প্রেম
নমস্কার বন্ধুরা,
আজকে আমি একটা অন্য রকমের কবিতা লিখতে চলেছি।আশা রাখছি ভালোই লাগবে।
রেল গাড়ী বয়ে নিয়ে আসে
একটা দমকা প্রেম—
ধোঁয়া মেশানো অজানা ইশারায়
জেগে ওঠে ঘুমন্ত হৃদয়ের প্ল্যাটফর্ম।
চাকার ঘর্ষণে বাজে
ভেতরকার অব্যক্ত কথারা,
আর কামরাগুলোয় বসে থাকে
আদরে মোড়া অনিশ্চয়তা।
সে প্রেম থামে না কোনো স্টেশনে,
চলে যায় নিজের গতিতে,
শুধু জানলার ধারে বসে থাকা মন
মুগ্ধ হয়ে দেখে—
একটি অচেনা মুখ বাতাসে বিলিয়ে দিচ্ছে রং।
পথ দীর্ঘ, কিন্তু স্পর্শ ক্ষণিক—
তবুও সেই সামান্য যাত্রায়
বুকের রেললাইনটা
আজও কেঁপে ওঠে।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Congratulations, your post has been upvoted by @nixiee with a 7.777594720979904 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
আহা! বড় সুন্দর লিখেছেন আপনি। কবিতার ব্যাক্তি বিরাট বড় সবাইকে একই রকম কবিতা লিখবে তা নয় তবে আপনার আজকের প্রতিবেদনটি বেশ ভালো লাগলো।
এই কবিতায় প্রেমকে রেলগাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন রেলগাড়ি হঠাৎ আসে, তেমনি কোনো প্রেমও হঠাৎ করে জীবনে চলে আসে—একটা দমকা হাওয়ার মতো। এই প্রেম খুব গভীর হলেও অনেক সময় স্থায়ী হয় না, থামে না কোনো স্টেশনে, মানে, কারো জীবনে থেমে যায় না।