আমার কবিতার খাতা থেকে:নীরব দ্বন্দ্ব।।২০ আগস্ট ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।কবিতায় মানুষ কল্পনায় অনেক কিছু বলে যায়।তার মনের অনুভূতি কখনো কখনো কল্পনায় বাসা বাঁধে।

image.png

Image created by AI


শহরের শেষ প্রান্তে আবছা একটু আলোয়
যে হৃদয়ের সুবাস নিয়ে তুমি আমায় এসেছিলে
সেই নেশায় আমি বদ্ধ মাতাল।
আমার এই ঘোর কাটাতে
একটা সুন্দর নিস্তব্ধ পবিত্র মৃত্যু চাই।
আমার এই মৃত্যু আমার শরীরের নয়,
সে তো অনিবার্য, শ্বাশত।
আমি দেখেছি আমার হতাশার মৃত্যু
সে কি করুণ আর্তনাদ!
আমার বিরক্তিরা করলো তোমার সুবাসে।
তুমি নিঃসন্দেহে প্রেমের রাজ্যের বাসিন্দা,
তোমার পরিচয় তোমার আবির্ভাবে
তুমি নিশ্চিত বাঁচার অনুপ্রেরণা।
তারপর কাটলো বসন্ত এলো বর্ষার আয়োজন
আমি ভিজে ভিজে তোমাকে ভাবি
তোমার এই খণ্ডকালীন অদৃশ্যতা
আমাকে ভীষণ ভাবে ভাবিয়ে তোলে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দিদি আপনার লেখা আজকের কবিতাটা অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন আপনি এই কবিতাটি। আপনার লেখা নীরব দ্বন্দ্ব কবিতাটার মধ্যে ফুটিয়ে তুলেছেন অনেক কিছু। ছন্দ মিলিয়ে কবিতার প্রত্যেকটা লাইন লিখেছেন দেখে খুব ভালো লাগলো। দিদি প্রতিনিয়ত অপেক্ষায় থাকলাম আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়ার জন্য।

 2 years ago 

তোমার পরিচয় তোমার আবির্ভাবে
তুমি নিশ্চিত বাঁচার অনুপ্রেরণা।

আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট এবং হতাশা থাকুক না কেনো,ভালোবাসার মানুষ আমাদেরকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা জোগায়। যাইহোক কবিতার লাইনগুলো দারুণ হয়েছে বৌদি। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগল। খুব দারুণ একটি কবিতা লিখেছেন। জীবনে যতই হতাশা দুঃখ কষ্ট আসুক না কেন যদি থাকে প্রিয়জন পাশে তাহলে সব দুঃখ কষ্ট দূর করা সম্ভব। অসাধারণ লিখেছেন দিদি কবিতার লাইনগুলো পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দিদি দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

বাহ্ দিদি বেশ চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন তো। আমার কাছে আজকের কবিতার প্রতিটি লাইন বেশ ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে নিচের কয়েকটি লাইন। ধন্যবাদ দিদি এমন সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার এই মৃত্যু আমার শরীরের নয়,
সে তো অনিবার্য, শ্বাশত।
আমি দেখেছি আমার হতাশার মৃত্যু
সে কি করুণ আর্তনাদ!

 2 years ago 

দিদি আপনার কল্পনা থেকে চমৎকার একটি কবিতা লিখেছেন। কল্পনার ভাষায় অনেক কিছুই মনের মাঝে চলে আসে। আর সেই অনুভূতি কবিতার মাঝে তুলে ধরেছেন। কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দিদি।

 2 years ago 

আমি দেখেছি আমার হতাশার মৃত্যু
সে কি করুণ আর্তনাদ!

চরম বাস্তবতার বহিঃপ্রকাশ হয়েছে দিদিভাই কবিতার মাধ্যমে। দারুণ লিখেছেন।

 2 years ago 

কবিতা হলো মনের কল্পনা। কিংবা কবিতা হলো হৃদয়ে লুকানো অনুভূতি। মাঝে মাঝে কবিতার ভাষায় অনেক কথা লিখতে ইচ্ছে করে। দিদি আপনার লেখা কবিতার লাইন গুলো পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি। কবিতার কথা গুলো দারুন ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38