"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আবারও কিছু কবিতা নিয়ে হাজির হলাম। আর এই অনু কবিতাগুলো আমি আমার মনের অনুভূতি থেকে লিখেছি। আসলে অনু কবিতার মাধ্যমে মনের অনুভূতিগুলো খুবই সুন্দর ভাবে প্রকাশ করা যায়। আর ছন্দে মিলিয়ে লেখা যায়। যার কারণে আমি চেষ্টা করি অনু কবিতা লেখার জন্য। আর এই অনু কবিতাগুলো আমি সময় পেয়ে লিখে রাখি। আজকে তাই আপনাদের মাঝে আমার লেখা অনু কবিতা গুলো শেয়ার করলাম। আশা করছি এই কবিতাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমার লেখা অনু কবিতা গুলো পড়া শুরু করা যাক।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

ঘাসের ডগায় জমে থাকা
এক ফোঁটা শিশির,
যেন স্বপ্নের মতো টলমল করে,
দেখি আমি দুচোখ ভরে।

সারা রাতের নিঃশব্দ কান্না হয়ে
সে জেগে ওঠে
সূর্যের প্রথম আলোতে।

অনু কবিতা-২

আকাশটা একটু মেঘলা,
হৃদয়ের ভেতরেও জমে আছে ভার।
বৃষ্টি নামে মনের মাঝে,
কিন্তু শহরটা আজ নিঃসঙ্গ।

তুমি নেই বলে,
কান্নাটাও যেন ঠিকঠাক হয় না।
আমার মনের ভিতর থেকে।

অনু কবিতা-৩

পুরনো এক খামের ভিতর
জমে থাকা ভাঁজ ভাঁজ স্মৃতি।
তোমার লেখা অক্ষরগুলো
আজও আমার মনে করে দেয়।

মনের মাঝে স্মৃতি হাওয়া।
চিঠির কাগজে শুকিয়ে যাওয়া
খুঁজে বেড়ায় এখন আমি,
একটা হারিয়ে যাওয়া দুপুর।

অনু কবিতা-৪

প্রথম বৃষ্টিতে তোমার হাত ধরে,
যখন মাটির বুক ফেঁটে
একটা চেনা গন্ধ বের হয়,
তখন আমি বুঝি,
এই মাটিও আমার মতোই,
প্রেমে পড়ে যায়
প্রথম ছোঁয়াতেই।

fox-ga73d03b37_1920.png

source

আসলে মনের আবেগ অনুভূতি আমরা কবিতার মাধ্যমে প্রকাশ করে থাকি। আর এই কবিতার মাধ্যমে খুব সহজে প্রকাশ করা যায়। তাই তো মনের অনুভূতিগুলো নিয়ে আমার লেখা আজকের এই চারটি অণু কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল।
💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

খুবই সুন্দর করে লিখেছেন তো আপনি আজকের কবিতাগুলো। আপনার এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটা অনু কবিতা আপনি অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন। সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল। এরকম অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে।

 last year 

কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে।আমিও সুযোগ পেলেই কবিতা লিখে থাকি। আর আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন ভাইয়া।আপনার লেখা কবিতাগুলো আমি প্রায় সময় পড়ে থাকি। প্রতিদিনের মতো আজও আপনি দারুন কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে লাইনগুলো উপস্থাপন করেছেন। প্রতিটা লাইন একদম হৃদয় ছুঁয়েছে আমার।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ভাই আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মধ্যে শেয়ার করুন।আপনার লেখা কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে ভাই। আজকের কবিতা টিও দারুণ হয়েছে। খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতা টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

ভালো লাগে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা অনু কবিতা পড়তে। আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখেছেন। আর অনু কবিতার মাঝে নিজের মনের ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ চমৎকার কিছু মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64127.60
ETH 1820.18
USDT 1.00
SBD 0.38