জীবনের বাঁক।।
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।আজকে আমি একটা কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
এই সত্যি মিথ্যের দুনিয়ায়
কেউ পাগল কেউ ভীষণ অসহায়,
তবুও জীবনের রঙ্গ মঞ্চে
আমি একটা নাটক দেখে যাই।
ভালো মন্দ জীবনের ধারাবাহিক দ্বন্দ্ব
তবুও স্লোগানে স্লোগানে মুখর এই ময়দান,
তুমি গোলাপের বাগানের মুগ্ধ নয়নতারা,
যাকে দূর থেকে শুধু যায় ভালোবাসা।
আমি অনেক দূরে বসে ভাবছি
জীবনের কোন বাঁকে দাঁড়িয়ে
লিখবো কি আর তোমাদের সম্পর্কে?
স্বার্থ দেখে জীবন নিলে বেছে কি দারুন!
এই অদ্ভুত জীবনযাপন এই বৃথা আয়োজন
তোমাকে একদিন সব বুঝিয়ে দেবে।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

দিদি আপনার জীবনের বাক কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসার মুহূর্তগুলো যদি বৃথা হয়। জীবনের আয়োজনগুলো যদি মিথ্যে হয়, আর ভালোবাসায় যদি স্বার্থপরতা বিরাজ করে তবে সে ভালোবাসা একদিন না একদিন বুঝিয়ে দিবে
প্রকৃত ভালোবাসাটা কেমন ছিল। অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন দিদি। পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ দিদি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যদি পৃথিবীটাকে ও চারিপাশের মানুষগুলোকে চোখে দেখিলে ও দৃষ্টির আড়ালে তাদের নাটকগুলো দেখি। খারাপ জিনিস ও সময়ে ভালোবাসা দিয়ে মেনে নিতে হবে। যদি তা হয় প্রিয় মানুষটার ক্ষেত্রে।
সত্যই দিদি , সত্য মিথ্যার এই দুনিয়ায় একেক জনের জীবনযাপন একেক রকম ৷ তবে আজ কাল অধিকাংশ মানুষই স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না ৷ যাই হোক , আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে ৷ দারুণ লিখেছেন , ভীষণ ভালো লাগলো আপনার লেখা কবিতাটি পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷
দারুণ কবিতা লিখেছেন দিদি।আমি প্রথমে ভেবেছিলাম কোনো রাইটিং পোস্ট হবে।পরে দেখলাম খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।আশেপাশে তাকালে দেখা যাবে বেশিরভাগ মানুষই নিজের স্বার্থে জীবনকে নতুন করে সাজাতে ব্যস্ত হয়ে যায়।খুব ভালো লাগলো কবিতাটি পড়ে।
বর্তমান যুগের বেশিরভাগ মানুষ প্রচুর স্বার্থপর এবং লোভী প্রকৃতির। নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে কাউকে ঠকাতে দ্বিধাবোধ পর্যন্ত করে না। কিন্তু তারা এটা ভাবে না যে,কাউকে ঠকিয়ে কেউ কখনো জিততে পারে না। একটা সময় সবকিছুর বিচার হবে। ইহকালে বিচার না হলেও, পরকালে অবশ্যই বিচার হবে। প্রতিটি মানুষকে নিজের কর্মফল ভোগ করতেই হয়। আর খারাপ কাজের ফলাফল প্রকৃতভাবে কখনো ভালো হতে পারে না। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো বৌদি। প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এমন অর্থবহ একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাহ্ দিদি জীবনের বাক নিয়ে তো দেখছি দারুন একটি কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন কিন্তু দারুন ছিল দিদি। সত্যি কিন্তু এই দুনিয়া সত্য আর মিথ্যায় ঘেরা। কবিতার প্রতিটি লাইনই ছিল দারুন। জীবন নিয়ে এমন সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।
আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে দিদি। বিশেষ করে প্রত্যেকটি লাইনের মধ্যে অনেকটা গভীরতা ছিল এবং বাক্যগুলো অনেকটাই অর্থবাহ ছিলো। সত্যি এমন একটি কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল দিদি। মাঝে মাঝে এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।।
কবিতার এই লাইন দুটি বেশ ভালো লেগেছে দিদিভাই , তাছাড়া পুরো কবিতাটি ছিল বেশ অর্থবহ।
চমৎকার একটি কবিতা শেয়ার করলেন দিদি কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। সত্যি ই এই দুনিয়াটা সত্যি মিথ্যের দুনিয়া।এখানে সবাই আমরা বড্ড বেশী অসহায়।স্বার্থপরতা সর্বত্র বিরাজমান।এ সবকিছুর মাঝে ও সুন্দর একটি চমৎকার জীবন আমাদের। সবকিছু বুঝেও আমরা ছুটে চলি।দারুন লেগেছে কবিতাটি।