আমার স্বরচিত ভালোবাসার কবিতা -- ❤️❤️ " ভালোবাসা আর ভালোবাসাতে "

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাইকে নতুন আর একটি দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট স্বরচিত কবিতা।আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে এমনটাই প্রত্যাশা করি।

আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ


আমার স্বরচিত ভালোবাসার কবিতা_20240618_121522_0000.jpg

কানভা দিয়ে বানানো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা, আজ আবার চলে এলাম নতুন একটি কবিতা নিয়ে।কবিতা লিখতে আর পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কবিতা লেখার।ভালোবাসার কবিতা পড়তে আরো বেশী ভালো লাগে।তবে আমার কাছে কিন্তু বিরহের কবিতা পড়তে ও একই রকম ভালো লাগে। আমার আজকের কবিতাটি মূলত ভালোবাসার।আপনারা যারা ভালোবাসার কবিতা পছন্দ করেন তাদের আজকের এই কবিতাটি আশাকরি ভালো লাগবে আবৃত্তি করলে।

কবিতা লেখা আসলে সহজ বিষয় নয়।কবিতার লাইনগুলোর মাঝে ছন্দ মিলিয়ে লেখা আরো বেশী কঠিন কাজ।তবে আমি খেয়াল করে দেখেছি কবিতা লিখতে বসলেই প্রতিটি লাইনে আমার ছন্দ চলে আসে।আর কবিতার লাইনগুলো খুব বেশী দুর্বোধ্য না করে সহজ সাবলীল ভাষায় লেখার চেষ্টা করি আমি প্রতিনিয়ত।আসলে কবিতা লেখার মতো কঠিন কাজটি আমার দ্বারা সম্ভব হয়েছে এই কমিউনিটিতে এসে।এখানে না এলে আজ আমার কবিতা লেখা আর সম্ভব হতো না।

এই কমিউনিটিতে আমাদের বড় দাদা,ছোট দাদা,হাফিজ ভাইয়ার কবিতা প্রতিনিয়ত আবৃত্তি করে করে কবিতার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে আমার।আর বড় দাদার উদ্যগে অনুকবিতা আমার সেই চেষ্টা কে আরো বেশি বাড়িয়ে তুলেছে।এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি বড় দাদাকে।এভাবে পাশে থেকে সব সময় আমাদের অনুপ্রেরণা দেয়ার জন্য।

আমার আজকের ভালোবাসার কবিতাটির নাম " ভালোবাসা আর ভালোবাসাতে"।আশাকরি আমার আজকের এই ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই কিন্তু আমার স্বার্থকতা লুকিয়ে আছে।আপনাদের সকলের অনুপ্রেরণায় আজ আমি এখানে দাঁড়িয়ে।আরো দূর থেকে বহুদূর আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যেতে চাই।

আসুন ভালোবাসার কবিতাটি পড়ে আসি--

কবিতার নাম -- ভালোবাসা আর ভালোবাসাতে

লেখা - শিমুল আক্তার



আমার চারপাশে নিরব নিস্তব্ধ
চাঁদ উঠেছে আকাশে আজ
বসে রবো তোমার পাশে
আসবে না ঘুম দুচোখে আর।

তুমি আছো বলে আমার
কল্পনাগুলো সত্যি হলো
ভালোবাসার মায়ার বাঁধনে
জড়িয়ে রেখো তুমি প্রিয়।

এক ফালি চাঁদ তুমি আমার
মনের আকাশ জুড়ে আছো
আলোকিত করে রেখেছো তুমি
জীবন হলো ধন্য যে আজ।

পাশে থেকে সারাটি জীবন
ভাগ করে নেবো সুখ-দুঃখ
স্বপ্ন সাজাবো তোমায় নিয়ে
সুখে -দুঃখে আমি বারো মাস।

তোমার চোখে চেয়ে দেখি
দুচোখ জুড়ে আমি ই আছি
থাকবো আজীবন তোমার হয়ে
ভালোবাসা আর ভালোবাসাতে।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwqKrPU89ZQqREEsuPjF4nXAbdefe1QoFzVhH5rdqrXcAR9FriVZ8LQqAvmKQj...DAdJHarfLK6k1QfMwqHQ45sjyVudDzqtbRQkNn3LgLuSwWgviHLEQ5J7nD31xPzGUchgH3nnib15oMofD7qS3ugLBwMVE8G9HfKHhzLhvQ3JcGWBtiNRJgvMWn (1).png

আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আমার পরিচয়


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

Screenshot_20240529-005617_WhatsApp.jpg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 years ago 
 2 years ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ একটি কবিতা। ভাষাগুলো ছিল খুবই সুন্দর।

 2 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

কবিতা লিখা সত্যিই সহজ কাজ নয়। ছন্দ শব্দ সবকিছু মিলিয়ে কবিতা লিখতে হয়। আপনার আজকের কবিতাটা দারুন হয়েছে আপু। বরাবরের মতো খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি।

এক ফালি চাঁদ তুমি আমার
মনের আকাশ জুড়ে আছো
আলোকিত করে রেখেছো তুমি
জীবন হলো ধন্য যে আজ।

এই লাইনগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। মনের অনুভূতি আর কল্পনার অনুভূতি থেকে যেন ভালোবাসার জন্ম হয়। আপনার এই ভালোবাসার অনুভূতিমূলক কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা ভালোবাসা আর ভালোবাসাতে পড়ে খুব ভালো লাগলো। আপনার কবিতার ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে আপু। বিশেষ করে কবিতার এই গান গুলো পড়তে বেশ ভালো লাগলো।

পাশে থেকে সারাটি জীবন
ভাগ করে নেবো সুখ-দুঃখ
স্বপ্ন সাজাবো তোমায় নিয়ে
সুখে -দুঃখে আমি বারো মাস।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কবিতা লেখা এতটা সহজ বিষয় নয়। তবে আজকে আপনি অনেক সুন্দর করে ভালোবাসা আর ভালোবাসাতে কবিতাটি লিখেছেন। আসলে কবিতার মাধ্যমে নিজের মনের অনুভূতি প্রকাশ করা যায় সুন্দর ছন্দ দিয়ে। তবে আপনার কবিতার লাইনগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে ভালোবাসা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ জানাই আমার লেখা কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য।

 2 years ago 

বাহ খুব চমৎকার একটি ছন্দময় কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। আপনার কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। প্রতিটা লাইনই ছন্দময় ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার কবিতা গুলো বেশ সুন্দর হয়।আগের থেকেও অনেকটা সুন্দর করে আপনি কবিতা লিখেন ।বেশ চর্চা করা হয় বুঝলাম সাহিত্য নিয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38