স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা "স্বার্থের খেলা"

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

IMG_20230313_174342078_BURST0004.jpg
Selfie device: Infinix hot 11s


হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম সুন্দর একটি কবিতা নিয়ে। আশা করি আমার কবিতাটি আবৃত্তি করলে বেশি ভালো লাগবে আপনাদের। আর এরই মধ্য দিয়ে বাস্তবতার কিছু রূপ খুঁজে পাবেন। তাই চলুন আর দেরি না করে, কবিতা আবৃত্তি করি।

কবিতা

নাম:
স্বার্থের খেলা

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


আমি ধ্বংস হবার কারণ

যে ছিল অতি আপনজন
দোষ দেবো বলো কার।

নিজের ভুলে পড়েছি ধরা
যত কিছু ভুল
সবই তো আমার।

কেন বুঝতে চাইনি আমি
এ নিষ্ঠুর দুনিয়ায়
আপন কেউ নয়!

স্বার্থের টানে আপন
কাছে আসবে যাবে এমন
স্বার্থ শেষে পর হয়ে যায়।

একটা ভিক্ষুক যখন আসে আঙিনায়
সেখানেই স্বার্থ আছে তার
পাওয়া মাত্র দূর হয়ে যায়।

দুনিয়াটাই এমন
তোমার মাধ্যমে যদি হয় স্বার্থ উন্মোচন
দেখবে কত আপনজন।

দেখেছি এমন মানুষকে
যে কখনো কথা বলেন না
তিনিও এসেছেন কাছে।

মোবাইল ফোনে রাখে খবর
মাসকে মাস কথা বলে
মিটমিটিয়ে হাসে।

মোজেছি তার মিষ্টি হাসিতে
মরতে গিয়েছি নতুন ফাঁসিতে
তবে বুঝতে পারেনি তার বিষয়।

শ্রদ্ধা করে উপকার করতে
নেমেছি যখন মাঝ দরিয়ায়
স্বার্থ শেষে তিনি আর নাই।

ছিলনা নৌকার পাল
তখন কি যে আমার হাল
বৈঠা ছিল ভাঙ্গা।

এমনি করে বোকার মত
দিয়েছি অনেকবার
অনেক জনার কাছে ধরা।

তাইতো আমি জীবিত থেকেও
দশ দিকে একটি কোণে
হয়ে আছি মরা।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ভেবে দেখেছি সারা জীবন কারো না কারো স্বার্থ উদ্ধার করেই চললাম কিন্তু নিজের স্বার্থকে উদ্ধার করে দিও না। আমার ভালোর জন্য কেউ কখনো এগিয়ে আসেনি বরঞ্চ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এগিয়ে এসেছে আমার কাছে। যখনই উদ্ধার হয়েছে আমার দ্বারা কোন স্বার্থ তখনই আমার থেকে কেটে পড়েছে। আমার নিকটে এসেছে অতি আপনজন হয়ে, যতদিন না স্বার্থ উদ্ধার হয়েছে ততদিন হাসি মাখা মুখ নিয়ে সাথে। যখনই স্বার্থ উদ্ধার শেষ তখনই শেষ বিদায় না জানিয়ে বিদায় হয়ে গেছে। আর এটাই বাস্তবতা। কোথায় কোন অবস্থায় পড়ে গেছি, তার স্বার্থ উদ্ধার করতে; ফিরে দেখিনি কখনো। যখনই তার কাজ হয়েছে, তখন থেকেই আস্তে আস্তে তারপর হয়ে গেছি। হয়তো এমন স্বার্থবাদী জীবনে এখনো আসবে যাবে। আর এভাবেই দুনিয়ায় টিকে থাকা।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

আসলে ভাই দুনিয়াটা স্বার্থের খেলা। স্বার্থ থাকলে সবাই কাছে আসে এবং আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন স্বার্থ নিয়ে, এটা আমার ভীষণ ভালো লাগলো। যখন ভালো সময় আসে সব তখন সবাই পাশে থাকে,দুঃসময় কেউ পাশে থাকে না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই দুঃসময় মানুষ চেনা যায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ্ দারুন একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যিই কিন্তু পৃথিবীর মানুষ বেশ স্বার্থপর। স্বার্খের কারনে মানুষ কি করে যে এত অভিনয় করে সেটাই বুঝি না। আপনার স্ব-রচিত কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ্ ভাই আপনার স্বরচিত "স্বার্থের খেলা" কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লাগলো। আপনার স্বরচিত কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। বর্তমানে সবাই নিজেদের স্বার্থ পূরণের জন্যই এগিয়ে আসে কাউকে উপকারের জন্য নয়। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই এটাই বাস্তব চিত্র।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন কবিতা লিখেছেন আপনি এই পৃথিবীতে নিজের ভালো-মন্দটা নিজেকে বুঝতে হয়। কেউ আপনার ভালো মন্দ বুঝবে না সবাই স্বার্থের পূজারী। যখন স্বার্থ থাকে তখন সবাই কাছে আসে। আর সেই মানুষটির খোঁজ খবর কেউ রাখতে চায় না। আপনার লেখা স্বার্থের খেলা কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপনি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সব সময় আপনি খুব সুন্দর সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন৷ আজকেও একদমই অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন৷ এই কবিতার সবগুলো লাইন যখন আমি একের পর এক পড়ছিলাম তখন অনেক ভালো লাগছিল৷ একটির পর একটি লাইন খুব সুন্দরভাবে মিল রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আশা করব এভাবে পাশে থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59993.95
ETH 1578.05
USDT 1.00
SBD 0.42