আমার লেখা কবিতা 'তোমায় নিয়ে স্বপ্ন'

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম

IMG_20231029_140421_085.jpg

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি একটি কবিতা পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই কমিউনিটিতে প্রথম কবিতা শেয়ার করতে। আমি দীর্ঘদিন ধরে কবিতা লিখতে পছন্দ করি তবে কোথাও কোনদিন প্রকাশ করা হয়নি। এখানে যুক্ত হয়েছি। তাই যেন আরো ভালো লাগার সৃষ্টি হয়েছে। চেষ্টা করব নতুন নতুন কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে। তাই আসুন আমার প্রথম কবিতা আবৃত্তি করি।



কবিতার নাম: তোমায় নিয়ে স্বপ্ন



ভালোবাসার নীলিমায়
তোমায় নীল রঙে সাজাতে চাই

সাজবে কি প্রিয়?
আমায় ভালোবেসে

আসবে কি পাশে তুমি
মিষ্টি মিষ্টি হেসে?

তোমারই প্রতীক্ষায়
প্রহর গুনতে গুনতে

দিন আমার যেন চলে যায়
তবুও প্রহর গোনার শেষ নাই।

কারণ ভালোবাসি তোমায়
তোমারি জন্য আমার পথ চাওয়া

এ চাওয়ার যেন কোন শেষ নেই
মনের আর্তনাদ খুঁজে ফিরে তোমায়।

বাড়িয়ে তোলে মায়া
মনের করিডোরে শুধু তোমাকে চাই।

তোমারি ভালোবাসা
আমায় করেছে দিশেহারা।

যেন প্রেম পিপাসায়
আমি আজ অতল গহিনি হারিয়ে যায়।

তোমায় ভেবে সারাক্ষণ
মন করে উঁচাটোন।

তুমি আমার প্রিয়
তুমি আমার আপনজন।

তোমাকে নিয়ে স্বপ্ন সাজাই
তুমি জীবন তুমি মরন।



আশা করি আমার কবিতা আপনাদের অনেক ভালো লেগেছে। দোয়া করবেন আমি যেন ভাল কবিতা লিখতে পারি। আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি। মোটামুটি কবিতা লিখে থাকি। তাই চেষ্টা করব এখন থেকে কবিতা শেয়ার করতে। সবাই ভালো থাকবেন।


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

মোটামুটি ভালই হয়েছে। তবে আমার পর্যায়ে আসতে অনেক সময় লাগবে। খুশি হলাম আমাকে স্মরণ করে সুন্দর কবিতা লিখেছ দেখে। তবে আশা করব আরো সুন্দরভাবে কবিতা লিখবে তুমি।

 3 years ago 

চেষ্টা করব আরো অনেক কবিতা লিখার জন্য।

 3 years ago 

ওয়াও দারুন একটি কবিতা লিখেছেন। আমার বেশ ভালো লেগেছে। আমরা এভাবে অনেকেই স্বপ্ন সাজাই প্রিয় মানুষটাকে নিয়ে কিন্তু কখনো কখনো স্বপ্ন পূরণ হয় আবার স্বপ্ন বৃথা চলে যায়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ

 3 years ago 

বাহ আপনি তো খুবই চমৎকার কবিতা লিখেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দোয়া করবেন আরো কবিতা যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63916.96
ETH 1677.04
USDT 1.00
SBD 0.42