"আমার বাংলা ব্লগ"// কবিতা // আমার স্বপ্ন তুমি 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আসলে যখন নিরিবিলি একাকী বসে থাকি, তখন যেন প্রিয় মানুষের সাথে কাটানো সেই স্মৃতিময় মধুর দিনগুলোর কথা মনে পড়ে। তাকে নিয়ে সুন্দর মুহূর্ত গুলো চোখের সামনে ভেসে ওঠে। আর এই মুহূর্তগুলো কল্পনা করতে করতেই যেন মনের অনুভূতিগুলো প্রকাশ পেতে থাকে প্রিয় মানুষের জন্য, তাই মনের অনুভূতি নিয়েই আমি ভালবাসার একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কবিতার নাম আমার স্বপ্ন তুমি। আর এই ভালোবাসার কবিতাটি লিখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই আমার লেখা কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভালবাসায় এই কবিতাটি আপনাদের ভালো লাগবে।


আমার স্বপ্ন তুমি
মোঃরায়হান রেজা

আমার স্বপ্ন জুড়ে আছো শুধুই তুমি,
স্বপ্নগুলো পূরণ হবে যদি ভালোবাসো,
আমায় তোমার হৃদয় দিয়ে।
তোমার হৃদয়ে থাকতে চাই,
আমি জনম জনম ধরে।
ভালোবাসার ফুল ফুটাবো আমরা দুজন মিলে।


আমার হাতটি শক্ত করে ধরে রাখবে তুমি,
তোমার হাতে হাত রেখে,
পার করব সকল বাঁধা আমি,
তোমার ভালোবাসা পেয়ে ধন্য হবো আমি,
তাই তো তোমার জন্য ভালোবাসার ফুল ফুটাবো আমি।

আমার স্বপ্ন জুড়ে আছো শুধুই তুমি,
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি আমি।
তোমায় নিয়ে ভালোবাসার ঘর বাঁধবো আমি,
সেই ঘরেতে ভালোবাসার ফুল ফোটাবে তুমি।

স্বপ্নের ঘরটি সাজাবো আমরা,
মনের মত করে।
সেই ঘরেতে থাকব মোরা,
তাই যুগ যুগ ধরে।

আমার স্বপ্ন জুড়ে শুধু যে তুমি,
তাইতো তোমায় নিয়ে স্বপ্নের ঘর সাজিয়েছি আমি।
সেই ঘরেতে থাকবে তুমি আমার বধু হয়ে,
ভালোবাসায় ভরে উঠবে আমার স্বপ্ন জুড়ে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসা দুটি মনের মিল, আর দুটি মনের মিল হলেই হৃদয় থেকে জন্ম হয় এই ভালোবাসা। আর হৃদয়ের অনুভূতিগুলো প্রিয় মানুষের জন্যই অন্য,অন্য কারো জন্য এই অনুভূতিগুলো তৈরি হয় না। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে হৃদয়ের অনুভূতি থেকেই ভালোবাসার এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইলো। 💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দারুন হয়েছে আপনার লেখা কবিতাটা। আমি আপনার কবিতা আবৃত্তি করে বেশ আনন্দ পেয়েছি। যেন ভালোবাসার এক অনন্য অনুভূতি এখানে রয়েছে। সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার।

 2 years ago 

কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে। প্রিয় মানুষটিকে নিয়ে কবিতা লিখতে খুবই ভালো লাগে। আপনিও অনেক সুন্দর কবিতা লিখেছেন। অসাধারণ একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

প্রিয় মানুষটিকে নিয়ে আমরা সব সময় অনেক স্বপ্ন দেখি। এবং খুব করে যায় এই স্বপ্নগুলো পুরনো হোক।আজকে আপনি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।আপনার প্রিয় মানুষটিকে নিয়ে লেখা কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লাগে।কি সুন্দর ভাবে ছন্দে ছন্দে প্রতিটা লাইন সাজিয়ে তোলেন।আপনার মনের মানুষটিকে যখন এই কবিতা গুলো শোনান তখন সে হয়তো অনেক খুশি হয়,আর বেশি বেশি করে আপনাকে ভালোবাসে।হিহিহিহি

 2 years ago 

কবিতা লাইনগুলো খুব সুন্দর সাজিয়ে লিখেছেন। প্রিয় মানুষকে নিয়ে লেখা কবিতা গুলো ভালোই লাগে পড়তে। আপনি দারুন একটা কবিতা লিখেছেন যা পড়ে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপরি বরাবরই দারুণ দারুণ কিছু ভালোবাসার কবিতা লিখেন। সত্যি বলতে আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতা টি দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে আমার স্বপ্ন তুমি কবিতাটি লিখেছেন। মনের মানুষকে নিয়ে কবিতা লিখলে কবিতাগুলো সব সময় অসাধারণ হয়। চমৎকারভাবে মনের অনুভূতি দিয়ে কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। সত্যি আপনার কবিতার ভাষা অসাধারণ। কবিতাটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কবিতা লাইন গুলো খুব সুন্দর করে সাজিয়ে লিখেছেন। প্রিয় মানুষটিকে নিয়ে কবিতা লিখতে সত্যিই অনেক ভালো লাগে। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38