"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
মনের মাঝে তোমায় নিয়ে,
কল্পনা জাগে আমার গভীরভাবে।
কল্পনার রাজ্য জুড়ে রয়েছো তুমি,
আবার মনের রাণী হয়ে।
তোমায় নিয়ে থাকবো আমি,
মনের এই রাজ্যে।
কল্পনায় ছবি আঁকবো আমি,
তোমার হাতে হাত রেখে।
অনু কবিতা-২
ভালোবাসার পথ চেয়ে,
রয়েছি আমি দাঁড়িয়ে।
অপেক্ষায় কাঁটে না সময়,
তবুও থাকি আমি পথ চেয়ে।
তোমার আশাতেই থাকি আমি,
দীর্ঘ পথ চেয়ে।
তুমি আসবে বলে ভালোবাসার গান,
গাইছে সেই প্রকৃতির মাঝে।
অনু কবিতা-৩
প্রকৃতির এই মায়া ভরা রূপ,
লাগে আমার অনেক ভালো।
তাইতো প্রকৃতির মাঝে খুঁজে পাই,
আমি শান্তির আলো।
প্রকৃতির এই মায়া ভরা রূপের মাঝে,
থাকতে লাগে আমার অনেক অনেক ভালো।
তাইতো বারেবারে ফিরে আসি আমি,
প্রকৃতির মায়ার টানে আরো।
অনু কবিতা-৪
নীল আকাশে পাখির মত,
ডানা মেলে উড়তে আমার ইচ্ছা করে।
ভেসে যেতে ইচ্ছা করে,
সাদা মেঘের মতো।
সাদা মেঘের দৃশ্যগুলো,
লাগে আমার ভালো।
পাখির মত ডানা মেলে,
মেঘের সাথে মিশে যাবো।
ঠিক বলেছেন কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম। আজকে আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। ভালোবাসার এবং প্রকৃতির অনু কবিতা গুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। সুন্দর ভাষা দিয়ে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
https://x.com/rayhan111s/status/1896884256523358511?t=Jxl_u3V9mgfJBtrHHpGbCg&s=19
প্রকৃতি ও প্রেম দুটি দিক নিয়ে আপনি দুটি অণুকবিতা শেয়ার করেছেন। প্রতিটা কবিতাই বেশ ভালো ছিল। পড়তেও ভালো লাগছিল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
অনেক সুন্দর করে আপনি আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন। আমার কাছে আপনার লেখা সবগুলো অনু কবিতা পড়তে খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে খুব ভালো লাগে পড়তে। খুবই সুন্দর ছিল সবগুলো অনু কবিতা লেখার অনুভূতি।
আপনার কবিতাগুলিতে প্রকৃতি এবং প্রেম যেন মিলেমিশে এক হয়ে গেছে। প্রত্যেকটি কবিতা পড়ে আমার বেশ ভালো লাগলো। এমন সুন্দর কিছু অণু কবিতা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ ভাই।
অসাধারণ অসাধারণ কতগুলো ছোট কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করে। আসলে ভালোবাসা নিয়ে লেখা প্রত্যেকটি কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং এই ধরনের কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আপনার কবিতার মাঝে দারুণ দারুণ কতগুলো অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।দুই নাম্বার অনু কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আমি প্রায় খেয়াল করে থাকি আপনি সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে প্রকাশ করে থাকেন। আজকেও আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে অনু কবিতা লিখে প্রকাশ করেছেন। আপনারা লেখা কবিতা আমাকে মুগ্ধ করেছে ভাই। প্রত্যেকটা কবিতা আপনার সুন্দর অনুভূতি দিয়ে গড়া। জাস্ট অসাধারণ। আশা করব এভাবে সুন্দর কবিতা নিয়ে আসবেন আবারো।
প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আসলেই খুব ভালো লাগে। তাইতো আমি সময় পেলেই প্রকৃতির টানে ছুটে যাই। যাইহোক দারুণ কিছু অণু কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।