ভালোবাসার কবিতা --- 💞 " শুভ জন্মদিন " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম

হ্যালো,


কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,আমি বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও একটি কবিতা লিখে শেয়ার করছি।তবে আজকের কবিতায় কিছুটা ভিন্নতা রয়েছে।আপনারা জানেন কাল দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে আমার বাংলা ব্লগ এর অনুষ্ঠান হয়ে গেলো।সবাই খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করলাম। আমার বাংলা ব্লগ এর জন্মদিন উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠান হবে।আশাকরি সবাই খুব বেশী উপভোগ করবেন।

birthday-1114056_1280.jpg

সোর্স

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

জন্মদিনের এই শুভক্ষনে যার নাম না নিলেই নয় আমাদের প্রিয় দাদা @rme,যার অবদান অনেক।তারই অনুপ্রেরণায় আজ আমরা এখানে।আমাদের অবস্থান আজ শীর্ষে।যেখানে বাংলার মর্যাদা পেয়েছে বিশ্বের দরবারে।এজন্য দুই দাদাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ভালোবাসার রইলো আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য এবং মডারেটর ভাইয়া আর আপুদের প্রতি।আমার বাংলা ব্লগ এর এই শুভ জন্মদিনে একটি কবিতা না লিখলেই নয়।তাইতো একটি কবিতা পোস্ট নিয়ে আজ হাজির হয়ে গেলাম। আশাকরি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


স্বরচিত কবিতা -- " শুভ জন্মদিন "


লেখা - শিমুল আক্তার


বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার সকল আশা
ব্লগিয়েং সেরা সে যে
আমার বাংলা ব্লগ তুমি।


হাঁটি হাঁটি পা পা করে
এগিয়ে গেলে অনেক দূরে
বিশ্বব্যাপী জেনে গেলো
দিকে দিকে জ্যোতি ছড়ালো
ব্লগিং এর সেরা তুমি
আমার বাংলা ব্লগ।


দ্বিতীয় বর্ষ পূর্তিতে
হাসির রেখা আজ ঠোঁটের কোনে
একই পরিবারে একই আমরা
আনন্দে আজ মাতোয়ারা।


জন্মদিনের এই শুভ লগ্নে
আমরা সবাই এক হয়ে
আনন্দধারা বয়ে গেলো
বাংলা ব্লগ পরিবারে।


বছর যুগ পেরিয়ে যাবো
থাকবো না আর পেছনে পরে
জন্মদিনের এই আনন্দে
শ্রদ্ধা জানাই এই পরিবারে।


বিশ্ববাসী জানবে এবার
অতুলনীয় এই পরিবার
যুগ যুগ ধরে সবার মাঝে
থাকবে বেঁচে বাংলা আমার।


পণ করি আজ সবাই মিলে
এগিয়ে যাবো এই ধরাতে
রবো নাকো থেমে মোরা
এগিয়ে যাবো একই সাথে।


বিশ্বের কাছে এই পরিবার
আছে হয়ে এক নাম্বার
জন্মদিনের এই শুভ ক্ষনে
শুভেচছা জানাই আমরা তোমায়।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR (1).gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 3 years ago 
 3 years ago 

আমার বাংলা ব্লগের জন্মদিন নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা লাইন খুব সুন্দর মিলিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পুরো বিশ্বের কাছে নিজের মাতৃভাষা বাংলাকে তুলে ধরতে পেরে আমরা সবাই আনন্দিত। আর এই সুযোগটা করে দিয়েছেন আমাদের সকলের প্রিয় দাদা। সত্যি আপু আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।আপনি সবসময় দারুন কবিতা লিখেন। অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনার কবিতা চমৎকার হয়েছে। আসলে আপু আমার বাংলা ব্লগ ভালো লাগার জায়গা।. আপনি কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমরা বাংলা ব্লগকে জন্মদিন উপলক্ষে খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা পড়ে খুব ভালো লাগলো। ভালোবাসার অনুভূতি গুলো খুব সুন্দর করে কবিতা ছন্দে প্রকাশ করেছেন। আসলে আমার বাংলা ব্লগ মানে ভালবাসার আরেক নাম। কবিতার প্রত্যেকটি ছন্দ খুবই দুর্দান্ত হয়েছে বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে

হাঁটি হাঁটি পা পা করে
এগিয়ে গেলে অনেক দূরে
বিশ্বব্যাপী জেনে গেলো
দিকে দিকে জ্যোতি ছড়ালো
ব্লগিং এর সেরা তুমি
আমার বাংলা ব্লগ।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব ভালো লাগলো আপনার ভালো লেগেছে জেনে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাতৃভাষাকে কেন্দ্র করে আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন। যেখানে আমার বাংলা ব্লগে আপনি আরো সুন্দরভাবে মর্যাদার শীর্ষে তুলে ধরেছেন। আর এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমার খুবই ভালো লেগেছে আপু অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমার বাংলা ব্লগ পরিবার সম্পর্কে যেন বিশ্ববাসী সঠিকভাবে জানতে পারে, আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য সম্পর্কে যেন বিশ্ববাসী জানতে পারে, আমার বাংলা ব্লগ কমিউনিটি যেন সর্বোচ্চ সফলতার উচ্চ আসনে আরোহন করতে পারে, এমনটাই আমি প্রত্যাশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37