স্বরচিত কবিতা: বন্ধু। ❤️
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা..........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করে থাকি।সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো।কবিতা লিখতে এবং পড়তে দুইটাই আমি অনেক পছন্দ করি। আশাকরি আমার লেখা কবিতাটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক
বন্ধু তুমি আমার জীবনের আলো,
অন্ধকারে সঙ্গী, ঝড়ের তোড়া।
তোমার হাসিতে ভরে যায় মন,
যতদূরই যাই তুমি থাকো অবিরত।
দুঃখের দিনে তুমি হয়ে ওঠো সাথী,
হাসির মাঝে বেঁচে থাকে প্রেমের কথা।
তোমার আঙুলে লেখা আছে শত সুর,
তুমি বন্ধু, জীবনের অমূল্য পুরস্কার।
যখন পথ হারাই, তুমি পথ দেখাও
ভুলে যাই যেই পথে, তুমি সে পথের চিহ্ন।
বন্ধুত্বে যে বন্ধন অটুট, শাশ্বত
প্রতিটি মুহূর্তে তুমি থাকো কাছেই সবার আগে।
তুমি নেই তবু অনুভব করি পাশে,
হৃদয়ের কোণে তুমি চিরকাল এক পাশে।
বন্ধু তুমি অমূল্য রত্ন, একমাত্র সাথী
তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিন অমূল্য স্মৃতি।
কবিতাটি বন্ধুত্বের গভীরতা এবং বন্ধুর গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে।বন্ধু শুধু আমাদের জীবনের পথপ্রদর্শক নয়, তারা আমাদের আনন্দ, দুঃখ, হাসি, রাগ সবকিছুতে সঙ্গী। বন্ধুরা জীবনের অন্ধকার সময়েও পাশে থাকে এবং তাদের উপস্থিতি আমাদের মনোবল বাড়িয়ে দেয়। বন্ধুত্বের সম্পর্ক কখনোই ক্ষয় হয় না বরং তা সময়ের সাথে আরো শক্তিশালী হয়। কবিতাটির মাধ্যমে বন্ধুত্বের অমূল্য এবং অপরিহার্য ভূমিকা বর্ণিত করা হয়েছে, যা জীবনের যাত্রাকে সহজ ও সুখময় করে তোলে।
| পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
|---|---|
| লেখা | তানহা তানজিল তরসা |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | পাবনা |
সঠিক বন্ধু পেলে আমাদের জীবন আরো সৌন্দর্যপূর্ণ হয়ে ওঠে। ঠিক বলেছেন একজন বন্ধু কেবল আমাদের পদপ্রদর্শকই নয় বরং আনন্দ দুঃখ কষ্ট জীবনের খারাপ লাগার মুহূর্ত সব সময় পাশে থেকে উৎসাহ যোগায়। সব মিলিয়ে বন্ধুর মাহাত্ম্য নিয়ে লেখা আপনার কবিতাটি খুবই ভালো লাগলো পড়ে।
আমার লেখা কবিতা পড়ে ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
বন্ধু নিয়ে লেখা আপনার আজকের এই কবিতা অনেক বেশি সুন্দর ছিল। পুরো কবিতাটা পড়তেও আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা মানুষের জীবনে একজন প্রকৃত বন্ধু থাকা অনেক গুরুত্বপূর্ণ। যে আমাদের সুখ দুঃখে সব সময় পাশে থাকবে। যে কখনো আমাদের হাত ছেড়ে দিয়ে চলে যাবে না। খুব সুন্দর করে লিখেছেন পুরো কবিতাটি।
বন্ধু নিয়ে লেখা কবিতাটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
বন্ধু শব্দ টা অনেক ছোট হলেও গুরুত্বটা অনেক বেশি। প্রতিটি মানুষের জীবনে বন্ধু থাকে। আপনার স্বরচিত বন্ধু কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
কবিতার মধ্যে বন্ধুত্বের গভীরতা তুলে ধরেছেন। আমাদের প্রত্যেকের জীবনে একজন কাছের বন্ধু থাকা অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব নিয়ে লেখা কবিতাটা দারুন ছিল। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি একদম ঠিক কথা বলেছেন আপু আমাদের প্রত্যেকেরই জীবনে একজন করে কাছের বন্ধু থাকা দরকার। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আমি প্রায় খেয়াল করে থাকি আপনি অনেক সুন্দর সুন্দর করে কবিতা লিখে প্রকাশ করেন। আপনার লেখা কবিতা আমার কাছে অনেক ভালো লাগে আপু। এত সুন্দর ভাবে কবিতা লিখে উদ্বুদ্ধ করার জন্য ধন্যবাদ।
আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আসলে প্রতিটি মানুষের জীবনে অন্ততপক্ষে একজন হলেও ভালো বন্ধু থাকাটা খুব জরুরী। কারণ একজন ভালো বন্ধু যেকোনো বিপদ আপদে আমাদের পাশে থাকে। যাইহোক কবিতাটি খুবই সুন্দর হয়েছে আপু। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে।