"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসার স্বপ্ন 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

ভালোবাসার প্রিয় মানুষটি কেন্দ্র করে আজকে একই কবিতা লিখেছি। এই কবিতাটির নাম হল ভালোবাসার স্বপ্ন।আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের ভিতর অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন কল্পনা যেন আমরা দেখতে থাকি, তাই মনের ভিতর সকল স্বপ্ন নিয়ে ভাবনা থাকে প্রিয় মানুষের জন্য।আজকের একটা কবিতা লিখেছি সেই কল্পনা থেকেই।আর এই স্বপ্ন জুড়ে যেন ভালোবাসার প্রিয় মানুষটি থাকে। সেই অনুভূতি নিয়েই যেন আজকের লেখা এই কবিতাটি। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতির শেষ নেই। এই অনুভূতিগুলো যেন হৃদয় থেকে তৈরি হতে থাকে। তাই হৃদয়ের অনুভূতি দিয়ে আজকের এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা এই ভালোবাসার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


ভালোবাসার স্বপ্ন
মোঃরায়হান রেজা

আমার ভালবাসার সকল স্বপ্ন,
শুধু তোমায় নিয়ে।
তোমাই নিয়ে থাকবো আমি স্বপ্নের সাগরে,
ভালবাসার নৌকোতে ভাসবো,
আমরা দুজন মিলে।


স্বপ্ন আমার তোমায় নিয়ে,
হাঁটবো চাঁদনী রাতে তোমার হাত ধরে।
ভালোবাসার আলো দিয়ে,
ভরে উঠবে রাত্রি জুড়ে।

তোমায় নিয়ে সকল স্বপ্ন,
আমার জীবন ঘিড়ে।
বধু সেজে আসবে তুমি,
আমার জীবন জুড়ে।

তোমায় নিয়ে বাঁধবো আমি,
সুখের ছোট্ট ঘর।
সেই ঘরেতে থাকবে শুধু,
ভালোবাসার সমাহার।

তোমায় নিয়ে চাওয়া পাওয়া,
আমার জীবন জুড়ে।
রাখবো তোমাকে স্বপ্নের ঘরে,
ভালোবাসার আদর সোহাগে।

তাই স্বপ্ন আমি দেখেছি তোমায় নিয়ে,
বধু সেজে আসবে আমার ঘরে,
রাখবো তোমাকে সারা জীবন ধরে,
আমার স্বপ্নের ছোট ঘরে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতির শেষ নেই। এই অনুভূতিগুলো যেন আমাদের হৃদয় থেকে বের হতে থাকে। আর ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে অনেক স্বপ্ন আমরা দেখি। বুকের ভিতর হাজারো স্বপ্নের মধ্যে প্রিয় মানুষকে নিয়ে। একসাথে পথ চলা, তাকে নিয়ে সারা জীবন থাকার স্বপ্ন যেন আমাদের মধ্যে সবসময়ই তৈরি হয়। তো সেই মনের অনুভূতিকে কেন্দ্র করে আজকে ভালোবাসার এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার লিখা কবিতাটি পরে বেশ ভালো লাগলো , অসাধারণ কবিতা লিখেছেন । কবিতার লাইন গুলো একদম মনছুঁয়ে যাচ্ছিলো। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে মনে হয় মানুষ সম্ভবতই স্বপ্ন দেখতে ভালোবাসে। যদিও স্বপ্নের কোনো রং নেই তারপরও স্বপ্ন মানুষকে বিভোর থাকে। আপনি আজকে ভালোবাসার স্বপ্ন নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আজ যতগুলো পোস্ট করলাম তার বেশিরভাগই ছিল কবিতা এবং এই মেঘাচ্ছন্ন দিনে বৃষ্টিকে নিয়ে কবিতা এক একজনের আবেগগুলো পড়ে সত্যিই হতবাক হলাম। আজকের আপনার এই কবিতাটি পড়েও অনেক ভালো লাগলো এবং কবিতার মধ্যেও একটি ভালোবাসার অপূর্ণতার আবেগ খুঁজে পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার লেখা "ভালোবাসার স্বপ্ন" কবিতাটি অসাধারণ হয়েছে! প্রতিটি পংক্তিতে ভালোবাসার গভীর অনুভূতি আর স্বপ্নের মুগ্ধতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রিয় মানুষকে নিয়ে এমন হৃদয়গ্রাহী কবিতা সত্যিই মুগ্ধ করার মতো। আপনার শব্দচয়ন এবং কল্পনা পাঠকদের হৃদয়ে অনুরণিত হবে। ভালোবাসার স্বপ্নগুলো এভাবেই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে। ধন্যবাদ, আমাদের সাথে এই সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য। আশা করি, ভবিষ্যতে আপনার আরও অনেক সুন্দর লেখা পড়তে পারবো। শুভকামনা রইলো ভাইয়া !

[@redwanhossain]

 2 years ago 

এতো সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাইয়া। আপনার লেখা চমৎকার এই কবিতা আবৃত্তি করে মুগ্ধ হলাম আমি। কবিতার ছন্দ মিল এবং লাইনগুলো দারুন ছিল ‌

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ভালোবাসার কবিতা লিখেছেন। ভালবাসার স্বপ্ন নিয়ে অসাধারন ভাবে আপনি এই কবিতাটি ফুটিয়ে তুলেছেন

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আপনার লেখায় কবিতার মাধ্যমে ভালোবাসার অপূর্ণ তার আবেগ খুঁজে পেয়েছি। আপনাকে ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

স্বাগতম

 2 years ago 

আপনি আপনার কল্পনা দ্বারা দারুণ একটি কবিতা লিখেছেন।যেখানে আপনার স্বপ্নের প্রিয় মানুষের কথা ফুটে উঠেছে জেনে ভালো লাগলো।আসলেই তাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে আমাদের মনে, প্রত্যেকটি লাইন সুন্দর ছিল।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার কাছে কবিতা ভালো লেগেছে জেনে অনেক ভালো লেগেছে আমার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39