ফেরার পালা

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার একটি কবিতা শুরু করছি।

17342960708163841483394518465530.jpg

Image created by AI


তারপর একটা ভোর শেষে
নতুন কোন স্বপ্নে একটু এগোলো গেলো?
ক্লান্তির নানান পরিভাষা আছে জানি
তারপর ও এই সীমানা
মাঝে মাঝে কেউ ঠিকঠাক পেরোতে পারে না।
আমরা জন্মাবধি শুধু দেখে গেলাম
কি করে কত অসৎ জিতে গেলো
দুঃখ নিয়ে নাড়াচাড়া করলো সরলতা।
এই শীতের শেষেই জানি নিশ্চিত বসন্ত
তবুও এই দুর্দিনে আর কতজন
আমাকে সঙ্গ দেবে শীতের ভয়ানক কাঁপুনিতে?
একটা ডাক পিয়নের জন্য আমার
অনেক টা দিন ফুরিয়ে গেলো হেলায়,
একটা চিঠি অবশ্যম্ভাবী আসা উচিত ছিলো
কিন্তু আসলেই কি আসা যায়!
তবুও এই অসম্ভবের কারণ দেখিয়ে
আরো তো কিছুদিন এই ভাবে বাঁচা যায়।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.77390046525366 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

দ্বিতীয় লাইনে সম্ভবত এগোনো হবে।

বাকি পুরো কবিতাটাই গুছোন কবিতা যাকে বলে। চমৎকার আপনার অনুভবের গতি। ভালো লাগা জানালাম।

 last year 

কি করে কত অসৎ জিতে গেলো
দুঃখ নিয়ে নাড়াচাড়া করলো সরলতা।

অসৎ মানুষেরাই এখন চারিদিকে জিতে যাচ্ছে। কারণ চারপাশে অসৎ মানুষের ছড়াছড়ি। আর যারা সহজ সরল মানুষ,তাদের আসলে ভোগান্তির শেষ নেই এখন। যাইহোক কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অসৎ মানুষেরই জয় হয় দিনশেষে আর সরল মানুষেরা ঠকে যায় দুনিয়ার কাছে।বাস্তবধর্মী কবিতা লিখেছেন দিদি।

 last year 

সহজ সরল মানুষগুলো ঠকে যায় আর অসৎ মানুষগুলোরই জয় হয় একসময়ে। বাস্তবতাকে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখেছেন দিদি।কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দিদি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

তবুও এই অসম্ভবের কারণ দেখিয়ে
আরো তো কিছুদিন এই ভাবে বাঁচা যায়।

চমৎকার আপু। সত্যি অসাধারণ বললেও ভুল হবে না। দারুণ লিখেছেন আপনি কবিতা টা। মানুষের ভেতরের একটা অবসম্ভাবী ভাব সবসময় বিরাজমান থাকে। আর সেটা কাটিয়ে উঠতেই যেন মানুষ পুরো একটা জন্ম কাটিয়ে দেয়।

 last year 

কতজন যে এভাবে আশায় বেঁচে আছে, তার শেষ নেই। বড্ড আকুতি প্রকাশ পেয়েছে কবিতায় দিদিভাই। ভালো লাগলো কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 62960.15
ETH 1651.33
USDT 1.00
SBD 0.41