স্বরচিত কবিতা : "তুমি আমার"
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। এই কবিতার কিছুটা অংশ আমি অনু কবিতায় লিখে ছিলাম। তবে বাকি অংশটুকু লেখে কবিতাটাকে পূর্ণ করলাম। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
সত্যি বলছেন ভালোবাসার মানুষ এক অদ্ভুত অনুভূতি। যাকে নিয়ে সবকিছু কল্পনা করা যায়। এমনকি আমরা নিজের ভালোবাসার মানুষটাকে হৃদয়ের ভেতরের অনুভূতি থেকে কল্পনা করে থাকি। মনে হয় যেন চোখের ভেতরে যে সুন্দর দৃষ্টিটা সেই মানুষ। আবার সে মানুষটাই যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। যখন ঘুমিয়ে থাকি তখন যেন স্বপ্নের মধ্যে শুধু তাকেই দেখতে পাই। আমরা যখন শীতকালে গায়ে শীতের বস্ত্র পরিধান করি। তখন মনে হয় যেন প্রিয় মানুষটি আমার কাছেই রয়েছে এমনকি নিজের শরীরে শীতকালীন পোশাক হয়ে জড়িয়ে আছে। ওই যে বললাম সকল অনুভূতিগুলো যেন তাকে ঘিরে। তেমনি পৃথিবীর সকল বিষয় নিয়ে তাকে কল্পনা করা যায়। আর আজকে এই সকল অনুভূতিগুলো নিয়ে নিজের মতো করে কবিতা লেখার চেষ্টা করেছি। আশা করি কবিতাটা আপনাদের ভালো লাগবে।
"তুমি আমার"
তুমি আমার হৃদয়ের ভেতরে
ঝরে পড়া পাহাড়ের ঝর্না।
তুমি আমার মনের গভীরে
ঘূর্ণিঝড়ে বাসা বন্যা।
তুমি আমার চোখের ভেতরে
মায়াবী এক দৃষ্টি।
তুমি আমার আকাশে
কালো মেঘে যারা বৃষ্টি।
তুমি আমার ঘুম চোখে
অসাধারণ এক স্বপ্ন।
তুমি আমার গায়ে জড়ানো
শীতের মলিন বস্ত্র।
তুমি আমার হৃদয়ের মাঝে,
বর্ষাকালের বন্যা।
তুমি আমার দুঃখের সাথী,
দুচোখ ভরা কান্না।
তুমি আমার কবিতার খাতায়,
অসাধারণ সব ছন্দ।
তুমি আমার ভালোবাসার ঘরে,
ছড়িয়ে পড়া আনন্দ।
তুমি আমার রাতের আকাশে,
উজ্জ্বল নক্ষত্র তারা,
তোমার ভালবাসা ব্যতীত,
আমি যেন দিশেহারা।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
ঠিক বলেছেন আপু ভালোবাসা এক অদ্ভুত মায়া। এই মায়ার বাঁধনে আমরা যখন জড়িয়ে যাই তখন প্রিয় মানুষটিকে ছাড়া আর কোন কিছুই কল্পনা করতে পারি না। আপু আপনার লেখা কবিতার লাইন গুলোর মাঝে যেন ভালোবাসা ছড়িয়ে আছে। দারুন লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো।
ঠিকই বলেছেন আপনার কথাগুলো শুনে ভালো লাগলো।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন, আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতার ভাষা ছিল অসাধারণ। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
কবিতার ভাষা ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
বাহ দারুন অনুভূতি শেয়ার করলেন আপু আপনি কবিতার মাধ্যমে আমাদের সাথে। আপনার অনুভূতি গুলো অসাধারণ ভালো লেগেছে। কারণ আপনি প্রিয়জন মানুষের সাথে শীতকালীন পোশাকের তুলনা করলেন। শীতের পোশাক যেমন জড়িয়ে রাখে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য তেমনি প্রিয় মানুষও জড়িয়ে থাকে আপনার জীবনের সারাক্ষণ। কবিতাটা অসম্ভব ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
আসলেই সব কিছুর সাথে তুলনা করে দেখলাম।
আপনি খুব সুন্দর করে তুমি আমার কবিতাটি লিখেছেন। প্রিয় মানুষকে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখলেন। ঠিক বলেছেন আপু প্রিয় মানুষ চোখের ভেতরে যে সুন্দর দৃষ্টিটা সেই মানুষটি থাকে। যাকে দিনরাত কল্পনা করা হয়। সত্যিই আপনি অসাধারণ কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
কবিতার প্রশংসা করেছেন দেখে ভালো লাগলো।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে তুমি আমার কবিতাটি লিখেছেন। আপনার কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে প্রিয় মানুষ এমন যাকে দিনরাত সারাক্ষণ কল্পনা করতে হয়। চোখের পাতায় শুধু তাকেই দেখা যায়। আপনার কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছ থেকে কবিতার প্রশংসা পেয়ে ভালো লাগলো।
আজ আপনি আমাদের মাঝে দারুণ একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন। আপনারা সুন্দর কবিতা আমার অনেক ভালো লেগেছে। কবিতা পড়তে আমার বেশ ভালো লাগে। কেউ যদি কবিতা লিখে থাকে সেটা আমি আবৃত্তি করে থাকি।
আপনার কাছে ভালো লেগেছে এটা শুনে খুবই ভালো লাগলো।