স্বরচিত অনু কবিতা || ১৭ তম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম


Picsart_24-07-07_23-09-40-113.jpg

Camera: Infinix Hot 11s
Photo editing by picsart app


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার অনু কবিতা। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর সব অনু কবিতা নিয়ে। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আমার এই কবিতা আবৃত্তি করে। তাহলে চলুন কবিতাগুলো আবৃত্তি করি।

১ নং

জানো কি তুমি

আগের মত আমি আর করি না পাগলামি।

এখন আমি বুঝতে শিখেছি
তোমার দেওয়া ভালোবাসা প্রেম স্বর্গের চেয়েও দামি।

তোমার দেওয়া ভালোবাসা
যেন শিখিয়েছে আমায় প্রেম পিপাসা।

বোঝো কি তুমি
তোমার ভালবাসার টানে আমার বারবার ফিরে আসা।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

২ নং

ভালোবাসার নামে তুমি করেছ প্রহসন

তাইতো তোমার প্রতি আর নেই আমার মন

ভালোবাসার নামে তুমি করেছ অবহেলা
তোমায় ছাড়া ভালো আছি আজ হয়ে একেলা।

নিঃস্ব করে গেছো তুমি আমার এমন টাকে
অনুভবে মনের পাখি তোমায় শুধু ডাকে।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

৩ নং

তুমি এলে বসন্ত আসে ফাগুন লাগে মনে

ভালবাসতে ইচ্ছে জাগে প্রতিটি ক্ষণে ক্ষণে

তোমার জন্য অপেক্ষায় থাকে আমার ছোট্ট মন
কখনো এসে ভালোবেসে রাঙ্গাবে আমার ভুবন।

তোমার জন্য চেয়ে থাকি আমি পথের পানে
কত যতনে ভালোবাসি এ মনটা শুধু জানে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

৪ নং

মন চায় উড়ে যায় পাখি হয়ে দূর ঠিকানায়

যেখানে প্রাণ বন্ধু আছো এক বুক আশায়।

অনুভবের ছুটে চলি তোমার কলিজায়
কেন তুমি দাওনা সাড়া দূরে রেখে আমায়।

খুঁজে ফিরে মনটা তোমায় ভালবাসার টানে
খুঁজি তোমায় দুই নয়নের অশ্রু সিক্ত গানে।



received_305654148004402.webp

অনুভূতি প্রকাশঃ


আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু কবিতা প্রকাশ করলাম বিরহের এবং ভালোবাসার। কবিতা লিখতে মোটামুটি ভালো লাগে তবে লেখায় হয়ে ওঠেনা। কেন জানি কবিতা মনের মধ্যে আসতে চায় না তেমন। তবে আপনাদের দেখাদেখার ইচ্ছে জাগে অনেক। চেষ্টা করলাম সুন্দরভাবে কবিতাগুলো ছন্দ মিল রেখে গুছিয়ে লেখার জন্য। জানিনা কতটুকু আপনাদের মনোমুগ্ধকর ভাবে লিখতে পেরেছি। তবুও ছোট ছোট কবিতা লেখার চেষ্টা চালিয়েছি আজ সারাটা দিনের সুযোগে সুযোগে।


কবিতাগুলো আবৃত্তি জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাই আপনার কবিতাগুলো সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে কবিতাগুলো যতই পড়ছি ততই পড়তে ইচ্ছা করে। কবিতার প্রতিটি চরণ এর সঙ্গে প্রতিটি চরণের অনেক মিল রয়েছে। ছোট থেকে কবিতা আবৃত্তি এবং কবিতা পোস্ট আমার অনেক বেশি ভালো লাগে। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্যটা বেশ ভালো ছিল।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখলেন আপু আপনি। ভিন্ন ধরনের অনুভূতি নিয়ে লেখা অনু কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। আপনি আজকে চারটি অনু কবিতা শেয়ার করলেন। প্রতিটি অনু কবিতা পড়ে অসাধারণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর মন্তব্য দেখে।

 2 years ago 

আজকে আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতার মাধ্যমে খুব সুন্দর করে নিজের মনের অনুভূতি প্রকাশ করেছেন। তবে ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে বেশ ভালো লাগে। কবিতা লিখতে আমি নিজেও খুব পছন্দ করি। আপনার বিরহের কবিতাগুলো সবগুলো অসাধারণ হয়েছে। সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনারা উৎসাহ দিলে আমার কবিতা লিখতে ভালো লাগে।

দাড়ি কমার ব্যবহারের আরো সতর্ক হতে হবে। প্রত্যেকটা কবিতার শেষে শুধু একটি দাড়ি দিয়ে শেষ করেছেন।

 2 years ago 

আচ্ছা ভাইয়া, এখন থেকে দাড়ি কমা ঠিকভাবে বসানোর চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38