স্বরচিত নতুন কবিতা "শুধু তোমারই অপেক্ষায় "

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ অনেক দিন পর আবার নতুন কবিতা নিয়ে চলে আসছি। যদিও এই কবিতাটি বহু দিন আগেই লিখেছিলাম কিন্তু অসুস্থতার জন্য এতদিন শেয়ার করা হয়ে ওঠেনি। এখন শরীরটা একটু ঠিক আছে তাই ভাবলাম শেয়ার করা যাক। বহু দিন পর লিখছি জানি না কেমন হবে। এখন আর সেই আগের মতো লেখা হয় না। তবে চেষ্টা করেছি।

IMG_20231231_120701.jpg

শুধু তোমারই অপেক্ষায়

তোমার ঠোঁটের ওই মুচকি হাসি,
আমি যে বড়ই ভালবাসি।
তোমার হাসির জন্য আমি,
গলায় ফাঁসি দিতে রাজি আছি আমি।

বেহায়া মনটা আমার তোমায় খোঁজে,
কোথায় দূরে তুমি বসে আছো।
দেখা দাও কাছে এসে আমার,
তোমার জন্য মনটা ভরে হয় ছারখার।

এক পলক না দেখলে তোমায়,
মনে হয় বহু যুগ দেখি না আমি।
কি এমন মায়ায় জড়ালে আমায়,
বলতে পারিনা আমি তোমায় কখনো।

লুকোচুরি কখনো খেলোনা আমার সাথে,
তোমার সাথে অনেক কথা আছে।
কথা তো আর বলা হয়ে ওঠেনা,
তাইতো বসো একটু আমার পাশে।

তুমি পাশে থাকলে সবই ভালো লাগে,
দূরে চলে গেলে বেদনা জাগে মনে।
মনটা আমি তোমায় দিয়ে ফেলেছি,
তোমায় ছাড়া আমি বেঁচেও মরে আছি।

কবে যে তুমি আমার হবে,
তোমায় নিয়ে স্বপ্নের ঘর বাঁধি।
স্বপ্ন যে আমার কবে করতে হবে,
যদি তুমি একবার হও রাজি।

Sort:  
 2 years ago 

বৌদি আপনার সুস্থতার কথা শুনে অনেক ভালো লাগলো। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য যেন আপনি সবসময় সুস্থ থাকেন। আজকে অনেক সুন্দর করে একটা কবিতা লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে। কবিতাটা অনেকদিন আগে লেখা হলেও আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। কবিতাটা লেখার টপিক কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা সবাই প্রিয় মানুষটাকে কাছে চাই। প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য আপন করে নিতে চাই। আর তাকে নিয়ে অনেক অনুভূতির সৃষ্টি হয় আমাদের মনে। আপনি সবকিছুকেই কবিতার মধ্যে তুলে ধরলেন দেখে ভালো লাগলো।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

শুধু তোমার অপেক্ষায় নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অন্তমিলের কবিতা টি পড়ে বেশ ভালো লাগল। নরম অপেক্ষা ও আকুতি মিশ্রিত কবিতা৷

সুন্দর লেখা৷

 2 years ago 

এখন একটু ভালো আছেন শুনে ভালো লাগলো বৌদি, সব সময় সুস্থ থাকেন এমন প্রত্যাশা ও দোয়া করি। ভালোবাসার আবেগ নিয়ে দারুণ কবিতা শেয়ার করেছেন আজকে, বেশ লিখেছেন। অনেক ধন্যবাদ

 2 years ago 

আগের থেকে আপনি এখন মোটামুটি সুস্থ আছেন শুনে খুব ভালো লাগলো বৌদি। দোয়া করি সব সময় যেন আপনি ভালো থাকেন। আজ আপনি অনেক সুন্দর একটা কবিতা শেয়ার করেছেন, যেটা পড়ে খুব ভালো লেগেছে। প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে অনেক বেশি ভালো লাগে। প্রিয় মানুষটার সবকিছুই আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা কেউই চাই না প্রিয় মানুষটাকে চোখের আড়াল করতে। আর প্রিয় মানুষটাকে ছাড়া আমাদের জীবনটা অন্যরকম হয়ে যায়। যেন মনে হয় বেঁচে থাকতেও মৃত। আজ প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার ইচ্ছাটা সবারই থাকে। আর তাকে নিজের করে পেলেই যেন সব সুখ আমাদের মধ্যে চলে আসে। খুব সুন্দর লিখেছেন বৌদি খুব পুরো কবিতাটা।

 2 years ago 

বৌদি আপনি এখনো সুস্থ আছেন জেনে ভালো লাগলো। আসলে এই সময় শরীর হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যায়। সাবধানে থাকবেন আশা করি। যাইহোক আপনার কবিতা গুলো সব সময় খুব চমৎকার হয়। আজকের কবিতার প্রতিটি লাইনও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক অনেক দোয়া রইলো আপনার জন্য।

Hi @tanuja,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

সুন্দর মিষ্টি একটি কবিতা পড়লাম। সহজ সরল ভাষায় ছুঁয়ে যাওয়া কবিতা। এমন কবিতা পালকের থেকেও হালকা হয় যা উড়ে চলে বিভ্রান্ত অচিনপুরের ঠিকানায়। আর যে ছুঁতে পারে তারই উপশম। শুভেচ্ছা রইল।

 2 years ago 

আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছেন,জেনে ভীষণ ভালো লাগলো বৌদি। দোয়া করি যাতে খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। যাইহোক অনেকদিন পর কবিতা শেয়ার করেছেন আমাদের সাথে। কবিতাটি আসলেই দারুণ হয়েছে। বেশ মনোযোগ সহকারে কবিতাটি পড়লাম। কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 66046.22
ETH 1795.83
USDT 1.00
SBD 0.44