"আমার বাংলা ব্লগ"// কবিতা // চাঁদনী রাতে💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
চাঁদনী রাতের অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। চাঁদনী রাতে তারা ভরা এই সৌন্দর্যময় দৃশ্যগুলো সত্যি অসাধারণ। যখন আমি গ্রামে বসবাস করতাম বিশেষ করে গ্রামের যখন বিদ্যুৎ চলে যেত, তখন বাইরে চলে আসতাম। আর চাঁদনী রাতের এই সৌন্দর্যময় দৃশ্য গুলো উপভোগ করতাম। বন্ধুদের সাথে তখন খুবই ভাল লাগত। নীল আকাশের দিকে তাকিয়ে চাঁদনী রাতের আলো এবং তারা গুলো দেখতাম আর উপভোগ করতাম। তখন ভাবতাম প্রিয় মানুষটিকে সাথে নিয়ে এই চাঁদনী রাতে যদি হাঁটতে পারতাম তাহলে কতই না ভালো হতো। প্রিয় মানুষের হাতে হাত রেখে চাঁদনী রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মূহুর্ত খুবই ভালো লাগতো। এই কল্পনাগুলো তখন মনের ভিতরে ছিলো। সেই কল্পনাগুলো থেকেই আজকে চাঁদনী রাতে দৃশ্যগুলো নিয়ে এই কবিতা লেখা।আজকে বাসার ছাদে বসে চাঁদনী রাতের এই সুন্দর দৃশ্য গুলো দেখতেছিলাম, আর সেই অনুভূতি নিয়ে এই কবিতাটি লিখেছি। আশা করছি আজকের এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।
হাতে হাত রেখে।
পথ চলতে চায়,
ভালোবাসার গল্প বলতে বলতে।
চাঁদনী রাতে নীল আকাশের নীচে,
তোমার সাথে গল্প বলতে চাই ভালবাসার স্বপ্ন নিয়ে।
তোমার কোলে মাথা রেখে,
সৌন্দর্যময় তারা গুলো গুনবো আমি নিরবে।
চাঁদনী রাতে জোসনার আলো,
দেখব আমি তোমারি সাথে।
জোসনার চাইতে বেশি আলো,
দিবে তুমি আমায় ভালবেসে।
জোসনা ভরা আলো হার মেনে যাবে,
তোমার ভালবাসার কাছে।
তুমি থাকবে আমার সাথে,
জোসনা ভরা সন্দর এই রাতে।
তারা ভরা চাঁদনী রাতে,
তোমারি সাথে পথ চলবো নিরবে।
অচেনা গন্তব্যে হারিয়ে যেতে চাই,
তোমারই সাথে জোসনা ভরা ভালোবাসার এই চাঁদনী রাতে।
তোমার কোলে মাথা রেখে,
চাঁদনী রাত পার করতে চায় আমি।
ভালোবাসার আদর দিয়ে,
ভরিয়ে তুলবে আমার হৃদয় খানি।
চাঁদনী রাত আমারও খুব ভালো লাগে মাঝে মাঝে চাঁদনী রাতে বন্ধুদের সাথে বসে নদীর পাড়ে আড্ডা দিয়ে থাকি।।
আর এমন চাঁদনী রাতে যদি প্রিয় মানুষ সাথে থাকে তাহলে যে কি রকম আনন্দ এবং উৎফুল্ল থাকে মনটা সেটা আর বলে বোঝাতে হবে না।।
আপনার কবিতার মাঝে আপনি অনেক সুন্দর ভাবে সেটি প্রকাশ করেছেন খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে বিশেষ করে উপরের লাইনগুলো।।।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
বাহ! ভাইয়া দারুন একটা কবিতা লিখেছেন কবিতাটির প্রতিটা লাইন খুবই অর্থপূর্ণ ও রোমান্টিক পড়ে বেশ ভালোই লাগলো, তারচেয়ে বেশি ভালো লাগলো উপরের এই কয়টা লাইন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত রোমান্টিক একটা কবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
আসলেই চাঁদনী রাতে এরকম একটা পরিবেশে প্রিয় মানুষটাকে সাথে নিয়ে, তার হাত ধরে হাঁটার অনুভূতিটা একেবারেই অন্যরকম। আপনি খুবই সুন্দর রোমান্টিক একটা কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আপনার এই কবিতাটা। প্রত্যেকটা লাইনের মাধ্যমে খুবই সুন্দর টপিক ফুটে উঠেছে। এর কাছ থেকে এরকম কবিতা বলো আরো পাওয়ার অপেক্ষায় থাকলাম।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌹
চাঁদনী রাতের সেই সময় গুলো অনেক বেশি মনে পড়ে আমার কাছে যখন পূর্ণিমার রাত হয়। সেই রাতে অনেক খেলাধুলা করতাম পরিবারের ভাই বোন এবং বন্ধু স্বজন নিয়া। চাঁদনী রাতের অনুভূতি নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়তে দারুন হয়েছে। এভাবে মনের অনুভূতি গুলো খুব সুন্দর করে কবিতা প্রকাশ করা যায়।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ভাই আপনার মত আমার কাছেও চাঁদনী রাতের অপরূপ সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে। আর আপনি সেই চাঁদনী রাতের আলোয় প্রিয় মানুষটির সাথে হাতে হাত রেখে সময় পাড়ি দিতে চেয়েছেন। চাঁদনী রাতের আলোর মত আপনার প্রিয় মানুষটির ভালোবাসা যেন আপনার জীবনে আলোকিত হয়ে রয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই, "চাঁদনী রাতে" কবিতাটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার চাঁদনী রাতে কবিতা লিখেছেন। আপনি কল্পনায় প্রিয় মানুষটিকে নিয়ে চাঁদনী রাতে হাঁটতে পছন্দ করেন। আসলে প্রিয় মানুষের সাথে রাতে বেলা হাঁটতে অনেক মজাই হয়। সত্যি বলতে আপনি প্রিয় মানুষকে নিয়ে অনেক সুন্দর করে চাঁদনী রাতের কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹
চাঁদনী রাতে কবিতাটি পড়ে বেশ ভালোই লাগলো ভাইয়া। এটা কিন্তু সত্য প্রিয় মানুষটিকে নিয়ে সবার মনের মধ্যেই কল্পনা রয়েছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষের সাথে মুহূর্ত অতিবাহিত করলে অন্যরকম আনন্দ লাগে। আপনি ভিন্ন রকম একটা অনুভূতি নিয়ে আজকের কবিতাটি লিখেছেন। কবিতা লিখতে এবং পড়তে আমি অনেক বেশি পছন্দ করি।
উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আপনার সম্পূর্ণ কবিতাটি খুবই ভালো ছিল বলতে হয়।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
চাঁদনী রাতে কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে ভাইয়া।কবিতার লাইনগুলো জাস্ট চমৎকার ছিল।একদম মনের ভাব কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন আপনি।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
চাঁদনী রাত কে কেন্দ্র করে আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ