স্বরচিত কবিতা : " জীবনের রং বদলে যায় "

in আমার বাংলা ব্লগ9 months ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250926_153651_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

প্রত্যেকটা মানুষের জীবনে এই এক এক সময় এক এক মুহূর্তটা পরিপূর্ণতা পায়। যেখানে দেখা যায়, তার জীবনে আলাদা আলাদা রং এবং আলাদা আলাদা রঙের বদল দেখা যায়। আকাশের রংধনু যেমন রঙিন, সবার জীবনে কিন্তু এরকম রঙিন রংধনু দেখা যায় না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটতেছে, যার কারনে অনেকে রংহীন জীবন নিয়ে বেঁচে থাকে। আবার তাদের স্মৃতিগুলো সুন্দর হয়, তখন তারা তাদের স্মৃতি নিয়ে বেঁচে থাকে। জীবনে বেঁচে থাকতে প্রতিনিয়ত লড়াইয়ের মাধ্যমে বেঁচে থাকতে হয়। আবার অনেক সময় নিজের স্বপ্নগুলো ধূসরে পরিণত হয়। কিছু সময় স্বপ্ন পূরণ হয়ে মুখে হাসি ফোটে। আবার কিছু সময় দুঃখে পরিণত হয়।

জীবনের রং বদলে যায়

জীবনের রং বদলে যায়,
বেঁচে থাকে শুধু স্মৃতি,
হাসিমুখে ভুলে যাব।
টেনে নিবো সম্পর্কের ইতি।

দুঃখ আমার চির সাথী,
ছারে না আমার সঙ্গ।
হাসিমুখে বরণ করি,
দুঃখই আমার একটা অঙ্গ।

রংহীন জীবন আমার,
শুনতে কেমন বেসুর।
ছন্দে ছন্দে লিখতে গেলে,
কান্না আসে অঝোর।

সাদা কালো রঙের মাঝে,
আমি যেন এক ধূসরের রাজ্য।
রঙিন সব স্বপ্নগুলো,
হারিয়ে হয়েছে ত্যাজ্য।

বেদনার রং নীল হয়,
আমি বলি লাল নয় কেন।
জীবনের সব কঠিন মুহূর্তে,
ব্যর্থ হয়ে পড়ি যেন।

ব্যর্থতা এক কঠিন শব্দ,
উঠে আসে শুধু আমার জীবনে।
ব্যর্থতার ভিড়ে খুজে পাইনা,
সফলতার উচ্ছ শিখরে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemX

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 9 months ago 

তোমার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। তোমার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। তোমার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবে।

 8 months ago 

আমার লেখা কবিতা তোমার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 9 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।জীবনের রং বদলে যায় কবিতাটি পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। আসলে প্রতিটি মানুষের জীবনের রং ভিন্ন রকম হয়। সুন্দর অনুভূতি এবং বাস্তব কথা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 8 months ago 

এরপর সুন্দর কবিতা আমি সব সময় লেখার চেষ্টা করবো।

 8 months ago 

সাইফক্সকে বেনিফিশিয়ারী দেয়া হয় নাই, এই বিষয়ে যত্নশীল হওয়ার পরামর্শ রইল। ধন্যবাদ

 8 months ago 

আপু আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভালো লাগে। চমৎকার একটি কবিতা লিখেছেন আজকে আপনি।জীবনের রং বদলে যায় কবিতাটি পড়ে অনেক অনেক ভালো লাগলো। আর প্রতিটি মানুষের জীবনের রং সময়ে সময় বলতে যায়। আর এই ধরনের কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।

 8 months ago 

আমার কবিতা পড়তে আপনার কাছে ভালো লাগে এটা শুনে খুশি হলাম।

 8 months ago 

কবিতা জীবনের কথা বলে। আর আপনি কবিতার ছন্দে খুবই চমৎকার কথা গুলো উপস্থাপন করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে এই কবিতা শেয়ার করার জন্য।

 8 months ago 

আমি সবসময় সুন্দর সুন্দর কবিতা লেখার চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64420.03
ETH 1680.07
USDT 1.00
SBD 0.42