স্বরচিত কবিতা : " তুমি কি জানো "

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আমি প্রায় কয়েকদিন ধরে কবিতা লিখেছিলাম।

বিশেষ করে এখন এবিবি ফান থেকে উৎসাহিত হয়ে কবিতা লেখার আগ্রহ বেড়েছে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আজকের কবিতাটি আমি এবিবি ফানের একটি কবিতায় কয়েকটা লাইন লিখেছিলাম। সে লাইনগুলোকে পরিপূর্ণ করে আজকের পুরো কবিতাটি শেষ করলাম। এই কবিতায় ভালোবাসার সাথে প্রায় সবকিছুর তুলনা করে দেখালাম। আসলে যখন কাউকে ভালো লাগে কিংবা ভালোবেসে, তখন যেন নিজের ভালোবাসাটা সবকিছুর সাথে তুলনা করতে ইচ্ছে করে। চোখের সামনে সকল প্রকৃতির সাথে তুলনা করতে ইচ্ছে করে। আমাদের দেশের ছয়টি ঋতু একেক সময় একেক রকম হয়ে থাকে। সেই সব কিছুর সাথে তুলনা করতে ইচ্ছে করে। যেহেতু প্রতিটা সময় এবং মুহূর্ত একজনকে ঘিরে। আকাশ, বাতাস, চাঁদ,তারা সবকিছুই যেন মিশে গেছে একই সুরে।

2022-09-08-13-04-26-351.jpg

তুমি কি জানো

তুমি কি জানো।
মানুষ স্বপ্ন দেখে কেন?
ভালোবাসার অনুভূতি হয় কেন?
দক্ষিণা বাতাস বয়ে কেন?
তুমি কি জানো।

তুমি কি জানো।
হৃদয়ের বাগানে কে ফুল ফোঁটায় ?
ভোরের পাখিরা কেন গান গায়?
স্বপ্ন নিয়ে বেঁচে থাকি কার আশায়?
তুমি কি জানো।

তুমি কি জানো।
কাঁশবন কেন শরৎকালে দেখি?
কৃষ্ণচূড়া কেন বসন্তের আঁখি?
হৃদয়ের আবেগ কেন করে দুঃখী?
তুমি কি জানো।

তুমি কি জানো।
রাতের আকাশ চাঁদের আলো কেন?
হৃদয়ের ভালোবাসার জোসনা ফোঁটে কেন?
দুটি মনের মিলন হয় কেন?
তুমি কি জানো।

তুমি কি জানো।
কেন আকাশে ঘন কালো মেঘ?
কেন বৃষ্টি হয়ে পরিবেশটা সতেজ?
কেন দুচোখের কান্না হয়ে ঝরে আবেগ।
তুমি কি জানো।

তুমি কি জানো।
দু চোখে স্বপ্ন থাকে কেন?
হৃদয়ে ভালোবাসার ফুল ফোঁটে কেন?
তোমায় দেখলে এত ভালো লাগে কেন?
তুমি কি জানো।

তুমি কি জানো।
শীতের সকালে কুয়াশায় ঘেরা কেন?
অসাধারণ ফুলের সমাহার কেন?
নানান পিঠার আমেজ কেন?
তুমি কি জানো।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 years ago 

হ্যাঁ আপু এবিবি ফানের অনুপ্রেরণায় অনেকেই কবিতা লেখা শুরু করে দিয়েছে। সত্যিই এভাবেই মানুষের আগ্রহ অনুপ্রেরণা পায়। যেটা আপনি খুব সুন্দর করে কবিতা লিখে প্রকাশ করেছেন। সত্যিই অনেক সুন্দর হয়েছে এভাবে লিখতে থাকলে অনেক ভালো আরও লিখতে পারবেন।

 4 years ago 

আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো। অবশ্যই আরো ভালো লেখার চেষ্টা করব।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

এটা একদম সত্যি কথা বলেছেন আপু, আমার বাংলা ব্লগের নানান ধরনের কার্যক্রমের জন্যই অনেক ব্লগার আজ নতুন কিছু করার চিন্তাভাবনা করছে। কবিতা তার মাঝে একটা। আমিও মাঝে মাঝে পাগলামি করে দু-একটা উল্টোপাল্টা কথা লিখি।

আর আপু একটা সত্যি কথা বলি, আজ আপনার লেখা পড়ে আমি অবাক । এর আগেও পড়েছি। কিন্তু আজ যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। অনবদ্য ছিল এক কথায়। সকাল সকাল সুন্দর একটা কবিতা দিয়ে দিনের শুরু হলো। আশা করি বাকি দিন টাও এমন সুন্দরই কাটবে 😊। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 4 years ago 

আপনি এমন ভাবে মন্তব্য করলেন আমিতো ভাবছি আমি সেরা লেখক। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আসলেই অনুকবিতার আসর উদ্যোগটি আমাদের মত নতুন ব্লগারদের অনেক উপকার করেছে।নতুন অনেকেই কবিতা লিখতে উৎসাহ পাচ্ছে।এর মাঝে আমিও একজন।অনেক সুন্দর হয়েছে আপনার কবিতা টি।ভালবাসার মানুষরা জানে সবই,জানে বিপরীত মানুষটির সব তাকে কেন্দ্র করেই।অনেকে এটার মর্যাদা দেয়,অনেকে দেয়না।ধন্যবাদ অসাধারণ কবিতাটি শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনি নিজেও অনু কবিতার আসর থেকে উৎসাহ পেয়েছেন জেনে ভালো লাগলো।

 4 years ago 

কবিতা লিখতে এবং চিন্তা ভাবনা করে একটা সুন্দর কবিতা তৈরি করতে অনেক সময় লাগে।তাই আমার কবিতা লেখা হয়ে উঠে না।আপনি ঠিক বলেছেন এবিবি ফানের উদ্যোগে অনেক কবিতা প্রেমি হয়ে উঠেছে।একেক দিন একেক রকম পোস্ট করলে আসলে দেখতে অনেক ভালো লাগে।সুন্দর একটি কবিতা লিখেছেন।কবিতার মাধ্যমে অনেক সুন্দর একটি ভালোবাসার অনুভূতি শেয়ার করেছেন ।

 4 years ago 

আসলেই অনেক বেশি সময় এবং চিন্তা-ভাবনা করে কবিতা লিখতে হয়।

 4 years ago 

আপু এবিবি ফান থেকে উদ্বুদ্ধ হয়ে আপনি কবিতা লেখার আগ্রহ প্রকাশ করেছেন ।এটা অবশ্য ঠিক বলেছেন যে কবিতা লেখার জন্য সময় এবং অনুভূতি দুটোরই প্রয়োজন আছে। কেননা ভেতর থেকে কাব্যিক শব্দগুলো বের হতে হয়। আপনি এই কবিতাটি সম্পূর্ণ করে আজ আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো কবিতাটি।

 4 years ago 

আসলেই ভেতর থেকে কাব্যিক শব্দগুলো বের না হলে তো কবিতা লেখা সম্ভব না।

 4 years ago 

আসলে এবিবি অনু কবিতার অনুপ্রেরণা থেকে অনেকেই এখন কবিতা লিখতে শিখেছে। আপনার কবিতাটিও বেশ চমৎকার ছিল। খুব চমৎকারভাবে হৃদয়ের কথাগুলো গচ্ছিত আকারে শেয়ার করেছেন ধন্যবাদ।

 4 years ago 

আসলে ঠিক বলেছেন অনুগবিতার থেকে আমি অনুপ্রেরণা পেয়েছিলাম।

 4 years ago 

আপু এবিবি ফান এর উদ্যোগে অনেকেই এখন অনু কবিতা থেকে শুরু করে সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছে। মানুষ তাদের ছোট ছোট সৃজনশীলতা গুলোকে বিকশিত করতে পারছে। আজকের কবিতাটিও বেশ সুন্দর হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আসলেই, মানুষ নিজের ছোট ছোট সৃজনশীলতা বিকশিত করতে পারছে এটাই বেশ ভালো লাগে।

 4 years ago 

আসলে আপু কবিতা লেখা আমার কাছে খুবই কঠিন মনে হয় ।অনেক সময় এবং চিন্তাভাবনার বিষয় ।আপনি এবিবি ফান রর অনুপ্রেরণায় সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি ভীষণ ভালো লাগলো। এখন আমাদের কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছে এবিবি ফানের কারণে। ব্যাপারটা বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আমি তো একটা কবিতা লিখতে বসলে অনেক বেশি সময় লেগে যায়।

 4 years ago 

এবিবি ফানের "অনু কবিতার আসর" উদ্যোগের মাধ্যমে অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লিখছে। আপনার কবিতা লেখার দিকটাও অনেকটাই উন্নতি হয়েছে আপু। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। আশা করি আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 4 years ago 

কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে জানেন খুবই খুশি হলাম এবং অনেক বেশি উৎসাহিত হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59487.39
ETH 1570.38
USDT 1.00
SBD 0.42