অনুভূতির কবিতা --- 💖 " আত্মবিশ্বাসী " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


হ্যালো বন্ধুরা


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও একটি কবিতা লিখে শেয়ার করছি।আশাকরি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


web-4642668_1280.jpg

সোর্স

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

মানব জীবন খুব ক্ষনিকের। এই অল্প সময়ে মানুষ পাওয়া না পাওয়ায় অনেকটা সময়ই ব্যয় করে ফেলে।অনেক কষ্ট অনেক যন্ত্রনার মধ্যে দিয়ে জীবন সায়াহ্নে চলে আসে।মানুষ সরলতাকে দূর্বলতা ভেবে অনেক বেশি অবহেলা করে।তবু ও কিন্তু জীবন থেমে নেই।জীবন চলছে জীবনেরই মতো।কোন ঘাত-প্রতিঘাত তাকে দমিয়ে রাখতে পারে না।কারন মানুষটির মধ্যে আছে প্রবল আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস তাকে বেঁচে থাকার শক্তি জোগায়।তাকে পথ চলতে সাহায্য করে।এমন একজন মানুষের অনুভূতি নিয়েই আমার আজকের এই কবিতা।আমার আজকের কবিতার নাম "আত্মবিশ্বাসী"।আশাকরি আমার এই আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

তবে চলুন কবিতাটি পড়ে আসি---

স্বরচিত কবিতা -- " আত্মবিশ্বাসী "


লেখা - শিমুল আক্তার


ক্ষনিকের এই জীবনে আমি
এসেছি এক আগন্তুক
জীবনের হিসাব- নিকাশ
মেলাতে আজ অপারগ।
কি পেলাম আর কি হারালাম
কি হবে আগামীতে
জীবনের এই চলার পথে
পেয়েছি অনেক ঘাত-প্রতিঘাত।
সরলতা যে দূর্বলতা নয়
বোঝাতে পারিনি আমি কখনও
মানুষ ভাবে অবুঝ আমায়
তাইতো আমি অবহেলিত।
জীবনের এই সন্ধিক্ষণে
করে যাচ্ছি সব হিসেব
অনেকটা পথ রয়েছে বাকি
অপূর্নতায় ভরা এই জীবন।
টানাপোড়েন জীবনটা আজ
চলে যাচ্ছে ধীরে ধীরে
পথের মাঝে কর্দমাক্তে
জড়িয়ে যাচ্ছে পা দুটো।
যত বাঁধা আসুক আমার
মনোবল নিয়ে যাবো এগিয়ে
জীবন যুদ্ধে জয়ী হবো
আত্মবিশ্বাসী মন নিয়ে।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


পোস্ট বিবরন


শ্রেনীকবিতা পোস্ট
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

Sort:  
 3 years ago 
 3 years ago 

কবিতা লিখতে আমার কাছে অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে কবিতা লিখি আবার মাঝে মাঝে কবিতা পাঠ করি। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার নাম আমার অনেক পছন্দ হয়েছে। কবিতার লাইনগুলো অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আত্মবিশ্বাস হচ্ছে একজন মানুষের কাজ করার প্রবল মনোবল শক্তি। আত্মবিশ্বাস যদি থাকে তবে যে কোন কাজ করতে অনেক বেশি সহজ হয়। তাই যেকোন মানুষের কাছে আত্মবিশ্বাস থাকা অনেক বেশি দরকার। আপনি আত্মবিশ্বাস নিয়ে অনেক সুন্দর কবিতা লিখলেন অনেক ভালো লেগেছে পড়তে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসম্ভব রকম সুন্দর ছিল কবিতাটি সত্যি অনুভব করার মতই একটা কবিতা, প্রতিটা আইন যেন মনের বহিঃপ্রকাশকে প্রকাশিত করছে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। বানান কিছু ভুল আছে।

 3 years ago 

আত্মবিশ্বাস আমাদেরকে বেঁচে থাকার শক্তি যোগায় এটা কিন্তু একেবারে সত্যি কথা। আপনি আত্মবিশ্বাস এই কবিতাটা অনেক সুন্দর করে লিখেছেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনার লেখা এই কবিতাটা পড়তে। আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে অনেক বেশি ভালো হয়। আমি কবিতা লিখতে এবং পড়তে পছন্দ করি। আপনার লেখা কবিতাটাও পছন্দ হয়েছে ভীষণ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ্ বেশ সুন্দর একটি বাস্তবসম্মত কবিতা আপনি শেয়ার করেছেন আপু।ভালো লেগেছে কবিতাটির পটিভূমি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38