স্বরচিত কবিতা : "আজও ভালোবাসি তোমায়" ১০℅ প্রিয় লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম/নমস্কার। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
প্রতিদিনের মতো আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন আরও একটি পোস্ট নিয়ে। এখন যে শীতকাল চলছে বোঝার কোনো উপায় নেই। এই গরম এই ঠান্ডা তারজন্য সবার ঘরে ঘরে ঠান্ডা জ্বর লেগেই আছে। যাই হোক কাজের কথায় আসি আজ আমি আপনাদের সাথে একটা নিজের লেখা ছোট কবিতা নিয়ে আসলাম।
আজকের কবিতায় ভালোবাসার মানুষকে আজও ভালোবাসার অনুভুতি গুলো প্রকাশ করেছি। তাকে কতটা ভালোবাসি এবং এখনো ভালোবাসি সেই কথাটাই বলার চেষ্টা করেছি। কিন্তু তবুও কেন জানি ভালোবাসার মানুষ এই অমূল্য ভালোবাসা বুঝতে পারেনা। ভালোবাসা ছাড়া সত্যি বেঁচে থাকা সম্ভব না। যখন তার কথা আজও মনে পড়ে তখন নিরবে চোখের জলে বালিশ ভিজে যায়। আজও তাকে আগের মতো আমার ভালোবাসার অনুভুতি বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সে আর বুঝতে চায় না আর কখনো ফিরেও আসবে না। যে ভালোবাসা একবার হারিয়ে যায় তা আর কখনো ফিরে পাওয়া যায় না। আমি আজও তার কাছে আমায় ভালোবাসে কিনা সেই প্রশ্নের উওর খুঁজে বেড়াই। কিন্তু মনে হয় আমি কখনো সেই উত্তর আর খুঁজে পাব না।
কবিতার নাম-"আজও ভালোবাসি তোমায়"
লেখিকা - তানজিমা
তাই কখনো বলতে পারিনি
তোমায় কত ভালোবাসি।
হয়তো আজও ভালোবাসি তোমায়
সেই আগের মতো
তাইতো অপেক্ষায় থাকি সবসময়
কবে তুমি এসে বলবে আজও তোমায়
ভালোবাসি সেই আগের মতো।
তোমার মধুর কন্ঠে যখন শুনি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
তখন যেন মনে হয় এই পৃথিবীতে
সবচেয়ে সুখি মানুষ এই আমি।
আবার যখন তোমার কথা মনে পড়ে
দু'চোখ ভিজে যায় অশ্রুতে
তখন শুধু ভাবনায় চলে আসে
তুমি কি ফিরবে কখনো আমার কাছে।
আজও ভালোবাসি তোমায় আগের মতো
তা কি জানবে তুমি কখনো?
হারিয়ে যাওয়া সেই ভালোবাসা
আমি খুঁজে পাবো কি কখনো?
এই প্রশ্নের উওর খুঁজতে গিয়ে
আমি হারিয়ে গিয়েছি এই ভুবনে
তবুও খুঁজে পাইনি সেই উওর
তুমি আজও ভালোবাসো কি আমায়?
বন্ধুরা,আমি সত্যি জানিনা আমার কথাগুলো এবং কবিতা আপনাদের কেমন লেগেছে। তবে আমি নিজের মতো গুছিয়ে লিখার চেষ্টা করেছি। আমি সত্যি তাকে খুব ভালোবাসি এবং সারাজীবন তাকেই ভালোবেসে যাব। আমি সেই ভালোবাসা খুঁজে পেয়েছি কিন্তু আমার কবিতায় তাকে না পাওয়ার কথাটা এবং তার মুখ থেকে আজও ভালোবাসার কথাটা শুনার প্রতীক্ষায় বসে আছি। আমি তো আমার ভালোবাসা খুঁজে পেয়েছি আপনার পেয়েছেন কি সেই কথাটা আজ জানতে চাই। আমার কবিতায় যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। কষ্ট করে আমার এই পোস্ট দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
সত্যি বলতে আপু লেখাগুলো যে কতটা মন থেকে লিখেছেন আমি মনে হয় কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছি। জীবনের অনেকটা সময় এই রাস্তা দিয়েই হেঁটেছি তো। তাই একটু একটু বুঝতে পারি হয়তো। ভালোবাসা জিনিসটা সবার কাছে যেমন ধরা দেয় না , আবার সবাই এর মূল্য টাও দিতে জানে না। এসব নিয়ে বেশি কিছু বলবো না। শুধু এটুকু বলবো কেউ যদি একবার সত্যিকারের ভালোবেসে থাকে তবে তাকে বোধহয় সারা জীবনই মনের এক কোনায় আলগোছে রেখে দেয়। দূরত্ব টা যত বেশিই হোক না কেন। অনেক চমৎকার ছিল লেখাটা।
আপু শব্দটা সংশোধন করে " বোঝার" করে দেবেন কেমন,, আরো ভালো লাগবে। 🙏
আসছে, ভুল সংশোধনকারী কম্পিউটার 😂😂
আজ কিন্তু আপনাকে ছেড়ে দিয়েছি,, দুইটা মার্ক করতে নিয়ে আর করি নি, ভাবলাম এমনিই খাওয়ায় না, এসব করলে তো আর রক্ষে নেই 🤪🤪
দাঁড়ান দাঁড়ান,আমি ও কাজে লাগছি। আপনার পোস্ট আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখে ভুল বের করবো।😜😜
ধন্যবাদ ভাইয়া আমার সম্পূর্ণ পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
আপু আপনি অনেক সুন্দর ভাবে একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ঠিক বলেছেন আপু আপনি যে ভালবাসে একবার হারিয়ে যায় তা আর কখনোই ফিরে পাওয়া যায় না।
আমি মনে করি ভালবাসা ঠিক এমনই হওয়া দরকার। এত সুন্দর ভাবে সহজ সরল কবিতা লিখ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ ভালোবাসা এমনি হয়। সত্যিকারের ভালোবাসা যারা বুঝে তাদের কাছে এমনি মনে হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনি একদম সত্যি বলেছেন যে ভালোবাসা হারিয়ে যায় তা কখনো ফিরে পাওয়া যায় না। ভালোবাসা ছাড়া সত্যি বেঁচে থাকার সম্ভাবনা। আপনার কবিতার মাধ্যমে বাস্তবের অনেক অংশ মিল রয়েছে। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এরকম কবিতা গুলো অনেক সময় এবং ধৈর্য দিয়ে লিখতে হয়। পড়ে মনটা ভালো হয়ে গেল।
ভাইয়া আপনার কাছে এত ভালো লেগেছে শুনে সত্যি আমি অনেক খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
ভালোবাসার চাওয়া পাওয়া গুলো ভরপুর ছিল আপনার কবিতার মধ্যে। একটা মানুষ কত বেশি ভালোবাসায় বিভোর থাকলে এরকম কবিতা লিখতে পারে, সেটি কবিতাটি না পড়লে বুঝতে পারতাম না ধন্যবাদ।
সত্যি ভাইয়া অনেক বেশি ভালোবাসা থাকলেই এমন কবিতার ভাষা খুঁজে পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভালোবাসার মানুষকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার আজও ভালোবাসি তোমায় কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসার মানুষকে নিয়ে নিজের মনের কথাগুলোকে খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আমি তেমন ভালো পারিনা তারপরও যখন আপনাদের কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আরে বাহ আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষা খুব চমৎকার। সত্যি ভালোবাসার মানুষের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি পড়ে বালিশটি ভিজে যায়। যেই বুঝেনা সে কখনো ভালবাসার মর্ম বুঝবে না। আপনার কবিতাটি আমার কাছে অনেক ভালো লাগলো এবং হৃদয়কে নাড়া দিল। অনেক সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনার এত সুন্দর মন্তব্য পড়ে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।