স্বরচিত কবিতাঃ "শৈশবের রঙিন দিনগুলো"

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🍁🌷আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৪ ইং: রোজ শুক্রবার ।
বাংলায় ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো আমার বাংলা ব্লগবাসি..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো।কবিতা লিখতে এবং পড়তে দুইটাই আমি অনেক পছন্দ করি। কবিতা পড়তে কম বেশি সবারই অনেক ভালো লাগে। অন্যদের লেখা কবিতা গুলো পড়ে আমি নিজেও অনেক উৎসাহিত পাই। আশা করি আমার লেখা স্বরচিত কবিতাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

people-1560569_1280.jpg
Source

"শৈশবের রঙিন দিনগুলো"
লেখাঃ তানহা তানজিল তরসা

ছোট্ট সেই দিনের স্মৃতি
আজও রয় মনের কোণে,
মাটির গন্ধ, খেলাঘর
নদীর বাঁকে বাঁকে জোনে।

গাছের ছায়ায় বসে থাকতাম
নিস্তব্ধ দুপুরবেলা,
হাওয়ার মিষ্টি সুরে জাগত,
নতুন নতুন খেলা।

নদীর পাড়ে রঙিন কাগজে
স্বপ্ন গাঁথা নৌকা ভাসাই।
চোখে ছিল স্বপ্নগুলো,
মেঘের মিছিলে যাই।

বন্ধুদের সাথে হাসি-ঠাট্টা
অযথা মান-অভিমান,
সেই দিনগুলো ফিরবে কি
আজও জিজ্ঞাসা মান।

চেনা পথগুলো আজও ডাকে,
মনে হয় ছুটে যাই,
ফেলে আসা দিনগুলোতে
আমি যেন নিজেকে পাই।

ছেলেবেলার রঙিন ছবি,
আজও আঁকে মনে
তোমারই মাঝে বাঁচতে চাই,
ফেলে আসা সেই জনমে।

মূলভাবঃ

এই কবিতার মূলভাব হলো ফেলে আসা ছেলেবেলার স্মৃতিচারণ। কবিতায় বর্ণিত হয়েছে শৈশবের নির্মল আনন্দ, বন্ধুত্ব, খেলাধুলা ও নদীর পাড়ে সময় কাটানো এবং সেই সময়ের নির্ভেজাল সুখ। কবি শৈশবের দিনগুলোকে ফিরে পেতে চায় এবং স্মৃতির আঁচলে নিজেকে হারিয়ে ফেলে ছেলেবেলার নিস্পাপ আনন্দ খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।


পোস্টের ধরনস্বরচিত কবিতা
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনকালীগঞ্জ


আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Sort:  
 2 years ago 

শৈশবের স্মৃতি নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো আবৃত্তি করতে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার অনেক ভালো লাগলো জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর ভাবে আপনি কবিতার ছলে অতীতের স্মৃতি স্মরণ করেছেন। যেখানে জীবনের বাস্তব কিছু অনুভূতি সোনালী দিনের ছায়া লুকিয়ে রয়েছে। বেশ মুগ্ধ মানে আপনার কবিতা পড়লাম। এত সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার লেখা কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শৈশবের রঙিন দিনগুলোর কথা খুবই মনে পরে। হারিয়ে গেছে সেই দিনগুলো। তবে এখনো স্মৃতিগুলো হৃদয়ে আছে। আপু আপনি খুবই চমৎকার কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার লেখা কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38