স্বরচিত কবিতা : " বন্ধু তোমায় নিয়ে "

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। প্রতি সপ্তাহের মত আজকেও লিখার চেষ্টা করলাম। আমি প্রায় কয়েক সপ্তাহ ধরে কবিতা লিখেছিলাম। এই কবিতার কিছুটা অংশ আমি এভাবেই ফানের কবিতা লিখেছিলাম। এরপর আমি পুরো কবিতাটি লিখে সম্পূর্ণ করলাম। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আজকের কবিতাটি একজন বন্ধু হিসেবেই লিখেছি। বন্ধু নামের মানুষটাকে দিয়ে সবকিছুই করানো যায়। আসলে বন্ধু মানে ই হাসি-কান্না, সুখ-দুঃখ সব কিছু। আসলে বন্ধুত্ব এমন একটা জিনিস যা আকাশ নদী সবকিছু সাথেই মিলেমিশে একাকার। আজকের কবিতায় বন্ধুত্বের গভীরতা লেখার চেষ্টা করেছি। আমাদের চারপাশে হাজারো বন্ধু রয়েছে। কিন্তু সত্যি কারের বন্ধু কয়জন। কয়জন বন্ধুকে নিয়ে স্বপ্ন দেখা সম্ভব। কিরকম বন্ধুকে নিয়ে সুখের সাগরে ভাসা সম্ভব। আর এমন একটা বন্ধুত্ব যেটা কিনা ভালোবাসায় পরিণত হয়। চারপাশের সব কিছুই ‌‌ বন্ধুত্বে পরিপূর্ণ।

2022-09-08-13-04-26-351.jpg

বন্ধু তোমায় নিয়ে

বন্ধু তোমায় নিয়ে,
ভাসবো সুখের সাগরে।
ছোট্ট একটি নীড়ে,
হাজারো স্বপ্নের ভিড়ে।

তুমি আর আমি একসাথে,
সারা জীবন থাকবো পাশে।
একরাশ স্বপ্নের হাতছানি,
হাজারো কষ্টের একটাই বাণী।

বন্ধু তোমায় নিয়ে,
অনেক দূরের পথে এগিয়ে।
মুছবে না কোন হাসি।
তবুও তোমাকে ভালোবাসি।

সুখের নদীর স্রোতে,
এক রাতের নিঝুম নিভৃতে।
দুজনে নৌকায় বসে,
হাজারো স্বপ্নেরা ভাসে।

বন্ধু তোমায় নিয়ে,
আকাশের সৌন্দর্য বেয়ে।
দুজনে ভাসতে ইচ্ছে করে,
নীল আকাশের তরে।

ত্রিভুবনের সুখের নিড়ে,
দুজনের ভালোবাসার ভিড়ে।
কতইনা স্বপ্নের ছায়া,
তোমার চোখে ভালোবাসার মায়া।

বন্ধু তোমায় নিয়ে,
রুমঝুম বৃষ্টিতে ভিজতে গিয়ে।
মনের সকল কষ্ট কে মুছে।
তোমার দিকেই হাত বাড়িয়ে দিয়েছি।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 years ago 

সত্যি বলেছেন বন্ধু মানেই সুখ-দুঃখ, হাসি-কান্না সবকিছু। এখন তো প্রকৃত বন্ধু পাওয়া বড়ই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। যে বিপদ-আপদে সবসময় পাশে থাকে এবং বন্ধুর হাত ছেড়ে যায় না সে হচ্ছে প্রকৃত বন্ধু। আপনি যে কবিতাটি লিখেছেন তা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনার কাছে কবিতা লেখা কষ্টকর হলেও কয়েকদিন লেখার পর দেখবেন খুবই সহজ কাজ হয়ে গিয়েছে। কবিতার ভিতর অনেক কিছু লুকিয়ে থাকে। অনেক কাহিনী, অনেক কথা। আশা করি প্রতি সপ্তাহে আমাদের জন্য এরকম নতুন নতুন কবিতা নিয়ে হাজির হবেন।

 4 years ago 

ঠিক বলেছেন এখন লিখতে লিখতে অনেকটা সহজ লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

বাহ!! আপু আপনি বন্ধু নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতা শেষ লাইনটুকু বন্ধুকে নিয়ে বৃষ্টিতে ভেজার কথাটি বেশ ভালো লেগেছে। কতই না সুন্দর সেই মুহূর্ত। যাইহোক আপু আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আসলেই সেই মুহূর্তটা ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সুখ দুঃখ হাসি কান্না সবকিছুর সাথে পাশে থাকাই হচ্ছে বন্ধু।বর্তমান সময়ে সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া অনেক কষ্টদায়ক।একজন ভালো বন্ধু থাকলে সুখ দুঃখ শেয়ার করা যায়।অনেক বিপদের সময় তার কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়।আপনি বন্ধুকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন ভালো লেগেছে পড়ে।

 4 years ago 

ঠিক বলেছেন সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া মুশকিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

প্রতিটি মানুষের জীবনে বন্ধু এমন একটি মানুষ যাকে দুঃখ কষ্টের সব সময় পাশে পাওয়া যায়। আমার মনে হয় প্রতিটি মানুষ কাউকে জীবন সঙ্গী হিসেবে বন্ধু পেয়েছে আবার কাউকে পাশে থাকার মতো বন্ধু পেয়েছে। যাইহোক আপু আজকে বন্ধু নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। কবিতা লেখার আগ্রহ আরো বেড়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আসলে কমিউনিটিতে সকলেই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখা সকলের কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। কমিউনিটিতে সকলেই একটি বিষয়ের উপর খুবই চমৎকারভাবে কবিতার আলোকপাত শেয়ার করে থাকে যেমন আপনি আজকে বন্ধু নিয়ে একটি কবিতা শেয়ার করেছেন। সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া সত্যিই অনেক কষ্টসাধ্য বিপদে পড়লেই প্রকৃত বন্ধু দেখা যায়, সুখের সময় অনেকেই তো বন্ধু হতে আসে কিন্তু দুঃখের সময় কাউকেই আর পাশে পাওয়া যায় না। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বন্ধুত্বের গভীরতা আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতার মাধ্যমে।

 4 years ago 

জ্বী ভাইয়া আমি চেষ্টা করি একটা বিষয় নিয়ে কবিতা লেখার। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

প্রতিনিয়তই আপনি সুন্দর সুন্দর কবিতা রচনা করে আমাদের মাঝে তুলে ধরছেন আমার কাছে খুবই ভালো লাগে কবিতা লিখতে পড়তে এবং আবৃত্তি পড়তে।।

বন্ধু তোমায় নিয়ে,
অনেক দূরের পথে এগিয়ে।
মুছবে না কোন হাসি।
তবুও তোমাকে ভালোবাসি।

অসাধারণ ছিল উপরের লাইনগুলো।।

 4 years ago 

আপনার কাছে কবিতাটি পড়ে ভালো লেগেছে, এটাতে ভীষণ উৎসাহ পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু বন্ধুর মত বন্ধু হলে তাকে নিয়ে সাগরে কেন আগুনেও ঝাপ দেওয়া যায়। জীবনে বিশ্বস্ত বন্ধু পাওয়া ভাগ্যেরে ব্যাপার। আর মনে মত বন্ধু পেলে জীবনে আর কিছু লাগে না। আপনার কবিতটা পড়ে ভালই লাগলো। ধন্যবাদ আপু।

 4 years ago 

ঠিক বলেছেন আসলে বন্ধুর মতো বন্ধু হলে সব কিছু করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

মাঝে মাঝে যদি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করা হয় তাহলে সত্যি অনেক ভালো লাগে। নিজের কাজের মাঝে ভিন্নতা আসলে দেখতে ভালো লাগে এবং পোস্টের কোয়ালিটি বৃদ্ধি পায়। আপু আপনার লিখা কবিতা সত্যি দারুন হয়েছে। এবিবি ফানের কবিতার আসরের মাধ্যমে সবাই কবিতা লেখায় বেশ দক্ষতা অর্জন করেছে। অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ঠিক বলেছেন আপু কাজের ভিন্নতা নিয়ে পোস্ট করতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সত্যিকারের আর মনের মত বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।মনের মত বন্ধু হলে তার জীবনে আর সুখের অভাব হয় না। সেই বন্ধু নিয়েই আপনি আজ কবিতা লিখলেন বেশ ভাল লাগলো। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

ঠিকই বলেছেন আপু সত্যি কারের বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42