করে। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যিই আপু আমি মুগ্ধ। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার প্রত্যেকটা কবিতা আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। চেষ্টা করেছি ভালোবাসার মানুষটাকে নিয়ে সুন্দরভাবে কবিতা লেখার যদিও জানিনা কি রকম হয়েছে। তবে আপনি মুগ্ধ হয়েছেন এটা জেনে আরো বেশি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59880.51
ETH 1574.21
USDT 1.00
SBD 0.42