রজনীগন্ধার প্রেমগন্ধ
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
রজনীগন্ধা প্রেমের মতোই নিঃশব্দ, বলে না কিছু, তবু বোঝায় অনেক কিছু। হয়তো ঠিক সেই কারণেই, যতবার এর ঘ্রাণ ভেসে আসে, ততবার মনে পড়ে যায় কারও মিষ্টি হাসি, কারও চুপচাপ চোখের দৃষ্টি। এই কবিতাটি সেই নীরব প্রেমের, রজনীগন্ধার সুবাসে ভেসে থাকা ভালোবাসার গল্প।
রাত নেমেছে চুপচাপ, আকাশে তারা মেলে পথের ধারে ফোটে সে একলা মন ভরে ওর সুবাসে আছে স্মৃতি, আছে গভীর শান্তি ঘ্রাণে মাতাল হয় বায়ু, নরম ছোঁয়া দেয় মন যে প্রেম শব্দে বলে না, ঘ্রাণে বলে দেয় সব।রজনীগন্ধা যেমন অন্ধকার রাতেও আলো ছড়ায়,তেমনি সত্যিকারের ভালোবাসাও নীরবে সুন্দর করে তোলে পৃথিবীকে।তার সুবাস যেমন স্থায়ী নয়, তবু মনে থেকে যায় চিরকাল,তেমনই কিছু মানুষও জীবনে আসে, থেকে যায় অদৃশ্য মায়ার মতো। এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জান্নাতুল ফেরদৌস শেলী
রজনীগন্ধা হাসে নিঃশব্দ মায়া খেলে
তার সাদা পাপড়িতে জোছনার ছোঁয়া
ঘ্রাণে ভেসে আসে অতীতের কারো চাওয়া
হৃদয়ের মতো নরম, অথচ কত অজানা ঘরে
কেউ হয়তো ছিঁড়ে নেয় ভালোবাসা ভেবে
আবার কেউ রেখে দেয় প্রিয়জনের কফিনের পাশে চুপ করে
কখনও তা ভালোবাসা, কখনও তা ব্যথার ভান্তি
প্রেমিকের চোখে লাজুক যে আলো
তেমনি ফুলটি ফুটে রাতের আঁধারে ভালো
রজনীগন্ধা জানে, প্রেম মানে নয় শুধু অনুরাগের ঋণ
এ প্রেম নীরব, নির্মল, যেমন আকাশের জোছনা
যে ভালোবাসা বলে না কিছু, তবু থেকে যায় অনন্তকালের প্রার্থনা।
রজনীগন্ধা তাই শুধু ফুল নয়,সে হলো প্রেমের নীরব কবিতা,মায়ার ঘ্রাণে মোড়ানো এক অনন্ত ভালোবাসার প্রতীক।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 কভার ডিজাইন পিক্সাবে অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
https://x.com/JannatulF57996/status/1986499267536830893
https://x.com/JannatulF57996/status/1986499859269231096