শিক্ষক ।। 10% for shy-fox

in আমার বাংলা ব্লগ4 years ago

◾️ ১৩ সেপ্টেম্বার
▪️ মঙ্গলবার


আসসালামু আলাইকুম / আদাব


কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো ও সুস্থ আছেন। আমি বিগত বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাই নিয়মিত লেখালেখি করতে পারছি না। আমার জন্য সকলে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আজকে আমি আপনাদের মাঝে শিক্ষক নিয়ে একটি কবিত শেয়ার করবো। আশা করছি আপনাদের ভাল লাগবে। তো চলুন শুরু করা যাক।

blackboard-g1a72393a5_1280.png

ফ্রি ইমেজ লিংক

শিক্ষক


তুমি হে আমার শিক্ষক
তুমিই আমার পথ প্রদর্শক
তুমি যে জ্ঞানের রক্ষক
তুমিই তৈরি কর মানব সম্পদ

অংকে করি ভুল তোমারি কাছে
করে দাও তুমি ক্ষমা বিনা সংকোচে
বাবা-মায়ের পর তোমারি স্থান
দেখো তোমার কত বড় সম্মান

তবুও তোমারি কাছে করি আমি অপরাধ
মনে রেখো না তুমি আমায় এই অবুঝ আঘাত
আল্লাহর পর শিক্ষক তুমি আমার
তোমার কষ্টের দাম পারিবোনা মেটাবার

তুমি জাগিয়ে তোল আমার বুকের সুপ্ত গর্জন
কিভাবে করিব আমি লক্ষটাকে অর্জন
জাগিয়ে তোল তুমি আমার মনের ঘুমন্ত প্রতিভা
চোখের ভিতর দিয়ে দাও তুমি আগ্নেয়গিরির আভা

আমার জীবন যুদ্ধে তুমি অস্ত্র
তোমার কাছে পাই আমি শ্রেষ্ঠ শাস্ত্র
তুমি যে আমার জ্ঞানের বস্ত্র

তুমি যে আমার গুরুজন
তুমি যে আমার আপনজন
তোমার কাছেই পাই আমি শ্রেষ্ঠ জীবন

তুমি যে আমার পরম বন্ধু
জ্ঞান দিয়ে ভরিয়ে দাও তুমি আমার সিন্ধু
সেই সিন্ধুতে দিয়ে ভর
গড়ে তুলবো আমি সুন্দর নগর

divider.png

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 4 years ago 

তাইতো বেশ অনেকদিন হলো আপনার ব্লগিং দেখা হয়না, ভাবছিলাম আমার সামনেই কি আপনার পোস্ট আসে না এখন দেখলাম আপনি বেশ অনেক দিন অসুস্থ ছিলেন, দোয়া করি আপনি সুস্থ হয়ে যান, বেশ চমৎকার কবিতা লিখেছেন এবং কবিতার মূলভাব টাও বেশ কঠিন ছিল সচরাচর শিক্ষক নিয়ে খুব কম মানুষই কবিতা লিখেছেন দারুন হয়েছে আপনার কবিতাটি শুভকামনা রইল।

 4 years ago 

জি ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আমার জন্য

 4 years ago 

ভাইয়া প্রথমে আপনার জন্য সুস্থতা কামনা করছি। আশা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনি শিক্ষক নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন, পুরো কবিতাতে শিক্ষকের সকল অবদান তুলে ধরেছেন। সকল শিক্ষকের প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা।

 4 years ago 

ধন্যবাদ আপু। দোয়া করবেন

 4 years ago 

প্রথমে আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর আপনার শিক্ষক নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন খুবই অসাধারণ ছিল। শিক্ষককে নিয়ে খুব অসাধারণ মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65535.94
ETH 1914.26
USDT 1.00
SBD 0.38