"আমার বাংলা ব্লগ"// কবিতা // তোমার সাথে পথ চলা 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-560783_1280 (1).jpg

source

আজকে আমি আপনাদের মাঝে আবারো একটি ভালোবাসার কবিতা নিয়ে হাজির হলাম। আসলে ভালোবাসার কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে। আর এই কবিতা আমি প্রতি সপ্তাহে একটি করে লিখে থাকি। তাই আজকে আবারো একটি ভালোবাসার কবিতা লিখেছি। আজকের কবিতাটি নাম হল তোমার সাথে পথ চলা, আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে জীবনের পথ চলতে যেন আমাদের মনের ভিতর কল্পনা হয়। আর এই কল্পনা থেকেই আজকের এই কবিতাটি। আসলে ভালোবাসার প্রিয় মানুষটির হাতটি শক্ত করে ধরে জীবনের পথ চলাগুলো যেন অনেক সহজ হয়। তাই ভালোবাসার মানুষকে নিয়ে প্রতিটা পথ চলার ইচ্ছা আমাদের মনের ভিতর তৈরি হয়। সেই ইচ্ছা ও কল্পনা থেকে আজকের এই কবিতাটি লেখা আশা করছি পড়ে আপনাদের ভালো লাগবে।


তোমার সাথে পথ চলা
মোঃরায়হান রেজা

আমার জীবনে মরণে,
সবটা জুড়ে আছো শুধু তুমি।
তোমায় নিয়ে পথ চলতে চাই,
শুধু যে আমি।


তোমার হাতটি শক্ত করে,
ধরে রাখবো আমি,
তোমার হাতে হাত রেখেই,
পাড়ি দিতে চায় সাগর নদী যে আমি।

বিপদে আপদে ছায়া হয়ে,
থাকবে তুমি আমার হয়ে।
সকল বাধা দূর করে নেবো,
তোমার ভালোবাসা পেয়ে।

তোমার ভালোবাসা পেয়ে,
জয় করে নেব আমি সকল বাঁধাকে।
ভালোবাসার শক্তি দিয়ে।
রাখবো তোমাকে তাই আমার করে।

আমার জীবনটা ধন্য হবে,
তোমার ভালোবাসা পেলে।
তাইতো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না,
অন্য কাউকে নিয়ে।

জীবনে মরণে প্রতিটা ক্ষণে,
তোমার সাথে পথ চলতে চাই যে আমি।
ভালোবাসার শক্তি দিয়ে ধরে রেখো,
তাই তোমার জীবন সঙ্গী করে।

fox-ga73d03b37_1920.png

source

আসলে জীবনে পথ চলার শক্তি যদি প্রিয় মানুষটি হয়, তাহলে সেই পথচলা অনেক সহজ হয়ে যায়।প্রিয় মানুষটি তার জীবনের সাথে জড়িয়ে রয়েছে, তাই যত কঠিন বাঁধা আসুক না কেন সেই বাঁধা গুলো দূর করা যায় এক নিমিষেই ভালোবাসার শক্তি দিয়ে। তাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আমাদের মনের ভিতর এই কল্পনা তৈরি হয়। তার সাথে যেন জীবনের প্রতিটা পথ চলতে পারি। তাই আজকের এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভালবাসার কবিতাটি পড়ে আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা পরবর্তীতে আপনাদের মাঝে আরও ভালোবাসা সুন্দর সুন্দর কবিতা দিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাই আপনি সপ্তাহে একটি করে কবিতা লিখেন এটা জেনে বেশ ভালো লাগলো। আজকে আপনি ভালোবাসা নিয়ে কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার নামটা বেশ সুন্দর তোমার সাথে পথ চলা। নিজের মনের কথাগুলো কবিতার মধ্যে দিয়ে সব থেকে বেশি প্রকাশ করা যায়। আপনি এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে । প্রত্যেকটি মানুষ চায় তার ভালোবাসার মানুষের হাত ধরে সাগর পাড়ি দিতে। ঠিক বলেছেন ভাই ভালোবাসার মানুষের সাথে যদি সারা জীবন ঘর বাধা যায় সত্যিই প্রত্যেকটি মানুষের জীবন ধন্য হয়ে যাবে।

 3 years ago 

আজ সুন্দর একটি কবিতা শেয়ার করলেন ভাইয়া। ভালোবাসার মানুষটিকে নিয়ে সবাই আমরা পথ চলতে চাই।তার হাতটি ধরে সুখে-দুঃখে অনেকটা পথ পাড়ি দিতে চাই।সেই অনুভূতি কবিতার ছন্দে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে প্রিয় মানুষের সাথে পথ চলতে সবার কাছেই খুবই ভালো লাগে। প্রিয় মানুষটার সাথে পথ চলার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে। আর আপনি এই অনুভূতিগুলোকে তুলে ধরে অনেক সুন্দর করে আজকের কবিতাটা লিখেছেন, যা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। মনটা ভরে গেল আপনার লেখা কবিতা পড়ে। আসলে প্রিয় মানুষের সাথে পথ চললে তা অনেক সহজ হয় এটা কিন্তু সত্য।

 3 years ago 

আপনি দেখছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখেন ভাই। আসলেই ভালোবাসার মানুষকে নিয়ে পথ চলাটা ধীরে ধীরে সহজ হয়ে যায়। তাকে নিয়ে মনের ভিতর হাজারো কল্পনা তৈরি হয়। দারুন একটি কবিতা লিখেছেন আপনি। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভালোবাসা রিলেটেড এমন ধরনের কবিতা আমার অনেক বেশি ভালো লাগে ভাই । আজকাল আপনাদের দেখাদেখি আমিও আমাদের কমিউনিটিতে কবিতা লিখে শেয়ার করছি । এখন বেশ ভালো লাগে আমার কাছে কবিতা পড়তে ও লিখতে। ভালোবাসার মানুষকে কাছে পেলে জীবন ধন্য হয়ে যাওয়াটাই স্বাভাবিক ভাই। কবিতার মধ্যে এমন অসাধারণ কিছু লাইনের বর্ণনা পেলাম । ওভারল বলব খুব সুন্দর লিখেছেন আপনি কবিতা টি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38