স্বরচিত কবিতা : " জীবন মানে "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240630_125151_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আজকে কবিতাটি মূলত জীবন নিয়ে লেখার চেষ্টা করলাম। আমাদের জীবনে সুখ দুঃখ, আনন্দ বেদনার কোন অভাব নেই। এক একজনের জীবনে এক এক ধরনের অভিজ্ঞতা রয়েছে। কেউ জীবনে অনেক লড়াই করে বেঁচে থাকে আবার কেউ অনেক হাসি আনন্দে বেঁচে থাকে। তবে সবার জীবনের মধ্যে পার্থক্য রয়েছে। লড়াই করে সুন্দর ভাবে বেঁচে থাকার মাঝেও অনেক বেশি আনন্দ রয়েছে। আর এমনিতে টাকার পাহাড়ের উপরে বসে বেঁচে থাকাটাও হয়তোবা সুখ নেই। আর এক্ষেত্রে জীবনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের জীবন, আর এই জীবন একজনের একেক ভাবে কেটে যাচ্ছে। তবে ভালো আর খারাপ সবকিছু মিলিয়ে অন্যরকম একটা অবস্থান তৈরি করে। চারপাশের পারিপার্শ্বিক অবস্থা গুলোর কথা চিন্তা করো আজকের লেখাটা লিখে নিলাম। আশা করি আজকের কবিতাটা পড়ে আপনাদের ভালো লাগবে।

" জীবন মানে "

জীবন মানেই সুখ দুঃখ,
মেনে নেওয়ার মাঝেই প্রশান্তি।
জীবন মানেই লড়াই করে বাঁচা,
টিকে উঠতে পারলেই শান্তি।

জীবন মানেই ভুল নির্ভুল,
সংশোধনেই আসে সুন্দর অনুভূতি।
জীবন মানেই হাসি কান্না,
থাকবে চিরকালের আকুতি।

জীবন মানেই উত্থান পতন
হঠাৎই আসে জীবনে এসব ছায়া।
জীবন মানেই বেঁচে থাকার লড়াই,
প্রকৃতির সবকিছুতেই যেন কত মায়া।

জীবন মানেই নিষ্পাপ দেহ,
কিন্তু মানুষগুলো সব অমানবিক।
জীবন মানেই হাসিখুশি,
হৃদয়ে যাগে কতই না আবেগ।

জীবন মানেই স্মৃতির পাতা,
জড়িয়ে রাখে সকল আশা।
জীবন মানেই আলো অন্ধকার,
ছড়িয়ে আছে সকল ভালোবাসা।

জীবন মানেই নিষ্পাপ প্রকৃতি,
জীবনে দিয়ে যায় উপভোগের প্রশান্তি।
জীবন মানেই ভালোবাসায় ঘেরা,
মিলিয়ে যায় সকল ক্লান্তি।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আমার কাছেও তাই মনে হয় লড়াই করে বেঁচে থাকার মাঝেই বেশি আনন্দ রয়েছে। টাকার পাহাড়ের উপরে বসে থাকলে কোন কিছুর মর্ম বোঝা যায় না। সব কিছুই চাওয়ার আগেই পেয়ে গেলে তার আনন্দ তেমন একটা থাকে না। যাই হোক আপু আপনার আজকের কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে। একেবারে বাস্তবধর্মী মনে হয়েছে প্রতিটি লাইন।

 2 years ago 

আমার লেখা আজকের কবিতাটা আপনার কাছে পড়ে ভালো লেগেছে শুনে অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

দুঃখ,কষ্ট, বেদনা ইত্যাদি নিয়ে মানুষের জীবন চলছে। তবে, সকলের জীবন এক হয় না। কেউ হয়তো একটু বেশি কষ্টে আছে, আবার কেউ হয়তো একটু বেশি সুখে দিন কাটাচ্ছে। আপনি এই বিষয় গুলো কবিতার লাইনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন।আর আপনার কবিতার লাইন গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আসলে জীবন যেহেতু আছে দুঃখ কষ্ট তো অবশ্যই থাকবে। সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম কবিতাটা।

 2 years ago 

আপু তো বেশ ভালো কবিতা লিখেন। আজও দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে হ্যাঁ আমিও মনে করি কবিতা লিখতে অবশ্যই অনুভূতির প্রয়োজন। আর সেই অনুভূতি দিয়ে জীবন কে বিশ্লেষণ করে বেশ দারুন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতার নিচের লাইন গুলো কিন্তু দারুন ছিল।

জীবন মানেই স্মৃতির পাতা,
জড়িয়ে রাখে সকল আশা।
জীবন মানেই আলো অন্ধকার,
ছড়িয়ে আছে সকল ভালোবাসা।

 2 years ago 

চেষ্টা করলাম সব সময়ের মত আজকেও অনুভূতিগুলোকে তুলে ধরে কবিতা লেখার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আমাদের ‌একেকজনের জীবন একেক গতিতে চলে।‌ কেউ টাকার পাহাড়ে বসেও জীবনে সুখ খুঁজে পায় না আবার কেউ লড়াই করে বেঁচে থাকার মধ্যেই জীবনের সুখ খুঁজে নিয়েছে। জীবনে উত্থান পতন থাকবেই। বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতাটা। জীবনকে নিয়ে দারুন একটা কবিতা লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আমাদের সবার জীবন এক গতিতে চলে না, আলাদা রকম গতিতে চলে। আমার কবিতাটা দারুন হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনি আজ আমাদের মাঝে আপনার স্বরচিত কবিতা লিখে শেয়ার করেছেন জীবন মানে।

জীবন মানে আলো অন্ধকার ছড়িয়ে আছে সকল ভালোবাসা। আসলেই জীবন সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়ে এই জীবন। আপনার কবিতার প্রতিটি চরণ আমার বেশ ভালো লেগেছে। কবিতাটির মধ্যে শিক্ষানীয় অনেক বিষয় রয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আপনার জ্ঞানের মাধুর্য দিয়ে লিখে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে চেষ্টা করেছি জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে কবিতার মাধ্যমে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন আমাদের একাকজনের জীবন এক এক গতিতে চলে। আপনি দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন খুবই চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কবিতাটা চমৎকার হয়েছে এটা শুনে অনেক ভালো লেগেছে। এভাবে সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে সুস্বাগতম আপু।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা আমার অনেক ভালো লাগে। অনেক সুন্দর এবং ছন্দে মিলে কবিতা লেখেন আজকের কবিতাটি অসাধারণ হয়েছে।

 2 years ago 

ছন্দ মিলিয়ে সব সময় সুন্দর কবিতা লেখার জন্য চেষ্টা করি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

দারুন একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। খুবই চমৎকার ভাবে কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন। যা পড়ে বেশ মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39