আমার স্বরচিত ভালোবাসার কবিতা -- ❤️ " প্রিয় তুমি " ❤️

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ


7935.jpg

সোর্স

বন্ধুরা,আজ এসেছি নতুন একটি কবিতা নিয়ে।আজ মনের আবেগ নিয়ে একটি কবিতা লিখেছি।তাই আপনাদের মাঝে শেয়ার করে নেবো।কবিতা লেখা সহজ বিষয় নয়।শুধু চেষ্টা করছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার।আপনাদের ভালোবাসা পেয়ে প্রতিনিয়ত চেষ্টা অব্যাহত রেখে চলেছি।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ শেয়ার করবো একটি ভালোবাসার কবিতা।যুগ যুগ ধরে ভালোবাসা নিয়ে কত শত কবিতার সৃষ্টি হয়েছে।ভালোবাসার নিজস্ব সৌন্দর্য আছে।আমরা সেই সৌন্দর্য কে ধরে রাখতে সব সময়ই চেষ্টা করে যাচ্ছি।আমার আজকের কবিতাটি সুন্দর কিছু ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা।আশাকরি আমার লেখা আজকের ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার আজকের ভালোবাসার কবিতাটির নাম -" প্রিয় তুমি"।আমাদের প্রিয় মানুষটি আমাদের কাছে ভীষণ স্পেশাল।প্রিয় মানুষটিকে নিয়ে আমাদের চাওয়া-পাওয়ার কোন শেষ নেই।এই মানুষটিকে নিয়েই আমাদের সারাদিনের কতো ভাবনা।এই মানুষটিকে নিয়ে আমরা সুখে-কষ্টে একসাথে জীবন কাটাতে চাই।এই প্রিয় মানুষের বুকের মাঝে আমরা আমাদের সুখ খুঁজে পাই।দুজন দুজনাকে নিয়ে সারাজীবন একসাথে কাটাতে চাই।আমার আজকের এই কবিতাটি এমন কিছু অনুভূতি নিয়ে লেখা। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আসুন,বন্ধুরা কবিতাটি আবৃত্তি করে আসি----

আজকের কবিতা- "প্রিয় তুমি"


লেখা - শিমুল আক্তার


প্রিয় তুমি আমার মনে
ভালোবাসার দোলা
মনের মধ্যে তোমায় নিয়ে
কতো স্বপ্ন বোনা।

হাত বাড়িয়ে আপন করেছ
দিয়েছ ভালোবাসা
আমার মনে জাগিয়ে দিয়েছ
কতো চাওয়া-পাওয়া।

সুখ স্বপ্ন তুমি আমার
তুমি আমার আপন
প্রিয় মানুষ তুমি আমি
সারাজীবন দুজন।

হেসে খেলে কাটবে জীবন
করো না অবহেলা
তোমার বুকের মাঝে রয়েছে
সুখ শান্তির মেলা।

সারাবেলা রবো দুজন
একই সূত্রে গাঁথা
ছিন্ন হবো না কোনদিনও
এলে ঝড়ো হাওয়া।

সুখ-দুঃখ নেবো দুজন
ভাগাভাগি করে
দুজন রবো দুজনারই
ভালোবাসা হয়ে।

কাটবে জীবন একই সাথে
তোমার হাতটি ধরে
তুমি আমার সাথে থেকো
প্রিয় মানুষ হয়ে।

150.png

আজ আর নয়।আশাকরি আমার লেখা আজকের এই ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার কোন নতুন কবিতা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 8 months ago 

আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা।

 8 months ago 

আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।

 8 months ago 

ভালোবাসার কবিতা গুলো পড়তে আমার খুব ভালো লাগে। সত্যিকারের ভালোবাসা যুগ যুগ ধরে টিকে থাকুক, সেই কামনা করছি। যাইহোক কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে আপু। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42