স্বরচিত অনু কবিতা || ১৮ তম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম


Picsart_24-07-26_01-02-06-658.jpg

Camera: Infinix Hot 11s
Photo editing by picsart app


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেকদিন পর আবারো সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার অনু কবিতা। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর খুব সুন্দর বেশ কিছু অনু কবিতা নিয়ে। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আমার এই কবিতা আবৃত্তি করে। তাহলে চলুন, আমার লেখা ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করি।

১ নং

গাংচিলের মত মন আমার উড়ে উড়ে যায়।

যেথায় আছো বন্ধু তুমি সেই ঠিকানায়।

উড়ে যায় মন পাখি তোমার ছোট্ট ঘরে।
কথা হয় সংগোপনে নিরব চুপিসারে।

কত কথা বলি আমি তোমার মুখটা দেখে।
মনের আয়নায় সারাক্ষণ থাকো তুমি ভেসে।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

২ নং

কেন জানি ভুলতে পারি না

পারি না ভুলে থাকতে।

তোমায় ছাড়া এ মনটাকে
পারি না ধরে রাখতে।

পারিনা আমি হৃদয় থেকে
তোমায় মুছে ফেলতে।

তোমার ছবি ভেসে ওঠে
চোখের পাতা মিলতে।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

৩ নং

মন আকাশ থেকে উড়ে গেছে মনের পোষা পাখি

কেমনে করে কষ্ট গুলো নিজের বুকে রাখি।

হয়ে গেছে পর দিয়ে আমায় কবর
হৃদয় মাঝে উঠে শুধু কালবৈশাখী ঝড়।

মনের মাঝে জেগে ওঠা যন্ত্রণা
কে বুঝাবে তারে দিয়ে একটু সান্তনা।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

৪ নং

মায়ার তুলিতে আঁকা আমার ভালোবাসা।

মনের দেওয়ালে তোমার ছবি থাকবে শুধু গাঁথা।

সাত রঙে নয় একটি রঙে রেখেছি তোমায় একে।
স্বপ্ন আমি সাজাতে থাকি তোমায় দেখে দেখে।

সর্বক্ষণ তোমার ছবি মনে ভেসে আসে
মন থেকে তাই হৃদয় আমার তোমায় ভালোবাসে।



received_305654148004402.webp

অনুভূতি প্রকাশঃ


আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার এবং বিরহের ছোট ছোট কবিতা লিখে প্রকাশ করলাম। জানিনা কতটা ভালোলাগার কবিতা লিখতে পেরেছি। তবে চেষ্টা করেছি সুন্দর ভাবে কষ্টের কবিতা লিখতে, আবার সুন্দরভাবে প্রেমের কবিতা লিখতে। কবিতা লেখার মধ্যে আনন্দ রয়েছে। তবে কবিতা লেখা বেশ কঠিন। তবুও আমি মাঝেমধ্যে চেষ্টা করি ছোট ছোট কবিতা উপহার দেওয়ার জন্য। ঠিক সেভাবেই কবিতাগুলো লেখার চেষ্টা করেছি। কবিতার ছন্দ মিল ভুল থাকলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে কবিতা উপহার দেওয়ার।


কবিতাগুলো আবৃত্তি জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সুন্দর সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এই অনু কবিতার লাইনের সামজ্ঞস্যতা এখানে বজায় রেখেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় অনু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে৷

 2 years ago 

দোয়া করবেন যেন আরো সুন্দর লিখতে পারি।

 2 years ago 

জ্বি অবশ্যই৷ দোয়া সবসময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39