আমার কবিতার খাতা: আত্মসম্মান।।২৬ অক্টোবর ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার লেখা একটা কবিতা শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

Image taken from pixabay.com


শরতের শেষ দিকে একটু বিশ্বাস
নিয়ে যখন আমি যুদ্ধে যাবো,
তখনই খবর এলো আমার ঘর পুড়ছে
এই আকস্মিক বিপদ আমাকে আরো কুণ্ঠিত করে।
হাতে অস্ত্র দুচোখে অগ্নি স্ফুলিঙ্গের ঝলকানি,
মাঝে মাঝে নিজেকেই মৃত্যু দূত মনে হয়।
যার সাথে দিয়েছিলাম গোলাপ বাগান
শুনেছি সব পুড়ে ছারখার শ্মশানে পরিণত ময়দান।
কাপুরুষ তো অনেক দেখেছি স্বার্থের রাজ্যে
গিরগিটির বন্ধুদের সাথে কার কি সন্ধি হলো?
সব খবর আমার দরকার।
তারপর মাথায় অকাল বর্ষা নিয়ে বাড়ি ফেরা
চেনা হাসি মুখে শোক আর ভয়ের ছায়া,
আমি আরো উন্মাদ হয়ে যাই
হাতের অস্ত্র গর্জে ওঠে চলো যুদ্ধে যাই।
সব হিসাব মিটিয়ে দেবো জীবন দেওয়া নেওয়ায়।
শান্ত হবো না হয় শান্ত করবো,
জীবনের চেয়ে আত্মসম্মান অনেক বড়।




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

দিদি আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে জীবন থেকে কবিতার তৈরি হয়। হয়তো কবিতার ভাষায় অনেক কথা প্রকাশ পায়। কবিতার লাইনগুলো দারুন ছিল দিদি। 👌👌👌

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আত্মসম্মান কবিতাটির প্রত্যেকটি লাইন অসাধারণ ছিল অনেক ভালো লাগলো দিদি কবিতাটি।

 3 years ago 

জীবনের চেয়ে আত্মসম্মান টা বড়। কথাটার সঙ্গে আমি একমত দিদি। তবে সবসময় সব হিসাব কী জীবনের দেওয়া নেওয়াই মিটিয়ে নেওয়া যায়? আমার মনে হয় না যায়। কিন্তু আমাদের ঠিকই করে যেতে হয় যুদ্ধ। কবিতা টা অসাধারণ ছিল দিদি। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আত্মসম্মান আসলেই অনেকের কাছে সবকিছুর থেকে অনেকটাই বড়। যার ব্যক্তিত্ব যত সুন্দর, সে মানুষ হিসেবেও ততোটাই প্রশংসনীয়। আত্মসম্মানের সঙ্গে আসলে বিন্দুমাত্র আপোষ করা ঠিক না। যথার্থ লিখেছেন কবিতাটি।

 3 years ago 

একজন মানুষের জীবনে আত্মসম্মান সবচেয়ে মূল্যবান একটি জিনিস। যার আত্মসম্মানবোধ নেই, সে মানুষের কাতারে পড়ে না। একজন সৎ মধ্যবিত্ত মানুষ আত্মসম্মান রক্ষার্থে প্রতিনিয়ত লড়াই করে যায় নিজের জীবনের সাথে এবং সমাজের সাথে, তবুও হেরে যায় না। কারণ আত্মসম্মানবোধ না থাকলে তো জীবনটাই বৃথা। যাইহোক কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65021.47
ETH 1877.10
USDT 1.00
SBD 0.38