স্বরচিত অনু কবিতা || ১৬ তম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম


IMG-20240608-WA0004.jpg

Camera: Infinix Hot 11s
Photo editing by picsart app


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার অনু কবিতা। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর সব অনু কবিতা নিয়ে। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আমার এই কবিতা আবৃত্তি করে।


১ নং

তোমার দেওয়া একটু একটু ভালোবাসা

আমি জমিয়ে রেখেছি আমার বুকের ভেতর।

আমি গড়তে চাই তোমার ভালোবাসার তাজমহল
যেখানে তোমার ভালোবাসা থাকবে মহাকাল।

গড়তে চাই এমনই ভালোবাসার সুন্দর ভুবন
সবটা শুধু তোমাকে নিয়ে তোমার ভালোবাসা দিয়ে।

আশা করি তোমার এই ভালোবাসা হবেনা নিষ্ফল
বুকের মধ্যে গেঁথে রাখবো বকুল মালা করে তোমার ভালোবাসার ফল।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

২ নং

হয়তো হয়না তোমার কোন অনুশোচনা

তাই এই হৃদয়ের হাহাকার তুমি বুঝনা।

বুঝবে কেমনে এই মনের অনুভূতি
যা দিয়েছো তা তো সব মিথ্যে প্রতিশ্রুতি।

তবে দিয়েছো এক বুক যন্ত্রণা
এটা সহ্য করা তোমার পক্ষে মোটেও সহজ ছিল না।

তবুও সয়েছি তোমার দেওয়া আঘাত
শুধু তোমার ভালোবাসা পাবার আশায়।

আশা যেন আজ নিরাশায় পরিণত হয়ে
বেদনার বালুচরে মিশে যায়।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

৩ নং

বিশ্বাস বেশ কঠিন জিনিস

দুনিয়াটা যেন বিশ্বাস অবিশ্বাসের খেলা।

কে কতটা সত্যবাদী আর কে বলে মিথ্যা
এটা বিবেচনা করতে গেলেই ফুরিয়ে যায় বেলা।

তবুও মানুষ বিশ্বাস করে মন প্রাণ দিয়ে
এমন কিছু প্রতারক আছে খেলা করে মন নিয়ে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

৪ নং

হাওয়ায় ভেসে ভেসে উড়ে যায় মন আমার

উড়ে যায় প্রিয় মানুষের কাছে।

দূরে থেকেও যেন পাশে রয়েছো
অনেক অনেক ভালোবাসি এ কথা নয় মিছে।

ভালোবাসি তোমায় অন্তর দিয়ে
হৃদয় পিঞ্জরে তুমি গাথা।

তোমার কষ্টে আমিও কষ্ট পাই
তোমার মন আঘাতে আমারো মনে লাগে ব্যথা।



received_305654148004402.webp

অনুভূতি প্রকাশঃ



ভালোবাসার কিছু আবেগ অনুভূতি দিয়ে লেখা আমার আজকের এই কবিতা। তবে বিরহ অনুভূতিটা এমনিতেই মনের মধ্যে জেগে উঠেছিল তাই লিখে ফেলেছি। তবে এখানে বিশেষ কোনো ভালোবাসা বিশেষ কোন বিরহ নেই। শুধুমাত্র মনের আবেগ প্রকাশ করতেই ভালো লাগা প্রকাশ করতেই আজকের এই ছোট ছোট কবিতা গুলি। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগা যেন আমার কবিতা লেখার অন্যরকম অনুপ্রেরণা।


কবিতাগুলো আবৃত্তি জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।



qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

এক এক করে অবশেষে আপনি ষোলতম অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে অনুকবিতা গুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে মোট চারটি অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটি অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতাটি বেশ ভালো লেগেছে আমার কাছ থেকে। স্বরচিত অনু কবিতার প্রতিটি ধাপ অনেক সুন্দর ছিল প্রতিটি চরণের সঙ্গে প্রতিটি চরণের অনেক মিল রয়েছে এবং কবিতাটি পড়েও বেশ ভালো লাগলো। কবিতার মধ্যে অনেক ভালোবাসা সম্পর্কিত কথা রয়েছে। আসলে ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা এভাবেই জন্ম নেয় ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্যে জন্ম নেয়।

 2 years ago 

আপনার মন্তব্য দেখে খুবই খুশি হলাম।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাটি আপনি চারটি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি কবিতার মাধ্যমে ভালোবাসার অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করতে চেয়েছেন। প্রত্যেকটা মানুষের মনেই ভালোবাসার মানুষকে হৃদয়ের অন্তর দিয়ে গেঁথে রেখেছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। এর মধ্যে দুই নম্বর অনু কবিতাটি খুবই ভালো লেগেছে। এর মধ্যে বেশ চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি

 2 years ago 

বাহ আজকে আপনি মনের আবেগ দিয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতার মধ্যে খুব সুন্দর করে মনের ভাব প্রকাশ করেছেন। ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে এমনিতে বেশি চমৎকার লাগে। ভালোবাসার মধ্যে বিরহ আছে বিদায় ভালোবাসা এত সুন্দর লাগে। চমৎকার চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছিলাম আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38