কবিতা আবৃত্তিঃ- আবার আসিব ফিরে || জীবনানন্দ দাশ

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। বৃষ্টি যেনো দেখা দিয়েও দেয়না। খুবই গরম পরতেছে কয়টা দিন ধরে। বৃষ্টি একটু দেখা দিয়ে তাপমাত্রা যেনো আরো বেশি বৃদ্ধি করে দেয়। ঢালা বৃষ্টি দরকার।আমি তো প্রতিদিন ওয়েদার রিপোর্ট দেখে ভাবি আজ নিশ্চই বৃষ্টি হবে। কিন্তু দিন শেষে ফুডা কপাল। সারাদিন গরমে খুবই অসহ্য লাগে একদম। এই তীব্র গরমে খুবই কাহিল হয়ে যাই আমি। আর এখন ঈদের আগে অনেক চাপ তাই গরম যেনো আরো বেশি লাগতেছে। তবে সামনে ঈদ আসতেছে। কয়টা দিন আর কষ্টের পর কয়টাদিন ছুটি পাবো তখন শান্তি আর শান্তি।



Photocentric Rain Quote Instagram Post (2).png

ক্যানভা প্রো দিয়ে বানানো।

আবার আসিব ফিরে

আমার কাছে কবিতা আবৃত্তি অনেক ভালো লাগে। তবে আমি নিজে খুব একটা ভালো পারিনা। কিন্তু মাঝে মাঝেই চেষ্টা করি অবিতা আবৃত্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। আসলে একটু আবৃত্তি করতে পারলে অনেক ভালো লাগে। আসলে পারা না পারা পরে বিষয় চেষ্টা করাটাই আমার কাছে আসল মনে হয়। আজ যে কবিতা আবৃত্তি করবো এটি আমাদের সবার অতিপরিচিত একটি কবিতা। এটি হচ্ছে আবার আসিব ফিরে। কার কবিতা আশা করি তা আর লিখতে হবেনা। কবি জীবনানন্দ দাশের এই কবিতাটি আমার কাছে খুব ভালো লাগে। তাই একবার চেষ্টা করলাম। তো এবার আপনারা শুনুন-



আমার আবৃত্তি -





কবিতা-



আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;

আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; - রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
কবিতার সোর্স


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

জীবনানন্দ দাশের এই মাতৃভূমি প্রেমমূলক কবিতাটা আমার খুবই ভালো লাগে। তার কবিতাগুলো একদম স্বদেশপ্রেমের। তার অনেকগুলো কবিতা আমি পড়ে দেখেছি বেশ ভালো লাগে আমার। ঠিক তার মধ্য থেকে সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বিভিন্ন ধরনের কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর কারো কাছে কবিতা আবৃতি শুনলে তো আরো বেশি ভালো লাগে। আপনার কণ্ঠে এতো সুন্দর কবিতা আবৃতি শুনে বেশ দারুণ লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে কবিতা টি আবৃতি করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমিও বলি আবহাওয়াটা বেশ গরম একটানা বেশ কিছুদিন বৃষ্টি দরকার। যাইহোক হয়তোবা সৃষ্টিকর্তা আমাদের কথা মঞ্জুর করতেও পারেন।

আপনার কবিতা আবৃত্তির পোস্ট গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। কারণ আপনি বেশ আবেগের সাথে কবিতা আবৃতি করে থাকেন। আজকের কবিতা আবৃত্তি আমার কাছে বেশ ভালো লাগলো ভাই। ধন্যবাদ এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

জীবনানন্দ দাশের এই কবিতা আমার কাছে ভীষণ ভালো লাগে আবার আসিব ফিরে এই ধান সিড়ির তীরে। এই কবিতাটি আবৃতি করে আমি ২৬ শে মার্চে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। কবিতাটি আবৃত্তি আমার বেশ ভালই লেগেছে শুভকামনা রইল এত সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;

এই কবিতার এই লাইনটা আমার সবচাইতে বেশি পছন্দের। জীবনানন্দ আমার পছন্দের কবি। সবচাইতে মজার বিষয় উনার সাথে আমার পরিচয় এই কবিতার মাধ্যমে। কবিতা টা দারুণ আবৃত্তি করেছেন ভাই। শুনে বেশ চমৎকার লাগল। এককথায় অসাধারণ। ধন্যবাদ আমাদের সাথে কবিতা আবৃত্তি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64176.44
ETH 1798.29
USDT 1.00
SBD 0.38