স্বরচিত অনু কবিতা || একাদশ পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

Picsart_24-05-25_15-59-03-612.jpg

Camera: Infinix Hot 11s

Photo editing by picsart app

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার অনু কবিতা। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর সব অনু কবিতা নিয়ে। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আমার এই কবিতা আবৃত্তি করে।


১ নং

চাতক পাখি চেয়ে থাকে বৃষ্টির আশায়

আমিও চেয়ে থাকি তোমার ভালবাসায়।

আজও যেন চেয়ে আছি তোমারি পানে
কত বেশি ভালোবাসি মন শুধু জানে।

ভালোবাসার স্বর্গ সুখ দেখিয়েছো তুমি
আমি শুধু তোমার প্রিয় মৌসুমী।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

২ নং

প্রজাপতির ডানায় চড়ে উড়ে যেতে চাই

তুমি যেথায় থাকো বন্ধু সেই ঠিকানায়।

তোমার জন্য দিশেহারা পাগল পারা মন
থাকতে পারিনা ঘরে একা জলে ভাসে দুই নয়ন।

তোমার ভালোবাসা আমায় যেন করেছে পাগল
দূরে গেলে অশ্রুসিক্ত থাকে দুই নয়ন।

থেকো বন্ধু আমার হয়ে আমার কলিজায়।
সারা জনম তোমায় আমি আপন করে চাই।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

৩ নং

আকাশের মেঘগুলো যেমন ভেসে ভেসে যায়

ভেসে ভেসে ছুটে আসো তোমার ঠিকানায়।

তোমার জন্য এ মনটা আমার রয়েছে পড়ে
থেকো না বন্ধু এমনি করে আর দূরে দূরে।

দিশেহারা মনটা আমার হয়ে থাকে অবুঝ
তোমার ভালোবাসায় পাগল হয়ে মানেনা কোন বুঝ।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

৪ নং

তুমি আছো দূর দেশেতে আমায় রেখে ঘরে।

তোমার লাইগা দিবানিশি মনটা আমার পুড়ে।

আর কতদিন থাকব বলো তোমায় ছাড়া আমি
মনের মধ্যে জেগে উঠে ভালোবাসার পাগলামি।

কেন দিলে এত প্রেম দিলে মনে আশা
সারাক্ষণ অবুঝ মনটা চাই তোমার ভালোবাসা।

ভালোবেসো সারা জীবন এমনি পাশে থেকে
মনের মধ্যে দিও ঠায় রং তুলিতে একে।



received_305654148004402.webp

অনুভূতি প্রকাশঃ



ভালোলাগার কিছু প্রেম অনুভূতিতে লেখা আমার আজকের এই কবিতা। যেখানে প্রিয়জন দূরে থাকায় এক বেদনাদায়ক অনুভূতি প্রকাশ পেয়েছে। তবে কোন বিরহ থেকে লেখা নয়। শুধু বিরহ অনুভূতি মনে রেখে লেখার চেষ্টা। কারণ ভালোবাসার মানুষ যদি দূরে থাকে তাহলে মনটা শুধু পড়ে তার জন্য। বেশ কিছুদিন প্রিয়জন আমার পাশে নেই, বিশেষ কারণে দূরে রয়েছে। তার এই দূরে থাকার শূন্য অনুভূতি যেন মনের মধ্যে জেগে ওঠে। আর তেমনি চিন্তাধারা থেকেই লেখা হয়ে গেছে আমার এই কবিতা গুলো। জানিনা কতটা ভালো লেগেছে আপনাদের। তবে আমি চেষ্টা করে চলেছি কবিতা লেখা।


কবিতাগুলো আবৃত্তি জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।



qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বেশ দারুন লাগলো আপনার অনু কবিতা গুলো পড়ে। খুব সুন্দর ভাবে এই কবিতাগুলো লিখেছেন আপনি। প্রত্যেকটা কবিতা প্রিয়জনকে নিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের জন্য শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

এই ধরনের ভালোবাসার কবিতা গুলো আমি অনেক পছন্দ করি। আপনি আমাদের মাঝে বেশ কয়েকটি অনু কবিতা শেয়ার করেছেন। বিশেষ করে প্রথম যে অনু কবিতা টা শেয়ার করলেন ভালোবাসা নিয়ে ওটা সত্যিই অনেক চমৎকার ছিল। বাকিগুলো বেশ কোয়ালিটি ফুল আশা করি এভাবে আমাদের নতুন , নতুন কবিতা উপহার দিয়ে যাবেন।

 2 years ago 

জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছে দেখে বেশ ভালো লাগলো। ভালোবাসার অনুভূতিতে গড়া প্রত্যেকটা কবিতা দেখলাম। খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা কবি দিয়ে লেখা। কবিতা মনের ভাষা ব্যক্ত করে থাকে। ঠিক তেমনি মনের অনুভূতি ব্যক্ত হয়েছে এখানে।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি

 2 years ago 

বাহ আপনি তো বেশ চমৎকার অনু কবিতা লিখেছেন। প্রিয়জনকে স্মরণ করে কবিতাগুলো লিখেছেন । আসলে প্রিয়জন যখন দূরে থাকে তখন মনের মধ্যে অন্যরকম অনুভূতি জাগে। তবে এটি এক ধরনের ভালোবাসা। তবে ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। সত্যি আপনার অনু কবিতা গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে অনু কবিতাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের মাধ্যমে শিখেছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35