স্বরচিত কবিতাঃ অবহেলিত মেয়ে।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৬ ডিসেম্বর ২০২৪ ইং: রোজ বৃহস্পতিবার ।
বাংলায় ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা....

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে এবং পড়তে দুইটাই আমি অনেক পছন্দ করি। আমার বাংলা ব্লগে অনেক সদস্যরাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। তাদের মতো আমি হয়তো অত সুন্দরভাবে কবিতা লিখতে পারি না তারপরও চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছে উপস্থাপন করার।তাদের লেখা কবিতা গুলো পড়ে আমি নিজে অনেক উৎসাহিত পাই। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

girl-4574128_1280.jpg

Source

অবহেলিত মেয়ে
লেখাঃ তানহা তানজিল তরসা

অন্ধকার ঘরে দাঁড়িয়ে সে,
চোখে ঝলসানো দুঃখের ছায়া।
স্বপ্নগুলো তার খোলা আকাশ,
তবু পায়নি সে মুক্তির মায়া।

অবহেলার শিকলে বাঁধা পা,
মায়ার ছোঁয়ায় শুকনো তার হাসি।
জন্মসূত্রে নারী, তবু কেন?
সবার কাছে সে অবহেলার বাসি।

সে চায়নি কিছু, চেয়েছে শুধু
এক টুকরো মাটি, এক চিলতে আকাশ।
তবু চেপে বসে সমাজের বোঝা,
তার পিঠে জমে অনুশোচনার শ্বাস।

তবুও সে লড়ে, তবুও সে বাঁচে
হৃদয়ে আঁকে সাহসের ছবি।
অবহেলিত মেয়ে, আজ নয় কাল,
হবে সে বিজয়ের কবি।

মূলভাব:

অবহেলিত মেয়ে কবিতায় একজন নারীর প্রতি সমাজের অবহেলা, বঞ্চনা ও দুঃখ-যন্ত্রণা তুলে ধরা হয়েছে। জন্মসূত্রে নারী হওয়ায় কারণে আমাদের সমাজের শোষণ ও উপেক্ষার শিকার হতে হয়। তবুও জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যেতে হয়। কবিতাটি নারীশক্তির জাগরণ ও সমাজের ভুল দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানায়।


পোস্টের ধরনস্বরচিত কবিতা
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznNvfTVEwUXyMtpxmHcfPysYyJgJKtr4kEeViawuXEuo9dy3jYHS1TR1KreGTCTJkxwUyzgRttBjiswvn.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo11x8ittnXZjCxVzeXe6EcY2LhnYATvoVg9pQWkha9i6dGRh5MNMnu17RgRnajr7iRuLnFnKojVVLT2Uc6.png

Sort:  
 2 years ago 

Screenshot_2024-12-26-19-17-56-542_com.peak.jpg

Screenshot_2024-12-26-15-06-00-304_com.android.chrome.jpg

Screenshot_2024-12-26-15-05-26-822_com.android.chrome.jpg

Screenshot_2024-12-26-15-04-27-386_com.android.chrome.jpg

Screenshot_2024-12-26-15-03-29-379_com.android.chrome.jpg

Screenshot_2024-12-26-15-02-48-888_com.twitter.android.jpg

 2 years ago 

আপনার লেখা আজকের এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ভাষায় কবিতাটি লিখেছেন, কবিতার ভাষায় এবং কবিতার লাইন গুলো পড়ে দারুন লেগেছে।

 2 years ago 

আমার লেখা কবিতাটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলে অবহেলিত মেয়ে নিয়ে আজ আপনি আমাদের মাঝে দারুণ একটা কবিতা শেয়ার করলেন। আপনার কবিতার প্রত্যেকটি লাইনের মধ্যে এই অবহেলিত মেয়ের একটা চরিত্র ফুটে উঠেছে। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার লেখা কবিতাটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাই।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখলেন আপু। আমাদের সমাজে বেশির ভাগ মেয়ে অনেক বেশি অবহেলিত। বিশেষ করে সমাজে মেয়েদেরকে অনেক বেশি বৈষম্য করে। এমন সুন্দর একটি অনুভূতি আপনি কবিতার ভাষায় প্রকাশ করলেন যা পড়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

জ্বি আপু আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এই আধুনিক যুগেও নারীদেরকে কিছু কিছু ক্ষেত্রে অবহেলিত হতে হয়। এটা সত্যিই একজন নারীর জন্য অনেক কষ্টের। যাইহোক দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলে এখনকার সমাজে এই সময়ে এসেও যখন মেয়েদের অবহেলার শিকার হতে হয় তখন তার থেকে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না৷ আর আজকে আপনি যেভাবে এরকম কিছু কথা নিয়ে আপনার এই সুন্দর কবিতা শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39