💕 নারী দিবস 💕-- এ আমার স্বরচিত কবিতা - " আমি নারী "| | [ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]
আসসালামু-আলাইকুম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
Canva দিয়ে বানানো
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে এসেছি। সপ্তাহে একটি কবিতা আমি অনেক দিন থেকেই লিখে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি।তবে আজকের কবিতাটা একটু ভিন্নতা আছে।আপনারা সবাই জানেন আজ "বিশ্ব নারী দিবস।"বিশ্বের ৮০ টির বেশি দেশে ৮ ই মার্চ নারী দিবস পালন করা হয়।এই দিনটিকে কেন্দ্র করে আমি আমার আজকের কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। সকল নারীদের প্রতি রইলো আমার হাজার ও শ্রদ্ধা ও অভিনন্দন।আশাকরি আমার আজকের লেখা কবিতাটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার লেখার সার্থকতা।
চলুন আর কথা না বাড়াই,কবিতাটা পড়ে আসি--
আমি সবকিছুই করতে পারি
আমি দূর্বার গতিতে চলতে জানি
আমি হোঁচট খেয়ে পরে গেলেও
নতুন করে দাঁড়াতে জানি।
আমি নারী,
সাহসী একজন মানুষ আমি
অসাধ্যকে সাধন করতে জানি।
আমি নারী,
শত কষ্ট শত যন্ত্রনায়
কষ্টকে আড়ালে রেখে
হাসিমুখে চলতে জানি।
আমি নারী,
কখনো আমি মেয়ে কখনো আমি মা
আমার মাঝেই আছে জানি
আল্লাহ্র অশেষ রহমতের ছায়া।
আমি নারী,
আমার ও আছে আলাদা এক পৃথিবী
সেই পৃথিবীর আমিই সব।
আমি নারী,
সমাজ, সংসার, পরিবারে আছে
অনেক অবদান আমারই।
নারী আজ নেই কোথাও পিছিয়ে
করো না তাচ্ছিল্য তাই নারীকে
নারীকে কোন বিশেষ দিনে নয়
করো সম্মান তাকে সব সময়।
নারী নয় আজ অবলা
নিজেকে করেছে সে সর্বগুণে গুনান্বিতা।
পৃথিবীর বুকে নারী রেখেছে অবদান
নারীকে তাই জানাই শুভেচ্ছা ও সম্মান।
সমাপ্ত
আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি একজন বাঙালী।বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে,অনেক বেশি গর্ববোধ করি।আমি একজন গৃহিনী।আমি পড়তে, লিখতে ও শুনতে ভালবাসি।নিজেকে সব জায়গাতে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।সব সময় চেষ্টা করি আলাদা কিছু উপস্থাপন করতে। গতানুগতিক কোন কিছুতে আমাকে টানে না।অন্যের মতামতের মূল্যায়ন করার চেষ্টা করি।মানুষকে ভালোবাসি।তাই সব সময় চেষ্টা করি অন্যের উপকার হয় ,এমন কিছু করতে।বাংলাকে ভালোবেসে " আমার বাংলা ব্লগ " এর সাথে আজীবন থাকতে চাই।
নারী দিবস উপলক্ষে চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। কবাতাটির প্রতিটি লাইন ভেতর থেকে গুছিয়ে লিখার চেষ্টা করেছেন।
সত্যিই একজন নারী সব করতে পারে, তাছাড়াও অসংখ্য মানুষের অনুপ্রেরণাও হতে পারে।
ধন্যবাদ আপু চমৎকার কবিতাটি উপহার দেয়ার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আজ নারী দিবসে আপনাকে এবং সমগ্র নারী জাতিকে অনেক শুভেছা। নারী দিবসে আজ দেখলাম অনেক নারীরা বেগুনী রঙের শাড়ী পড়ে বের হয়েছে। যাই হোক আপনি নারী দিবস উপলক্ষ্যে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার লিখাগুলো মন ছুয়ে যাওয়ার মত। নারীদের ব্যাপারে অনেক সুন্দর কিছু কথা আপনার কবিতায় ফুটে উঠেছে। ধন্যবাদ আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
বাহ! নারী দিবস উপলক্ষে দারুণ একটি কবিতা লিখেছেন আপু। বর্তমানে নারীরা কিন্তু অনেক এগিয়ে আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও কিন্তু। তো বুঝতেই পারছেন নারীর ক্ষমতা কতদূর গিয়েছে!
নারী হলো মা, আমার বোন, নারী হলো মায়ের জাতি। তাদেরকে সম্মানের চোখেই আমাদের দেখা উচিত 🦋🌼
অনেক ধন্যবাদ ভাইয়া।