আমার স্বরচিত অনুভূতির কবিতা -- 💜💙 " শীতের ভোরবেলা "

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভসকাল সবাইকে


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও কবিতা লিখে শেয়ার করছি। তবে আজ অনেকদিন পর শীতকালের অনুভূতি নিয়ে একটি কবিতা শেয়ার করার চেষ্টা করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

honey-bee-5868171_1280.jpg

সোর্স

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

বন্ধুরা,শীতকাল চলছে।কিন্তু শীতের দেখা শহরে তেমন ভাবে পাওয়া যায় না।শীতের আনন্দ অনুভূতি একমাত্র গ্রামে গেলেই পাওয়া যায়। শীতকালের একটি আলাদা সৌন্দর্য আছে।শীতকালের মুগ্ধতায় আমরা সবাই ভীষণ মুগ্ধ। এই শীতকালকে নিয়ে অনেক কবি সুন্দর সুন্দর কবিতা রচনা করেছেন।শীতের প্রকৃতিকে ভালোবেসে আমরা অনেকেই আবেগী হয়ে উঠি।সেই মুগ্ধতাকে নিয়েই আমার আজকের এই কবিতাটি।আশাকরি আমি মনের অনুভূতি দিয়ে কবিতাটি ফুটিয়ে তুলতে পারবো।আপনারা পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার সকল কাজের আগ্রহ বাড়িয়ে তোলে।

সত্যি কথা বলতে কবিতা বলেন আর অনুকবিতাই বলেন ইচ্ছে হলেই কিন্তু লেখা যায় না।কবিতা লিখতে হলে অনুভূতির দরকার আছে।আমি আবার ছন্দ ছাড়া কবিতা একদমই লিখতে পারিনা। কবিতায় ছন্দ না হলে কেমন যেনো মনে হয়।আর সব সময় আমি চেষ্টা করি সহজ সাবলীল ভাষায় কবিতা লেখার।কঠিন কোন ভাষা লেখার মাঝে আমার একদম ই আসে না।আজকের কবিতাটি ও ঠিক সহজ ভাবেই লিখেছি।

বেশ কিছুদিন থেকেই দেখছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই কবিতা লিখে শেয়ার করছেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় @rme দাদাকে ও প্রতিনিয়ত দেখছি বেশ কিছুদিন আগে থেকেই কবিতা শেয়ার করে আসছেন।দাদার লেখা কবিতাগুলো সব সময়ই আমার ভীষণ ভালো লাগে।আমি খুবই অনুপ্রাণিত হই।

শীতকালের অনুভূতি নিয়ে আমার আজকের এই কবিতাটি। আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি।আশাকরি আমার লেখা কবিতাটি পড়ে আপনাদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন।আপনাদের অনুপ্রেরণায় বড় কোন কবি হতে না পারলেও সুন্দর সুন্দর কবিতা আরো লিখে শেয়ার করার অনুপ্রেরণা পাবো।

শীতের ভোরবেলা

লেখা-- শিমুল আক্তার


কুয়াশাভেজা ভোরবেলাতে
বসে আছি আনমনেতে
নরম ঘাসের শিশিরকণায়
পায়ে পায়ে যাই হারিয়ে।

ইচ্ছেরা সব মেলেছে ডানা
হিমেল বাতাস লেগেছে গায়ে
মন ছুটে যায় ক্ষনে ক্ষনে
হলুদ বরণ সরষে ফুলে।

মৌমাছিরা গুনগুনিয়ে
বলছে কথা ফুলের কানে
লাগলো এসে শীতের বাতাস
কাঁপন ধরায় সারা গায়ে।

গাছে গাছে ফুলের বাহার
আনন্দে তাই মনটা নাচে
পাখির মধুর কিচির মিচির
বাজে মনে রিনিঝিনি।

বাঁধনহারা মনটা আমার
ছুটে চলে যায় ঐ সুদূরে
বলবো কথা একলা আমি
পাতাঝরা বাতায়নে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...MVta4bNeJVaxcJxcdU9hJyaAM4Syv6vVBAr8gExqMDB4bTLYmf68XvsL4RS3afrYHquXpd1KxVU4BaEfNL6JoZ78AayTuvoDSdQmhsRozyXKpXcf9SXg2eg4n2.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের কাছে ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (2).png

আমার পরিচয়



আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 3 years ago 

আপনি বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো ভীষণ ভালো লাগে পড়তে। কবিতা আমার নিজের কাছে যেমন লিখতে ভালো লাগে তেমন পড়তেও খুব ভালো লাগে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামতটি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সহজ ভাষায় কবিতা লিখতে পারাটা অনেক বড় একটা গুন। আমি নিজেও সহজ ভাষায় কবিতা লিখার চেষ্টা করি। আপনার আজকের কবিতাটি দারুন ছিল। প্রতিটি লাইন বেশ গুছিয়ে এবং ছন্দ মিলিয়ে লিখার চেষ্টা করেছেন। দারুন লেগেছে আমার কাছে 👌
ধন্যবাদ আপু চমৎকার কবিতা লিখার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ্ আপু চমৎকার তো। আপনি তো শীতকাল নিয়ে দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।সত্যি বলতে শীতের অনুভূতি নিয়ে এত সাবলীল এবং সুন্দর করে আপনি কবিতা শেয়ার করেছেন যে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। তবে একটি কথা না বললেই কিন্তু নয়। আজ আমরা যে টুকটাক কবিতা লিখতে পারি সেটার জন্য @rme দাদা কে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু। মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে সবসময় আমার কাছে বেশ ভালো লাগে। আসলে শীতের সকালে কুয়াশায় ভরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য বেশ ভালো লাগে। এমনিতেই আপু মৌমাছিরা সবসময় ফুলের কানে কানে গান করে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 
 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু শীতের মজা আসলে গ্রামেতে। শহরে শীতের তেমন একটা মজা পাওয়া যায় না। গ্রাম অঞ্চলের শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটার যৌন অনুভূতি তা লিখে প্রকাশ করা যাবে না। তবে শীতের সকাল নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন যা পড়ে এখনই গ্রামে ছুটে যেতে ইচ্ছে করছে। আপনার জন্য শুভকামনা রইল। এরকম সুন্দর সুন্দর কবিতার আশায় থাকলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

শীতের ভোর বেলা কবিতাটা খুব দারুণ ছিল। আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি তেমনি কবিতা পড়তেও ভালো লাগে। শীতের ভোরবেলা পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আর শীতের সময় ভোরবেলায় বাহিরে বের হলে এমনিতেই মনটা যেমন ভালো হয়ে যায়, তেমনি সেই দৃশ্যগুলোর মাঝে হারিয়ে যাই। আপনি আপনার কবিতার সবগুলো লাইনের মাধ্যমে বাস্তবিক বিষয়গুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখেই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি কবিতা আজকে আমাদের মাঝে শেয়ার করেন আপু। জাস্ট ওয়াও। শীতের এই সময়ে সমসাময়িক কবিতা নিয়ে আপনি খুবই সুন্দরভাবে কবিতাটি লিখেছেন। আপনার কবিতার ভাষাগুলো মন ছুয়ে দিয়েছে। সুন্দর করে আপনার স্বরচিত কবিতা শীতের ভোরবেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ও আমার মন ছুঁয়ে গেছে।🥰ধন্যবাদ জনাই আপু আপনাকে।

 3 years ago 

শীতের সকাল মানেই হলো গ্রাম, এই কথার সাথে আমিও কিন্তু সহমত পোষণ করছি আপু। কারণ শহরাঞ্চলে তো শীতকাল বোঝাই যায় না ঠিক করে। গ্রামের আসল সৌন্দর্য শীতকালে বোঝা যায় অনেক বেশি। আপনার কবিতার মাধ্যমে আসলে শীতকালীন গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। মনে হচ্ছিল কিছু সময়ের জন্য আমি আমার ছোটবেলায় ফিরে গেছি। সত্যিই খুব সুন্দর লিখেছেন আপু কবিতাটা।

 3 years ago 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দিদি পাশে থেকে সাপোর্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38