স্বরচিত কবিতা : " মিছে এই দুনিয়া"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,


আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সত্যি বলতে কবিতা লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লিখতে অনেক সময়, ধৈর্য এবং অনুভূতির প্রয়োজন। কবিতা লিখবো বললেই লেখা যায় না। এই কবিতা আমি গতকাল রাতে বসে লিখেছি। এই সময়টা আমার জন্য পারফেক্ট ছিল। কারণ রাত যত গভীর হতে থাকে মাথা তত ঠান্ডা হতে থাকে আর সেই সময় কবিতা লিখলে প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লেখা যায়।


কবিতার মূলভাব


আজকের এই কবিতাটি মিছে এই দুনিয়াকে নিয়ে লেখা। আমি কেন মিছে দুনিয়া বলেছি জানেন এই দুনিয়া আমাদের জন্য দুই দিনের। এখানে আমরা সবাই মেহমান। আজ আছি কাল নেই এই তো জীবনের খেলা। আপনি কখন চলে যাবেন এই মিছে দুনিয়ার মায়া ত্যাগ করে কেউ জানেনা। এই আনন্দ উল্লাস কিছুই থাকবে না। এখন আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি আত্নীয় স্বজন সবাই আছে কিন্তু যখন আপনি চলে যাবেন তখন আপনার পাশে কেউ থাকবেনা। আমরা কখনো চিন্তা করিনা এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়।


IMG_20231224_021555.jpg


Location


আমরা সবাই রঙিন দুনিয়ার মোহে পড়ে একটা স্বপ্নের মধ্যে বসবাস করছি। কিন্তু যখন আপনার সেই স্বপ্ন কেটে যাবে আর আপনি চিরস্থায়ী জায়গায় চলে যাবেন সেদিন বুঝবেন আপনি এতকাল কোথায় ছিলেন। এই মিছে দুনিয়া সবাইকে তার মিছে জালের মধ্যে বন্দি করে রেখেছে। তাই আমরা চাইলেও সেখান থেকে বের হতে পারি না। এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সবাই শুধু স্বার্থের পিছনে ছুটে বেড়ায়। যাই হোক চলুন কবিতা শুরু করা যাক


" মিছে এই দুনিয়া"

লেখিকা: তানজিমা


মিছে এই দুনিয়া ছাড়িতে হইবে
যাইতে হইবে অন্ধকার কবরে,
সেই কবরে থাকবে না কেউ
তোমার ছায়া সঙ্গী হয়ে।
তবুও কেন মিছে এই দুনিয়ার?
মায়া ছাড়িয়া যেতো চাও না।

যেদিন তোমার ডাক আসিবে
সেদিন তোমায় যেতে হইবে,
এই মিছে দুনিয়ার মায়া ছেড়ে
তবে কেন রঙিন দুনিয়ার মোহে পড়ে?
ভুলে যাও চিরস্থায়ী জীবন।
ক্ষণস্থায়ী জীবনটা রঙিন করে তুলে
চিরস্থায়ী জীবনটা সাদা কালো করে নিলে
কিন্তু কখনো কি ভেবে দেখেছো?
সেই সাদা কালো জীবনেই একদিন
তোমায় ফিরে যেতে হইবে।


এই মিছে দুনিয়ার মাঝে
আজ আছো কাল নেই
তবুও এত কেন অহংকার,
একবারও কি ভেবে দেখেছো?
এই দুনিয়ায় আপন তোমার কেহ নয়।
তবুও তুমি কেন বুঝোনা মিছে মায়ায় ভরা
এই পৃথিবী তোমার কেহ নয়।


এই মিছে দুনিয়ার মায়া ছাড়িয়া
একদিন তোমায় চলে যেতে হবে
সেদিনের জন্য তুমি কি নিয়ে যাবে?
সে কথা কি কখনো ভেবে দেখেছো?
যখন তোমার সময় ফুরিয়ে যাবে
তখনই তোমায় চলে যেতে হবে
মিছে এই দুনিয়ার মায়া ছেড়ে।


যেদিন তুমি চলে যাবে, পড়ে রবে সবই
তবুও কেন মিছে মায়ার মোহে পড়ে
সারাটি জীবন কাটিয়ে দিলে তুমি।
সবাই তোমার আপন ছিল যখন ছিলে তুমি
আজ তোমার কেহ নেই পর হয়েছে সবই
এখন তোমার সঙ্গী হয়ে কে যাবে বলো?
তবুও কেন মিছে দুনিয়ার
মায়া ছেড়ে যেতে চাও না তুমি।


আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন কবিতার মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

চমৎকার কবিতা লিখেছেন আপু কবিতার প্রতিটা লাইনে মানুষের জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ একদিন তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আর ঠিকানা হবে অন্ধকার কবর।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া একদিন সবাইকে অন্ধকার ঘরে ফিরে যেতে হবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আসলে এই দুনিয়াটা আমাদের সবার জন্য দুই দিনের। এই মিছে দুনিয়া ছেড়ে কেউই যেতে চায়না। অনেকেই এই মিছে দুনিয়ার মায়ায় পড়ে যায়। তবে আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কারণ এই দুনিয়ায় আমরা শুধু দুইদিনের মেহমান। বিভিন্ন রকমের অনুভূতি নিয়ে এরকম কবিতাগুলো লেখা লাগে। আর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার লেখা কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে কবিতা লেখার টপিকটা জাস্ট অসাধারণ ছিল।

 3 years ago 

হ্যাঁ আপু এই মিছে দুনিয়ার মিথ্যে মায়া ছেড়ে কেউ যেতে চাই না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আমাদের এই কমিউনিটিতে সবাই খুব চমৎকার কবিতা লিখে থাকেন। যদিও আমরা কেউই কবি নয় তারপরও অনেক চেষ্টা করি ভালো কবিতা লেখার জন্য। আপনি আজকে খুব চমৎকার একটা টপিক্স নিয়ে কবিতা লিখেছেন মিছে এই দুনিয়া। আপনার লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর চিন্তাভাবনা দিয়ে আজকে আপনি কবিতার প্রত্যেকটা লাইন তুলে ধরেছেন। যেখানে দুনিয়াদারি এবং আখিরাতের চিন্তাভাবনা আপনার মধ্যে ফুটে উঠেছে। আসলে আমাদের সকলের সমস্ত বিষয়গুলোতে সজা এবং সচেতন থাকতে হবে‌ যারা যত বেশি দুনিয়া এবং আখেরাত নিয়ে চিন্তা করে অবশ্যই তারা সঠিক পথে চলার চেষ্টা করে। অনেক ভালো লেগেছে আপু আপনার কবিতাটা

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মিছে এই দুনিয়াতে আমরা দুইদিনের মেহমান। অনেক মানুষ রয়েছে যারা এই দুনিয়াটাকে ছেড়ে যেতে চায় না। কিন্তু একদিন না একদিন তো অবশ্যই যেতে হবে এই দুনিয়াটা ছেড়ে। মৃত্যুর পর আখিরাতে ই থাকা হবে সবার। এত সুন্দর করে এই টপিকটা তুলে ধরে আপনি পুরো কবিতাটা লিখেছেন দেখে, পড়তে আমার কাছে ভালো লেগেছে। আপনার লেখা কবিতা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

আপনার কাছে আমার কবিতা পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার একটি কবিতা লিখলেন আপু। সত্যি আপু এই দুনিয়াটা আসলে মিছে দুনিয়া। এখানে আমরা কয়েকদিনের জন্য মেহমান হিসেবে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু সঠিক সময় উনি আমাদেরকে নিয়ে যাবেন। আপনার কবিতাটি পড়ে অনেক অনুভূতি কাজ করতেছে। ধন্যবাদ আপু কবিতা অসাধারণ লিখলেন আপনি।

 3 years ago 

ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি বেশ চমৎকারভাবে মিছে এই দুনিয়া কবিতাটি লিখেছেন। তবে এটি ঠিক এই দুনিয়াতে আমরা দুই দিনের জন্য আসলাম। সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কবরে কেউ যাবেনা সাথে একাই থাকতে হবে। এই নিয়ে আপনি বেশ চমৎকার ভাবে কবিতাটি লিখেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু আমরা এই পৃথিবীতে দুই দিনের মেহমান। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে যেতে হবে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করছেন আপু। আপনার প্রতিটা কথায় বাস্তবতার সাথে মিল আছে। আমাদের জীবনে ঠিক এমনই মায়ার এই পৃথিবী ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে এটাই চিরন্তন সত্যি ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60178.54
ETH 1576.95
USDT 1.00
SBD 0.42