" আমার একগুচ্ছ বিরহের অনুকবিতা "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো একগুচ্ছ অনুকবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

বিরহের একগুচ্ছ অনুকবিতাঃ


girl-8257549_1280.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম অনুকবিতা নিয়ে।আজকে কিছু বিরহের অনুকবিতা লিখেছি।সত্যি কথা বলতে বিরহ নিয়ে কবিতা কিংবা অনুকবিতা লিখতে সব সময় আমার ভালো লাগে।তাই চেষ্টা করি সব সময় বিরহ নিয়ে লেখার।কবিতা কিংবা অনুকবিতা যাই ই আমরা লিখি না কেন লেখাটা ভীষণ কঠিন।কবিতা লিখতে গেলে অনেক দিকেই খেয়াল রাখতে হয়।কবি না হয়েও প্রতিনিয়ত কবিতা লিখে যাচ্ছি একান্তই আপনাদের ভালোবাসায়।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে নিত্য নতুন কবিতা লিখতে উৎসাহ যোগায়।

আজকের বিরহ নিয়ে অনুকবিতাগুলো আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।অনুকবিতা হোক কিংবা কবিতা দুটো ই আমার কাছে ভালো লাগে।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কবিতা অনুকবিতা লেখার।আসুন আজকের বিরহ নিয়ে লেখা অনুকবিতা গুলো আবৃত্তি করে আসি --

779167331468574720.gif

অনুকবিতা -১



রাতের আকাশে চাঁদ উঠেছে
বাতাসে ফুলের সুবাস ভাসে
মনের কোনে জমেছে মেঘ
দুই আঁখিতে ঝরে অশ্রুধারা।

অনুকবিতা -২


রাত হলে স্মৃতিগুলো
ভিড় করে এসে মনের মাঝে
স্বপ্ন বুনি আজ ও আমি
দুজন রবো একই সাথে।

অনুকবিতা -৩


নিঃশব্দ নিঃস্তব্ধতার মাঝে
মনে আছো যে সেই তুমি
হারিয়ে,যাওয়া সেই ভালোবাসা
খুঁজে ফিরি আজ ও এই আমি।

অনুকবিতা -৪


ভালোবাসা হারিয়ে গেছে
দুঃস্বপ্ন দেখি প্রতি রাতে
হারিয়ে গেছে ভালো লাগা
একাকিত্ব আমি এই ধরাতে।

অনুকবিতা -৫


বিরহ ব্যথায় দিন কাটে মোর
একাকি জীবন একাকি প্রহর
হারিয়ে যাওয়া সেই তুমি আজ
নেই তো সেই আগের মতো।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...4vnNCJoz33KertpWqFdu8gRyDNrrxCGk1VeAhY73BFSyT2CoKtAtv3v56Mby6YaJeRRPw8WjfSTJtEeZZenFeR33b31d84zjjDpezV9t54QGAGdmzfvKQjkBFU.png

আজ আর নয়।আশাকরি আজকের অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন অনুকবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিঅনুকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানবাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

IMG_5055.jpg

Sort:  
 last year 
Loading...
 last year 

কবিতা পড়তে কার না ভালো লাগে। সেটা যদি হয় বিরহের অনু কবিতা। আমার কাছে এই অণু কবিতাগুলো পড়তে একটু বেশি ভালো লাগে। কবিতা লিখতে কিন্তু মন দিয়ে লিখতে হয়। তাই হয়তো আমি ভালোভাবে মন দিয়ে কবিতা লিখতে পারি না তেমন। কিন্তু আপনাদের কবিতাগুলো পড়তে আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। আজকের এই একগুচ্ছ কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

বাহ আপু আপনি তো ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর বিরহের অনু কবিতা লিখেছেন। তবে আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আর অনু কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। সত্যি বলতে এ ধরনের বিরহের অনু কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। ধন্যবাদ চমৎকার কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক অনেক ধন্যবাদ জানাই।

 last year 

Screenshot_20250426-103651_Chrome.jpg

Screenshot_20250426-103441_Chrome.jpg

 last year 

আপনার স্বরচিত বিরহের একগুচ্ছ অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপু বেশ দারুন লিখেছেন। প্রত্যেকটি কবিতা হৃদয় ছুঁয়ে গেছে। অনু কবিতাগুলো ছোট হলেও ব্যাপক অর্থ বহন করে। দারুন লিখেছেন আপু ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42