স্বরচিত একটি কবিতা " রাতের আঁধার "

in আমার বাংলা ব্লগ4 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি। তাই যখনই মন চায় তখনই কবিতা লিখি। আমি সময় পেলে রাতের আকাশ দেখতে ছাদে যাই। আর প্রিয় মানুষটি পাশে থাকলে তখন সবকিছুই ভালো লাগে। প্রায় অনেকদিন হলো সে শুধু তার কাজ নিয়ে থাকে। তাই আমি মাঝে মধ্যে খুব অভিমান হয়। আর আমি এখন রেগে গেলে কোনো কথা বলি না তার সাথে। তার দিন শুরু হয় কাজ দিয়ে আর রাত শেষ হয় কাজ দিয়ে। এর ভিতরে আমি কোথাও নেই। তাই অনেক বলার পর কাল রাতে দুজনে ছাদে গিয়েছিলাম হাঁটতে। আমি ওকে ছাড়া কিছু করি না। আমি একা একা কোথাও ঘুরতে যাই না ওকে ছাড়া। আমি চাই ভালো মন্দ সব কিছু দুজনে একসাথে উপভোগ করতে। তবে আমি ওর উপর অভিমান বেশি করি। আমি চাই কোথাও গেলে একসাথে দুজনে যেতে। তাই তো কাল রাতে ওর পাশে বসে এই কবিতাটি লিখেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20220219_165701.jpg

"রাতের আঁধার "
আঁধারে ঝলসানো দিনের এ রাত
স্তব্ধ করে দেয় যদি নিঃশ্বাস,
ডেকো আমায় তুমি আবার
আলোয় ভেঙ্গে দেব ই আধার,
তোমায় ছাড়া জোসনা রাত চাইনা আমি আর,
হবে আবার জ্যোৎস্নাবিলাস তোমার আমার।
গেয়ে উঠবে গান মেঘ মল্লারে, আনমনে কবি লিখবে গান
শুনবে যদি পাত আঁধারে তোমার কান।
নক্ষত্রের আলোয় সব যাবে মুছে
আরেকবার হাটবো তুমি আমি একসাথে,
পিচ গলা রাস্তায় ভালোবাসার মলাটে,
ছায়া হয়ে সব মুছে দিয়ে
হেঁটে দিব পাড়ি রাতের আধারে
রাস্তা এই শহরে তুমি আর আমি,
রাতের আকাশ রবে সাক্ষী
পোস্টারে ছেয়ে যাবে এ নগরী,
লিখে যাব ভালবাসি শুধু তোমাকে।

শত কোলাহল কত কত রাত
ক্ষয়ে ক্ষয়ে যায় দিগন্ত আজ,
গল্প জমে জোড়াতালি দেয় কাঁথায়
হারিকেনের আলোয় আঁধার জামায়।
হাজার কোলাহলে তোমার হাত
লেগে আছে কার্নিশের ছাদে,
শুকনোপাতার আধার রাত
সবকিছু থমকে গেছে,
তারা জ্বলছে জ্যোৎস্না রাতে।
মিলনের অপেক্ষায় তোমার আমার হাসিমুখের শহর কাঁদবে
পিচ গলা রাস্তায় এসে সব বাঁধবে,
আলো এসে জ্বলবে আধারের আঁচে।

Sort:  
 4 years ago 

মিলনের অপেক্ষায় তোমার আমার হাসিমুখের শহর কাঁদবে
পিচ গলা রাস্তায় এসে সব বাঁধবে,
আলো এসে জ্বলবে আধারের আঁচে।

বাহ,কি দারুণ লিখেছেন বৌদি।প্রত্যেকটি লাইনে এক একটি গভীর ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে।অনেক ভালো লেগেছে আমার কাছে প্রত্যেকটি বাক্য।বরাবরের মতোই সুন্দর শব্দচয়ন।ধন্যবাদ বৌদি।ভালো থাকবেন।

বৌদি আপনার চোখের কি অবস্থা এখন?

আপনার কবিতাটি ভালো লেগেছে। দারুণ!

 4 years ago 

কবিতার ভাব আমার খুব পছন্দ হয়েছে বৌদি। কবিতার এক একটা লাইন ভাবের শেষ করেনি; বরং এর পরের লাইনে এর আরো অন্তর নিহিত অর্থ খুঁজে পাওয়া যায়।

নক্ষত্রের আলোয় সব যাবে মুছে
আরেকবার হাটবো তুমি আমি একসাথে,
পিচ গলা রাস্তায় ভালোবাসার মলাটে,

পোস্টারে ছেয়ে যাবে এ নগরী,
লিখে যাব ভালবাসি শুধু তোমাকে।

এই লাইনগুলো অসাধারণ লেগেছে আমার কাছে। আর বৌদি আপনি দাদাকে ছাড়া কিছু করেন না একা একা এটা আমার কাছে মনে হয় ভালবাসার এক বহিঃপ্রকাশ। একজন মানুষের ধ্যানে-জ্ঞানে যখন শুধু আর একজনই থাকে তখনই তাকে ছাড়া ভাল লাগেনা আর কোন সুন্দর মুহুর্ত তাকে ছাড়া তো অসম্ভব।

And hey guys I'm new here just joined yesterday so I will appreciate it if you help me to grow and I will do the same I'm a traveler so I post pics and some sweet memories I captured while my journey, so please help me and I will do the same for sure

 4 years ago 

তোমায় ছাড়া জোসনা রাত চাইনা আমি আর,
হবে আবার জ্যোৎস্নাবিলাস তোমার আমার।

বৌদি আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে ভালোবাসা প্রেমের উপাখ্যান হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়। আমরা যাকে ভালোবাসি তাকে ছাড়া আমাদের একটা জন্য দিন যেন বড় অসহায় শূন্য মনে হয় তাইতো প্রিয় মানুষকে ছাড়া আমাদের একটা দিনও চলে না তার পাশে থেকে তার হাতে হাত রেখে প্রতিটি সময় সুখের সাগরে কাটিয়ে দিতে চাই। প্রিয় মানুষটি কে পাশে বসিয়ে জোসনা রাতের দৃশ্য দেখার মাঝে যে সুখ তা হয়তো বা লক্ষ্য কোটি টাকা দিয়ে কখনো কেনা যাবে না। আপনার কবিতাটি ভালোবাসার বহিঃপ্রকাশ এভাবেই চলুক আপনাদের ভালোবাসা। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।

 4 years ago 

বৌদি সত্যি বলছি মাঝে মাঝে আপনার কবিতাগুলো পড়ে জাষ্ট বাকরুদ্ধ হয়ে যাই, কি লিখবো মন্তব্যের ঘরে ঠিক বুঝিতে পারি না। সত্যি বলছি খুব চমৎকার কবিতা লিখেন আপনি। আজকের লেখাগুলো বেশ দারুণ হয়েছে।

শত কোলাহল কত কত রাত
ক্ষয়ে ক্ষয়ে যায় দিগন্ত আজ,
গল্প জমে জোড়াতালি দেয় কাঁথায়
হারিকেনের আলোয় আঁধার জামায়।

 4 years ago 

বাহ বৌদির রাতের আঁধার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন । আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের সামনে উপস্থাপন করবেন বৌদি ।
আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

রাতের আকাশ রবে সাক্ষী
পোস্টারে ছেয়ে যাবে এ নগরী,
লিখে যাব ভালবাসি শুধু তোমাকে।

কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিলেন। আসলে কবিতার মাধ্যমে ভালোবাসার পরিপূর্ণতা প্রকাশ পেয়েছে। প্রিয় মানুষটাকে নিয়ে সময় পার করা এবং তাকে নিয়ে সুন্দরময় কিছু সময় কাটানো খুবই আনন্দের। আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আপনি সবসময় আনন্দে হাসিখুশি থাকুন। এই দোয়া রইল।

 4 years ago 

দুজনের একসাথে কাটানো মুহূর্ত খুবই ভালো লাগে।প্রিয় মানুষ কাছে থাকলে ,পাশে থাকলে তখন খারাপ মুহূর্তটাকে হাসিমুখেই বরণ করা যায়‌ আর দাদার এমন ব্যস্ততার মাঝে আপনাকে সময় দেয়া হয়ত খুবই কষ্টকর হয়ে যায় ।কিন্তু সময় তো দিতে হয় ।যাই হোক দুজনের এমন ভালো মুহূর্ত গুলো সব সময় অটুট থাকুক। কবিতাটি খুবই ভালো লেগেছে দিদি। এমন কবিতা পড়লে মন ভরে যায় ।অসাধারণ কবিতা লিখেন আপনি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.078
BTC 63144.83
ETH 1685.61
USDT 1.00
SBD 0.39