স্বরচিত কবিতা : " তুমি আমার ভালোবাসা "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আমি প্রায় অনেকদিন হয়েছে কবিতা লিখেছিলাম। ইতিমধ্যে অনেক কবিতা লেখা হয়েছে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। আস্তে আস্তে কিছুটা অভ্যস্ত হয়েছি। বিশেষ করে এবিবি ফানে কবিতা লিখে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
আজকের কবিতাটা ভালোবাসার মানুষকে নিয়ে লেখা। বিশেষ করে ভালোবাসার মানুষের কাছে সুখে দুঃখে এমনকি সকল কাজে পাশে থাকা নিয়ে লেখা। ভালোবাসার মানুষ যা হোক না কেন তার পাশে ডাল হয়ে দাঁড়ানো। এমনকি প্রত্যেকটা জিনিসের সাথে তুলনা করে ভালোবাসাটাকে বোঝানোর চেষ্টা করেছি। হৃদয়ের আবেগ অনুভূতিগুলো আকাশ এবং প্রকৃতির কিছু বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ভালোবাসা কোন কিছুর সাথে তুলনা করা সম্ভব নয়। কিন্তু এই লেখাগুলো আসলে উদাহরণের মাধ্যমে দেখানো। নিজের ভালোবাসার মানুষকে ঘিরে প্রকৃতির সবকিছু সাজানো। আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে।
তুমি আমার ভালোবাসা
আজকের আকাশটা অনেক বেশি সতেজ,
আমার হৃদয়ে আনন্দের আমেজ।
আকাশের বুকফাটা কান্না ঝরে বৃষ্টি হয়ে,
আমার হৃদয়ের কান্না ঝরে আবেগ হয়ে।
তুমি যেন নীল আকাশের সুন্দর সাদা মেঘ,
তুমি যেন আমার হৃদয়ের ভালোবাসার আবেগ।
তুমি যেন রাতের আকাশের সাদা চাঁদ,
কখনো দিওনাগো এই হৃদয়ে আঘাত।
আজকের আকাশে ঘুরে বেড়ায় কত সুন্দর পাখিরা,
আমার হৃদয়ে বইছে বসন্তের খরা।
আকাশের আবেগ মেঘ হয়ে বাসা বাঁধে।
আমি চাই সব সময় মাথা রাখি তোমার কাঁধে।
তুমি যেন চাঁদনী রাতের চাঁদের আলো,
তুমি যেন আমার হৃদয় ভালবাসার আগুন জ্বালো।
তুমি কেন রাতের আকাশের অজস্র তারা,
কখনোই হতে চাই না তোমার আমার স্মৃতি হারা।
আজকের নীল আকাশটায় সুন্দর সাদা মেঘ,
তুমি কি থাকবে হয়ে আমার ভালোবাসার আবেগ।
বিকেলের আকাশে সেই সুন্দর লাল সূর্য,
আমি চাই সব সময় তুমি হও আমার প্রতি আকৃষ্ট।
তুমি যেন এক বিশাল ভালোবাসার নদী,
সারা জীবন থাকবে পাশে আমার আবেগী।
তুমি যেন আকাশ থেকে ঝরো বৃষ্টি হয়ে,
আমি থাকবো সারা জীবন তোমার হয়ে।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
কবিতা লেখতে আমারও খুব ভালো লাগে। তবে আপনাদের মত এত ছন্দ মিলিয়ে লিখতে পারিনা।এবিবি ফানের কবিতা গুলো বেশ সুন্দর হয়।আসলে এটা একটা উৎসাহ মূলক কাজ করে সবার মাঝে।আপনার ভালবাসার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।কবিতার লাইন গুলো অর্থবহ এবং চমকপ্রদ হয়েছে।
সত্যিই অনেক উৎসাহ মূলক কাজ এবিবি ফান। অনেক ধন্যবাদ আপনাকে।
কবিতাটি ভীষণ রোমান্টিক হয়েছে।প্রথম প্রেমের আবেগ অনুভূতি গুলো ফুটে উঠেছে। ভালবাসার মানুষকে সব কিছুর সাথেই তুলনা করতে মন চায়।আর সব থেকে সুন্দর নিজের প্রিয় মানুষকেই মনে হয়।দারুন রোমান্টিক একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন ভালোবাসার সাথে সবকিছু তুলনা করতে মন চায়।
ভালোবাসার মানুষকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনি ঠিকই বলেছেন, কবিতা লেখা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। তাছাড়া খুব গভীরভাবে চিন্তা করতে হয় কবিতা লেখার জন্য। কবিতাটি পড়ে আসলেই খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন কবিতা লেখা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন।
আপু আপনি ভালবাসার মানুষকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালোবাসার মানুষকে নিয়ে সময় কাটাতে খুব ভালো লাগে। দুঃখের সময় সুখের সময় দুজন দুজনার কাছে থাকলে।কোন ভয় থাকেনা। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কাছে এত ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি অনেক সুন্দর ভাবে সহজ সরল ভাষায় বেশ সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার নাম তুমি আমার ভালোবাসা সত্যি নাম শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে চাঁদনী রাতের চাঁদের আলোর মতোই তো লাগে দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আপনার কাছে এতটা ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
সত্যিই চাঁদের আলোর মতোই লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
আমাদের ভালোবাসার মানুষ গুলোর যতই তুলনা দেয় না কেন আমরা সেটা যেন কম হয়ে যায়। আমরা সবসময় তাদের অন্যরকম ভালোবাসি এবং সেরকম তুলনা করে থাকি। কবিতা টা বেশ চমৎকার লিখেছেন আপু। এবিবি ফান এর এই উদ্যোগটাও দারুণ।
ঠিক বলেছেন এবিবি ফানের উদ্যোগটাও বেশ ভালো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি অনেক সুন্দর করে তুমি আমার ভালোবাসা কবিতা লিখেছেন। আমিও মাঝে মধ্যে কবিতা লেখে থাকি। তবে আপনার কবিতাটি অনেক ভালো লাগলো আমার। ভালোবাসার মানুষকে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। সত্যি ভালোবাসার মানুষের পাশে ডাল হয়ে দাঁড়ানো এবং সুখ দুঃখ ভাগাভাগি করে থাকাই খুব ভালো। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কবিতাগুলো অনেক বেশি সুন্দর হয়। অনেক ধন্যবাদ আপনাকে।