স্বরচিত কবিতা "খুব ভালো আছি"

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি কবিতা শেয়ার করবো। কবিতা লিখতে এখন আমার কাছে ভালই লাগে। আগে কবিতার কিছুই বুঝতাম না। একটি কবিতা লেখার পর মোটামুটি এখন লিখতে ভালো লাগছে। যখনই মাথায় কোন এলোমেলো লাইন আসে তখনই লিখে রাখার চেষ্টা করি। সাথে সাথে লিখে না রাখলে পরে আর মনে থাকে না। আবার সব সময় লেখাও যায় না। কাজের মাঝে ব্যস্ত থাকলে অনেক লাইন মাথায় আসে। কিন্তু তখন আর সেগুলো লিখে রাখার সুযোগ থাকে না। তা না হলে কবিতার বই বের হয়ে যেত এতদিন আমার😜😜। নতুন নতুন কবি হচ্ছিতো এজন্য শুধু কবিতা লিখতেই ভালো লাগছে। জানিনা এই ভালোলাগা কতদিন থাকবে। যতদিন থাকে ততদিন তো লিখে যাই।


girl-6059889_1280.jpg
Link


কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা আসে ভুল মানুষকে ঘিরে। যে মানুষের ভালবাসার প্রতি কোন দায়িত্ব থাকে না, না থাকে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য চেষ্টা। এরকম মানুষকে ভালবাসলে সারা জীবন কষ্টই করতে হয়। জীবনে একটু ভালো থাকার জন্য ভালোবাসাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিলেও দেখা যায় সেখানে অর্থবিত্ত সবই থাকে কিন্তু ভালোবাসা থাকে না। কারন একবার কাউকে গভীরভাবে ভালবাসলে তাকে আর ভুলে থাকা যায় না। সেই বিষয়টিকে নিয়েই আজকের কবিতাটি লিখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



খুব ভালো আছি

খুব ভালো আছি আমি।
অনেক বেশি ভালো আছি
তোমাকে ছাড়া।
ভুল করিনি আমি
সেদিন তোমাকে ছেড়ে।
তুমিতো ভবঘুরে ছিলে
আজও ভবঘুরে হয়ে ঘুরে ফেরো।
যদি আমাকে ভালবাসতে তাহলে হয়তো
তোমার জীবনের কোন লক্ষ্য থাকতো।
লক্ষ্যহীন মানুষকে ভালোবাসা যায়,
কিন্তু তাকে নিয়ে ঘর বাধা যায় না।
খুব ভালো আছি আমি
যাকে নিয়ে ঘর বেঁধেছি
তার অনেক বড় লক্ষ্য।
এত বড় লক্ষ্য যে,
তার ভিড়ে আমি
কোথায় যেন হারিয়ে গিয়েছি।
তার কাছে সবই আছে
নেই শুধু ভালোবাসা দেয়ার মত সময়।
তাইতো এত সুখের মাঝেও
তোমায় ভুলতে পারিনি আজও।
শুধু এটুকুই বলতে পারি
অনেক সুখে আছি তোমাকে ছাড়া
অনেক বেশি সুখে।



এই ছিল আমার আজকের কবিতাটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

একটা ছেলে নষ্ট হয় একটা মেয়ের অব্যাহত প্রেমের কারণে যেখানে মেয়েটা ভালোবাসা দিয়ে তাকে আবেগী করে তোলে কিন্তু কয়েকটা সামান্য বিষয় বড় করে দেখে থাকেন দূরে ঠেলে দেয় আর এই মুহূর্তে ছেলেটা অসহায় বোধ করে খারাপ দিকে লিপ্ত হয় কিন্তু সে যদি ভুল ধারণা না করে ভালবাসায় আবদ্ধ করে সুন্দর করে বুঝিয়ে পথ চলা তো তাহলে সুন্দর জীবনে ফিরিয়ে আনতে পারতো। তবে অনেক প্রেমিক রয়েছে যারা এমনিতেই খারাপ পথে চলে থাকে ভালোবাসার মানুষের মূল্যায়ন করতে জানে না এমনকি ভালো জিনিসও উপলব্ধি করতে জানে না। তবে কবিতার মধ্যে ফুটে উঠেছে তারই সমন্বয়ের একটা দিক।

 3 years ago 

আবেগ দিয়ে সবকিছু বিচার করলে হয় না। সেজন্যই তো কিছু কিছু মানুষকে ভালবাসলেও তাদের সঙ্গে ঘর করা হয় না। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু ঠিক বলেছেন কাজের মধ্যে ব্যস্ত থাকলে মাথায় মনে হয় কবিতার লাইন ঘুরে বেড়ায় কিন্তু লেখার সময় হয়না। সত্যিই যদি সেই সময় লিখে রাখতাম তাহলে আপনার মতো আমারও কবিতার বই বের হয়ে যেতো 😀😀। যাই হোক কবিতা তো দারুন লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতা খুব মনোযোগ সহকারে পড়লাম আর ভাবলাম যারা ভালোবাসার মানুষকে না পায় তাদের জীবন মনে হয় এমনই। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতা লেখার কথা চিন্তা করে বসলে তো জীবনেও এক লাইন বের হয় না। কাজের সময় যা মাথায় আসে। যাই হোক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

কবিতায় একদম বাস্তবতা ফুটিয়ে তুলেছেন হ্যাঁ একজন ভবঘুরে মানুষকে ভালোবাসা যায় তবে তার সাথে ঘর বাধা যায় না। সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতার মাধ্যমে বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন আপনি। এরকম সুন্দর একটা কবিতা প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সবগুলো কবিতা আমার অনেক বেশি পরিমাণে পছন্দ। একই সাথে এই কবিতাটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ এই কবিতার প্রত্যেকটি লাইন আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে৷ বিশেষ করে যে লাইনগুলো আমার বেশি ভালো লেগেছে সে লাইনগুলো হলো:

খুব ভালো আছি আমি
যাকে নিয়ে ঘর বেঁধেছি
তার অনেক বড় লক্ষ্য।
এত বড় লক্ষ্য যে,
তার ভিড়ে আমি
কোথায় যেন হারিয়ে গিয়েছি।

 3 years ago 

আমার কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে যাকে একবার মন থেকে ভালোবাসা হয়, তার জায়গাটা অন্য কাউকে দেওয়া একেবারে সম্ভব হয় না। তবে এটা সত্যি বেশিরভাগ সময় দেখা যায়, বেশিরভাগ মানুষ সর্বপ্রথম ভুল মানুষটাকে ভালোবাসে। আর তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে চায়। আপনি অনেক সুন্দর ভাবে খুব ভালো আছি কবিতাটা লিখেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার লেখা এই কবিতাটা।

 3 years ago 

ভালোবাসায় পরিপূর্ণতা না পেলেও ভালোবাসার মানুষের জন্য মনের এক কোণে কিছুটা জায়গা থেকেই যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।।

 3 years ago 

আপনি কিন্তু এখন অনেক সুন্দর কবিতা লিখে থাকেন যেগুলো আমার অনেক ভালো লাগে। আপনি আজকেও অনেক সুন্দর করে আজকের কবিতাটা লিখেছেন। কবিতার লাইনগুলো অনেক সুন্দর ভাবে লেখা হয়েছে। আপনি কিন্তু একেবারে বাস্তবিকভাবে টপিক তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। আপনার লেখা কবিতা পরবর্তীতেও দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

বাস্তবিক টপিক নিয়েই কবিতাটি লেখার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নতুন নতুন কবি হচ্ছিতো এজন্য শুধু কবিতা লিখতেই ভালো লাগছে।

আপনার এই কথাটা দেখে মনে পড়লো প্রথম প্রথম নতুন কিছু করলে ভালোই লাগে হা হা। হুমায়ূন আহমেদ এর কোথাও কেউ নেই উপন‍্যাসের একটা লাইন আপনার কবিতায় ফুটে উঠেছে "আমরা সবসময়ই ভুল মানুষ কে ভালোবাসি"। আর ঐ ভুল মানুষটাকে যখন আপনি ছেড়ে দেবেন তখন ভেতর থেকে আলাদা একটা শান্তি অনুভব করবেন। চমৎকার লিখেছেন কবিতা টা আপু।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভুল মানুষকে ভালবাসলে জীবনে কখনো সুখী হওয়া যায় না। ধন্যবাদ ভাইয়া আমার কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আরে এই মনে না থাকার কারনে যে কত ‍সুন্দর সুন্দর কবিতার লাইন হারিয়ে গেছে মাথা থেকে সেটা কিন্তু বলা মুশকিল । তবে আপনার কাছ হতে বেশ ভালো একটি আইডিয়া পেলাম । অসাধধারন কবিতা ছিল আপু। আপনার কবিতা লেখার হাত কিন্তু বশ ভালো।

 3 years ago 

ঠিক বলেছেন আপু মনে থাকলে এতদিনে কবিতার বেশ কয়েকটি বই ও বের হয়ে যেত। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব শীঘ্রই আপনার কবিতার বই পাবলিশ হবে আশা করছি আপু 😁। কবিতার লাইন যখন মাথায় আসে তখন লিখে না রাখলে পরে আর মনেও থাকে না আপু । আপনার প্রথম কবিতা আমি মনে হয় পড়লাম এটা। ভালোই লিখেছেন কিন্তু 🌼

 3 years ago 

হা হা হা।
কে পাবলিশ করবে ভাইয়া আপনি? তাহলে জনগণের মার খেতে হবে এমন বই পাবলিশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37