আমার স্বরচিত কবিতা - -💝 একদিন আমি নিখোঁজ হবো 💝 | | [ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
Canva দিয়ে বানানো
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে এসেছি। সপ্তাহে একটি কবিতা আমি অনেক দিন থেকেই লিখে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার লেখার সার্থকতা আমি খুঁজে পাই।
@amarbanglablog কমিউনিটিতে না এলে হয়ত নিজের ভেতর থাকা সুপ্ত প্রতিভাগুলোর প্রকাশ কখনোই করা হত না।এজন্য আমি খুব কৃতজ্ঞ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের কাছে।সবার অনুপ্রেরনা না পেলে নিজের ভেতর থাকা এই প্রতিভা বের করা খুব কঠিন ছিল।সকলের অনুপ্রেরনায় ও ভালোবাসায় আজ নতুন আর একটি কবিতা নিয়ে হাজির হলাম।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।আমার আজকের কবিতার নাম "একদিন আমি নিখোঁজ হবো।"
আজকের কবিতার নামটি শুনে সবার যেন একটু কেমন লাগছে তাই না ?নিখোঁজ হওয়ার গল্পটি তবে বলি,একজন মানুষ কেন নিখোঁজ হয় ? যখন সেই মানুষটির এই পৃথিবীর কোন কিছুতে আর মায়া পিছুটান না থাকে ঠিক তখন। কাছের মানুষের অচেনা রুপ ও তাকে বাধ্য করে নিখোঁজ হতে। নিজের পরিচিত শহর ও তখন তার কাছে অচেনা লাগে। এমন একজন মানুষের মনের অনুভূতি নিজের মধ্যে ধারন করেই আজকের এই কবিতাটি লেখা। কবিতা লেখার বিষয়বস্তু যে কোন ঘটনা থেকেই চলে আসে। আশাকরি আমার আজকের লেখা কবিতাটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার লেখার সার্থকতা।
চলুন আর কথা না বাড়াই,কবিতাটা পড়ে আসি--
চিরচেনা এই শহরের
থাকবে না আর কোন চিহ্ন
হারিয়ে যাব অনেক দূরে।
কত চেনা কাছের মানুষ
রইবে না আর আমার কেউ
হারিয়ে যাব দূর বহুদুর
হবো নিখোঁজ এই শহরের।
শহরের সব অলিগলি
ছিল চেনা আমার সবই
সময়ের স্রোতে সবকিছু আজ
হারিয়ে গেছে দূর অজানায়।
চেনা শহর চেনা মানুষ
কেউ নয়ত আমার আপন
আপন যাদের ভেবেছিলাম
আপন নয় কেউতো তেমন।
নিখোঁজ হয়ে শহরটাকে
খুঁজবো না আর আমি এসে
শহরের এই মায়ায় পরে
থাকবো না আর আমি বসে।
সমাপ্ত
আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার। আমার ইউজার আইডি @shimulakter আমি একজন বাঙালি।বাংলায় লিখতে ও পড়তে পেরে অনেক বেশি ভাল লাগা কাজ করে আমার মধ্যে।গতানুগতিক কোন কাজ ই আমায় টানে না।সব সময় চেষ্টা করি নতুন কিছু করতে।বাংলাকে ভালবেসে "আমার বাংলা ব্লগ" এর সাথে আছি,থাকব আজীবন। অন্যের মতামতের মূল্যায়ন করি।মানুষকে ভালোবাসি,তাই চেষ্টা করি মানুষের উপকার হয় এমন কাজ করতে।
আপু আপনি ঠিক বলেছেন আমার বাংলা ব্লগের সকলের অনুপ্রেরণায় সকলের ভিতর লুকিয়ে থাকা প্রতিভা তুলে ধরতে পারছে। আমার বাংলা ব্লগের সুবাদে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। ভীষণ ভালো লেগেছে কবিতাটি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো আপু। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে আপু আমার বাংলা ব্লগের অনু কবিতার মাধ্যমে কিন্তু অনেকে অনুপ্রেরণা পেয়েছে। যাই হোক আপনার কবিতাটি খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
হুম আপু ঠিক বলেছেন আমার বাংলা ব্লগে এসে নিজের মতো করে ৷ মনের সমস্ত অনুভুতি গুলো শেয়ার করতে পারছি ৷ এটার চেয়ে বড় আর কি হতে পারে ৷
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু ৷ অনেক অনেক ধন্যবাদ আপু ভাবো থাকবেন ৷
কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি কবিতা পড়ে বেশ ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ দুর্দান্ত হয়েছে। আমার বাংলা ব্লকের জন্য আজ আমরা নিজের অনুভূতি গুলোকে কবিতার ছন্দের মাধ্যমে প্রকাশ করতে পারছি।
চেনা শহর চেনা মানুষ
কেউ নয়ত আমার আপন।
এই লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার স্বরচিত কবিতা একদিন আমি নিখোঁজ হবো পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর করে একদিন আমি নিখোঁজ হব কবিতাটি লিখেছেন। তবে ঠিক বলেছেন একটি মানুষ যখন দিশেহারা হয়ে যায় তখন তার নিজের শহরটিও অচেনা হয়ে যায়। তবে আপনার কবিতার প্রত্যেকটি লাইক খুবই চমৎকার ছিল। আসলে বাংলা ব্লগের সকলের অনুপ্রেরণায় এখন সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখা থাকে। ধন্যবাদ সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।
ওয়াও !খুবই সুন্দর হয়েছে কবিতাটি আপু। এই চেনা শহরে নিখোঁজ হয়ে গেলে কেউ খোঁজ করবে না, এই চেনা শহর তখন অচেনা হয়ে যাবে । এই চেনা শহরে যাদেরকে আপন ভাবা হয় তারা আসলে আপন নয়। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
অল্প শব্দের মধ্য দিয়ে আপনি বেশ সুন্দর সুন্দর কবিতা রচনা করতে পারেন। আমি এত পূর্বের কবিতাগুলো পড়ে দেখেছি আপনি খুব সুন্দরভাবে কবিতা মেলান এবং কবিতার মধ্যে খুবই সুন্দর ছন্দ মিল খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় প্রাণ রস। আজকের কবিতাটাও আমার কাজ ঠিক তেমন মনে হয়েছে।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।