স্বরচিত কবিতাঃ শুভ জন্মদিন বাবা 🎂🎂
👰🌷আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা................
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে এবং পড়তে দুইটাই আমি অনেক পছন্দ করি। আমার বাংলা কমিউনিটির অনেক সদস্যই কবিতা লিখে পোস্ট করে থাকেন। তাদের লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার লেখা স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
তোমার ভালোবাসা মিশে আছে প্রতিটি ক্ষণে।
তোমার হাসিতে জ্বলুক আলো,
আমার জীবনে তুমি যে সবচেয়ে বড় ভালো।
তুমি আছো শক্তি হয়ে পাশে,
তোমার ছায়ায় বাঁচি ভালোবাসার আশে।
শিখিয়েছো আমায় চলার পথ,
তোমার আদর্শে পাই সবকিছুর অর্থ।
জীবনের প্রতিটি বাঁকে
তোমার হাতে ছিলাম আঁকড়ে,
তুমি যে আমার আশ্রয়,
তোমার স্নেহে জীবন পায় স্বপ্নের পরিচয়।
শুভ জন্মদিন বাবা, তুমি দীর্ঘজীবী হও
তোমার হৃদয়ে সবসময় ভালোবাসা থাকুক,
তোমার জন্য মনের গহীনে প্রার্থনা করি,
তোমার সুখে প্রতিটি দিন যেন আলোয় ভরে।
মূলভাব:
কবিতাটি একজন সন্তানের পক্ষ থেকে তার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখা। এতে বাবার প্রতি সন্তানের গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশিত হয়েছে। বাবা জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা এবং স্নেহের আশ্রয় দিয়ে সন্তানকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। কবিতায় সন্তানের প্রার্থনা ও শুভকামনা প্রকাশিত হয়েছে, যাতে বাবা দীর্ঘজীবী হন এবং জীবনে সবসময় সুখ ও শান্তিতে থাকেন।
| পোস্টের ধরন | স্বরচিত কবিতা |
|---|---|
| তৈরিকারক | তানহা তানজিল তরসা |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | কালীগঞ্জ |
আজ আপনি বাবার জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর হয়েছে আপনার লেখা কবিতাটি। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
অনেক অনেক শুকরিয়া আপনাকে।
ধন্যবাদ।
অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই কবিতা দেখে। যেখানে সন্তান তার পিতার জন্য দোয়া প্রার্থনা করেছেন কবিতার মাধ্যমে। আসলে সরাসরি তো আর মুখ খুলে দোয়া করা যায় না পিতা-মাতার সামনে তবে এভাবে কিন্তু বিরক্ত করা যায় কবিতা মধ্য দিয়ে। অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই কবিতা আবৃত্তি করে।
আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
বাবাকে নিয়ে দারুন কবিতা লিখেছেন আপু আমার তো পড়েই ভীষণ ভালো লাগলো। সন্তানের জন্য পিতা-মাতা যে কত বড় একটি ছায়া সেটা বলে বোঝানো মুশকিল। সব সময় দোয়া করি পৃথিবীর প্রতিটি বাবা যেন সব সময় সুস্থ ভালো থাকে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ আপু আপনি দেখছি বাবার জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। বিশেষ করে কবিতার লাইন গুলো অসাধারন হয়েছিল। খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।
কবিতাটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার এই কবিতার মাধ্যমে আপনি বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলোকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন। অনেক সুন্দর ছিল আপনার লেখা আজকের এই কবিতা। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুন্দর করে কবিতাটা লিখেছেন। এই ধরনের কবিতাগুলো আমি অনেক পছন্দ করে লিখতে এবং পড়তে। আমার লেখা কবিতার সবগুলো লাইন আমার অনেক ভালো লেগেছে।
আমার লেখা কবিতা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।
বাবাকে ঘিরে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার মধ্যে বাবার প্রতি যে ভালোবাসা,সম্মান ও শ্রদ্ধা রয়েছে তা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। কবিতা লিখতে ও পড়তে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু বাবাকে নিয়ে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
বাবার জন্মদিন উপলক্ষে আমার লেখা কবিতা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ উৎসাহিতমূলক মতামত শেয়ার করার জন্য।
আসলে বাবা হচ্ছে ভালোবাসার শেষ ঠিকানা । নির্ভরতার শেষ আশ্রয়স্থল। বাবার মতোন এই পৃথিবীতে আর কেউ হয় না। বাবার প্রতি সন্তানের গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রতিমুহূর্তে থাকা প্রয়োজন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। হৃদয়ের অনুভূতি গুলো কবিতার ছন্দে চমৎকার ভাবে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই, বাবা হচ্ছে আমাদের ভালবাসার শেষ ঠিকানা। ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করে পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য।