স্বরচিত কবিতা : " অদ্ভুত মায়াজাল "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। এই কবিতাটার কয়েকটা লাইন আমি অনু কবিতায় লিখেছিলাম। পরবর্তীতে কবিতাটা পুরো লিখে সম্পূর্ণ করলাম। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
ভালোবাসা সত্যি অদ্ভুত মায়াজালে ঘেরা। যেটা হয়তোবা আমরা উপলব্ধি করতে পারি। আবার শূন্যতায় ঘেরা সবকিছু যেন বিরহে পরিণত হয়। তখন মনে হয় শুধু ভালোবাসার মানুষটাই চারপাশে ঘিরে থাকে চাদরের মতো। মনে হয় যেন সে না থাকলেও আলাদা একটা অনুভূতি কাজ করে। তার অনুভূতি যেন চারপাশে একটা সীমার মধ্যে আবদ্ধ থাকে। ভেতরে আলাদা একটা স্পর্শকাতরতা কাজ করে। যা আসলে আমাদের অন্যরকম অনুভূতি কাজ করে। যেটা কিনা আমাদের জন্য ভিন্ন অনুভূতি নিয়ে আসে। যেটা কিনা আমরা অন্য কোথাও খুঁজে পাই না। এজন্য অনেকটা মায়া জালের মতো মনে হয়।
অদ্ভুত মায়াজাল
ভালোবাসার অদ্ভুত মায়াজালে
তীক্ষ্ণ শূন্যতায় ভাসে বিরহে
হৃদয়ের আবেগে অনুভূতির স্পন্দনে
কষ্টের বৃষ্টি ঝরে অঝরে।
ভালোবাসার এই সত্যি অনুভূতি
মিশে আছো শুধু তুমি।
ভালোবাসার চাদরে জড়িয়ে রেখেছি
এই হৃদয়ের সীমানায় আমি।
ভেতরের সকল কষ্টের ছায়া
তোমার অনুভূতিতে লাগে মায়া।
আমার ভেতরের আবেগী সীমানায়
বাস করে তোমার স্মৃতিরা।
একি শুধুই মায়ার বাঁধনে ঘেরা
নাকি ভালোবাসার অনুভূতিতে ভরা।
একি মিষ্টি হাসির মাঝে লুকিয়ে থাকা স্বপ্ন
নাকি শুধুই ভালবাসার অন্ত।
বুকের ভিতরে তোমার স্পর্শকাতরতা
আমার হৃদয়ের সীমানায় স্পষ্টতা।
চোখের সামনে অন্ধকার দেখতে পাই
শুধু ধোঁয়াশায় ভরা তুমি আছো।
ভালোবাসার এই অদ্ভুত মায়াজালে
আমাকে ঘিরে রেখেছে তোমার তরে।
হৃদয়ের স্পষ্ট অনুভূতির ঘোরে
তুমি আছো আমার চারিদিকে ঘিরে।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/TASonya5/status/1648243775918178304?t=3Wiy2Kak67v4zQTi9_JSEA&s=19
আপু আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার নাম যেমন সুন্দর তেমনি কবিতা পড়েও ভালো লেগেছে। প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লেগেছে। সত্যি ভালোবাসা এক অদ্ভুত মায়াজাল ঘেরা। সবসময় মনে হয় ভালোবাসার মানুষ যেন আমাদের কাছে থাকে। সে কাছে না থাকলে মনে হয় যেন সবকিছু শূন্য লাগে। ধন্যবাদ সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
কবিতাটা লিখতে আমার কাছেও ভালো লেগেছিল।
সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। অদ্ভূত মায়াজাল!! সুন্দর নামকরণ কবিতার। কবিতার প্রতিটি লাইনে মায়া ছাড়িয়েছে। সুন্দর লিখেছেন, ছন্দের দিকে আর একটু নজর দিলে আরো ভাল হবে। শুভ কামনা রইল আপু।
চেষ্টা করব আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
সত্যিই আপু ভালোবাসা এক অদ্ভুত মায়াজাল। সেই অদ্ভুত মায়াজালে আমরা যখন জড়িয়ে পরি তখন জীবন বিরহে ভরে যায়। আপু আপনার লেখা কবিতাটি সত্যিই চমৎকার হয়েছে। আপনি কিন্তু দারুণ কবিতা লিখেন। দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
চেষ্টা করি আপু সুন্দরভাবে কবিতা লেখার।
আসলেই আপু ভালোবাসারটা খুবই অদ্ভুত কখন যে কার মায়ায় পড়ে যায় বোঝা মুশকিল ।আপনি খুব সুন্দর ভাবে কবিতাটি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।
ঠিক বলেছেন সত্যি বোঝা মুশকিল। অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপনি খুব চমৎকার অদ্ভুত মায়াজাল কবিতাটি লিখেছেন। তবে আপু আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে ঠিক বলেছেন কবিতা লেখা সহজ কাজ নয়। কবিতা লিখতে হলে অনুভূতি এবং সময় দুটির খুব প্রয়োজন হয়। বিশেষ করে লাইনগুলো সুন্দর করে অনুভূতি দিয়ে সাজিয়ে লিখতে হয়। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই সময় আর অনুভূতি ছাড়া কবিতা লেখা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও অসাধারণ আপনি অদ্ভুত মায়াজাল কবিতাটি লিখেছেন। তবে আপনার কবিতাগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। আসলে মায়াজাল এমন একটি জিনিস যে কেউ ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে যায়। আজকে আপনার কবিতার প্রত্যেকটি লাইন সত্যিই অনেক দারুন হয়েছে। তবে ঠিক বলেছেন কবিতা লেখা মোটেও সহজ কাজ নয়। কবিতা লিখতে হলে ধৈর্য এবং সুন্দর করে অনুভূতি দিয়ে লিখতে হয়। খুব সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে অদ্ভুত মায়াজাল কবিতাটা লিখে ভালো লেগেছিল।
বাহ্ আপু আপনার লেখা কবিতাটি অনেক ভালো লাগলো পড়ে অদ্ভুত মায়াজাল।একদম ঠিক বলেছেন আপু ভিন্ন ভিন্ন পোস্ট করলে দেখতে আসলেই অনেক ভালো লাগে।আপনার পোস্টে ভিন্নতা আনতে এই কবিতা।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি করার জন্য।
এই জন্য চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট করার।