স্বরচিত কবিতা: তোমার নামেই সন্ধ্যা নামে।❤️

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৪ মে ২০২৫ ইং: রোজ বুধবার।

বাংলায় ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো।আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করে যাক।

wedding-1146324_1280.jpg

Source


তোমার নামেই সন্ধ্যা নামে
লেখাঃ তানহা তানজিল তরসা

তোমার নামেই সন্ধ্যা নামে,
আকাশে নামে নীল নিঃশ্বাস
হৃদয়ের গহীনে বাজে যেন
তোমার হাসির সুরেলা আশ।

হাওয়া জানে, গোধূলিরা বোঝে,
তোমার ছোঁয়াতেই জেগে ওঠে দিন
তোমার চোখের সেই নরম ভাষা
লুকিয়ে রাখি কবিতার বাগানে গিন।

চাঁদের আলোতে তোমার ছায়া,
রাতের ঘ্রাণে তুমি মিশে থাকো
আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি,
জীবনের মতো নিঃশব্দে বাঁধো।

কবিতার মূলভাব:

কবিতাটিতে প্রেমিকের হৃদয়ে প্রেয়সীর প্রতি গভীর ভালোবাসা, মুগ্ধতা ও অনুভবের প্রকাশ ঘটেছে। প্রতিটি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে প্রেমিক প্রেয়সীর উপস্থিতি অনুভব করে। তার হাসি, চোখের ভাষা এবং ছায়া প্রেমিকের জীবনের প্রতিটি মুহূর্তে এক ধরনের আত্মিক বন্ধন সৃষ্টি করে। এই কবিতা মূলত প্রেমের পরম অনুভব, নিঃশব্দ উপস্থিতি ও আত্মিক সংযোগের রূপক চিত্রায়ন।


পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

20250510_210435.jpg

Sort:  
 last year 

আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে।

 last year 

আমার লেখা কবিতা আপনার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 last year 

বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা তোমার নামেই সন্ধ্যা নামে কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে প্রেমের কবিতা এবং প্রেমিক প্রেমিকা নিয়ে অনুভূতি কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। আপনি প্রেমিক প্রেমিকার সুন্দর অনুভূতি দিয়ে কবিতাকে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59511.06
ETH 1566.48
USDT 1.00
SBD 0.42