"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসার স্বপ্ন 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


sunset-166637_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার কবিতা নিয়ে হাজির হলাম। এই কবিতাটি আমি আজকে সকাল বেলা নীরবে বসে লিখেছি। আসলে আমি সকালবেলা একা একা রুমে বসে ছিলাম। তখন মনে হল প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতি দিয়ে কিছু কবিতা লেখার চেষ্টা করি। আর সেই কবিতা লেখার মাধ্যমে আমি মনের অনুভূতিগুলো প্রকাশ করেছি। আমার কবিতার নাম হল ভালোবাসার স্বপ্ন। আসলে ভালোবাসার অনেক স্বপ্ন থাকে, মনের ভিতর এই অনুভূতি নিয়ে লেখা আমার এই কবিতাটি।


ভালোবাসার স্বপ্ন
মোঃরায়হান রেজা


রাতের নির্জনে চোখে নামে নরম এক আলো,
চাঁদের কিরণে ভেজে যেই ভালোবাসার আলো।
ঘুম পাড়ানিয়া গল্প হয়ে আসে স্বপ্নের দল,
তাতে তুমি, আমি আর একটা চিরসবুজের ফুল।

ভালোবাসার স্বপ্ন এক নদী, বয়ে চলে ধীরে,
তোমার হাসির ঝিলিক লাগে আমার হৃদয়,তীরে।
সেই হাসি ছুঁয়ে যায় গোপন ভাবনার বেলা,
যেখানে তোমার ছোঁয়ায় জেগে উঠে ফুলের মেলা।

স্বপ্নে দেখা সে দুপুর, গোধূলি বা ভোর,
তুমি হাত ধরে বলো, চলো, পথটা চলি আবার।
চুপিচুপি বাতাসে গন্ধ ছড়ায় প্রেমের,
তোমার চুলে বাঁধা থাকে হাজার বসন্তের ফুল।

আমি দেখি, তুমি হাঁসো, আমি হই নীরব কবি,
তোমার এক চোখে স্বপ্ন,
এক চোখে প্রেমের নৌকো ভাসে থেমে থেমে।
আমার হৃদয়ের সব শব্দ তখন তোমার নামে বাঁধা,
প্রতিটি অক্ষরে জড়ানো তোমার নিঃশ্বাসের ধারা।

একটা ছায়া,পথে আমরা হাটি,
দিগন্তে লাল সূর্য উঠে,
তোমার হাতের উষ্ণতায়,
সমস্ত ক্লান্তি দূর হয় এক নিমিশে।

তুমি বলো,ভালোবাসা হারায় না,
রয়ে যায় স্বপ্নে,
আমি বলি,তোমায় নিয়ে আমার জীবন,
রচিত হোক প্রেমের কাব্যে।

স্বপ্নের ভেতরই আমি সাজাই আমাদের ঘর,
একটু মেঘ, একটু রোদ, কিছু কান্না, কিছু হাসি।
তুমি আমার পাশে থাকো নিঃশব্দে, ছায়ার মতো,
আমি তোমাকে খুঁজি প্রতিটা নিঃশ্বাসে,
প্রতিটা প্রহর জুড়ে।

ভালোবাসার সেই স্বপ্নে আমি হারিয়ে যাই রোজ,
যেখানে তুমি, আমি, আর কোনো ব্যথা নেই,
কেবল স্নিগ্ধ আলোয় সাজ।
এই স্বপ্নেই আমি বাঁচি, লিখি প্রেমের কবিতা,
তুমি আছো বলেই হৃদয়ে জাগে,
নতুন জীবনের আলো।

fox-ga73d03b37_1920.png

source

মনের অনুভূতি গুলোই আমি প্রকাশ করার চেষ্টা করেছি, আসলে ভালোবাসা একটা হৃদয়ের স্বপ্ন হৃদয়ের ভিতর হাজারো কল্পনার মাধ্যমে আমরা এই স্বপ্নগুলো দেখে থাকি। সেই অনুভূতি নিয়েই লেখা আমার কবিতাটি। আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভালবাসার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro

Sort:  
 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসা হল নদীর মত। ভালোবাসা নিয়ে আপনার অনুভূতি আর কবিতার লাইন খুবই ভালো লেগেছে। অসাধারণ কবিতা লিখেছেন।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 last year 

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে।

 last year 

সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন। কবিতাটির প্রতিটি লাইন ভালোবাসায় পরিপূর্ণ। অনেক সুন্দর করে আপনি কবিতাটির মধ্যে ভালোবাসার মানুষের প্রতি মনের ভাব প্রকাশ করেছেন। এমন সুন্দর কবিতা পড়তে বেশ ভালো লাগে।

 last year 

আপনার লেখা বরাবরই কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।বিশেষ করে আপনি যখন ভালবাসার মানুষকে কেন্দ্র করে কবিতা লিখেন তখন সেটা পড়তে আমার কাছে আরো বেশি ভালো লাগে। আজকের কবিতাটিও দারুন হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64420.09
ETH 1675.09
USDT 1.00
SBD 0.41